• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বোমা বাঁধাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্তকে হেফাজতে নিল কাটোয়া থানার পুলিশ, গ্রেপ্তার আরও ২

Eidin by Eidin
July 15, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
বোমা বাঁধাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্তকে হেফাজতে নিল কাটোয়া থানার পুলিশ, গ্রেপ্তার আরও ২
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ জুলাই : রাজুয়া গ্রামে বোমা বাঁধাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত শেখ তুফান চৌধুরীকে নিজেদের হেফাজতে নিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পাশাপাশি ওই ঘটনায় ইব্রাহিম শেখ ও আবুল কালাম শেখ নামে আরও ২ দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে । তাদের বাড়ি কাটোয়ার গাঙ্গুলিডাঙ্গা গ্রামে । সোমবার রাতে তাদের পাকড়াও করা হয় । এনিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৩ জন । কাটোয়ার রাজুয়া গ্রামের বাসিন্দা শেখ তুফান চৌধুরী ও বাকি দুই ধৃতকে আজ মঙ্গলবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। তুফানকে আট দিনের জন্য ও বাকি দু’জনকে চারদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । 

গত ৪ জুলাই রাতে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাটোয়া থানার রাজুয়া গ্রাম । পরে জানা যায় যে শেখ তুফান চৌধুরীর নেতৃত্বে একটা ঘরে বসে বোমা বাঁধছিল বেশ কয়েকজন দুষ্কৃতী । ঘরটি কার্যত ধূলিস্যাৎ হয়ে যায়৷ বোমা বাঁধার কারিগর বীরভূমের নানুর এলাকার বাসিন্দা বরকতের ঘটনাস্থলেই মৃত্যু হয় । গুরুতর জখম হয় শেখ তুফান চৌধুরী । বেগতিক বুঝে বাকিরা চম্পট দেয় । যদিও একে একে মোট ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের মধ্যে দুজন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। একজন কেতুগ্রামের এবং দুজন কাটোয়ার গাঙ্গুলিডাঙ্গা গ্রামের বাসিন্দা। বাকিরা সবাই রাজুর গ্রামের। ধৃতদের মধ্যে রয়েছে ওই বাড়ির মালিকপক্ষের দুজন।  

বিস্ফোরণের অভিঘাতে আশপাশের ঘরবাড়িরও ক্ষয়ক্ষতি হয় । পুলিশের অনুমান যে একসঙ্গে বেশ কয়েকটা বোমায় বিস্ফোরণ ঘটেছিল । পুলিশ জানতে পেরেছে বোমা বিস্ফোরণের ঘটনায় জখম হওয়ার পরেই তুফান চৌধুরী ফোন করেছিল গাঙ্গুলিডাঙ্গার বাসিন্দা ইব্রাহিম শেখ ও আবুল কালাম শেখকে । প্রমাণ পেয়েই পুলিশ তাদের গ্রেপ্তার করে।  তবে বোমা বাঁধার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় । তবে পুলিশের তদন্তে যে তথ্য উঠে এসেছে তা রীতিমতো চমকে দেওয়ার মত । কারন পুলিশ জানতে পেরেছে যে ঘটনার মাস্টারমাইন্ড তুফান প্রায় লক্ষাধিক টাকার বোমার মশলা কিনে মজুত করেছিল । তবে ঠিক কি উদ্দেশ্যে সে বিপুল সংখ্যক বোমা বাঁধার কাজ শুরু করেছিল এবং এই ঘটনার পিছনে অলক্ষ্যে কার মাথা কাজ করছিল সেটা নিয়ে এখনো ধোঁয়াশায় পুলিশ । পুলিশের আশা যে শেখ তুফান চৌধুরীকে জেরা করে সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ।। 

Previous Post

চুড়ান্ত নৈরাজ্য বাংলাদেশে, লুটপাটের পর স্বামীর সামনেই আমেরিকা প্রবাসী নববধূকে গনধর্ষণ করে পালালো ডাকাতদল

Next Post

রাজ্যের বিভিন্ন বিতর্কে মুখে কুলুপ ! সিঙ্গারা-জিলেপির উপর সতর্কতা জারির ‘গুজবে’ প্রতিক্রিয়া দিয়ে বসলেন মমতা

Next Post
রাজ্যের বিভিন্ন বিতর্কে মুখে কুলুপ ! সিঙ্গারা-জিলেপির উপর সতর্কতা জারির ‘গুজবে’ প্রতিক্রিয়া দিয়ে বসলেন মমতা

রাজ্যের বিভিন্ন বিতর্কে মুখে কুলুপ ! সিঙ্গারা-জিলেপির উপর সতর্কতা জারির 'গুজবে' প্রতিক্রিয়া দিয়ে বসলেন মমতা

No Result
View All Result

Recent Posts

  • খামেনির হত্যার পর ট্রাম্প এবং নেতানিয়াহুর মৃত্যু পরোয়ানা জারি করলেন ভারতের শিয়া ধর্মগুরু মাওলানা সৈয়দ কালবে জাওয়াদ
  • খামেনির হত্যায় ইরানে উদযাপন, ভারতের কাশ্মীরে বিক্ষোভ 
  • চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল সাতগাছিয়ার দুটি পরিবারের একাধিক সদস্যের নাম, ক্ষোভ এলাকায় 
  • টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বিদায় করে দিল শ্রীলঙ্কা 
  • “ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর”  হুমকি দিল ইরানের বিপ্লবী গার্ড ; এদিকে খোমিনির হত্যার পর বোরখা খুলে নেচেগেয়ে উদযাপন করছে ইরানি মেয়েরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.