• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ার বেহাল বড়বাজার মার্কেটের ভবন পরিদর্শনে পুরসভার প্রতিনিধিদল

Eidin by Eidin
August 10, 2021
in রাজ্যের খবর
কাটোয়ার বেহাল বড়বাজার মার্কেটের  ভবন পরিদর্শনে পুরসভার প্রতিনিধিদল
বেহাল মার্কেট ভবনে চলছি বেচাকেনা । কাটোয়া । মঙ্গলবার ।
28
SHARES
406
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ আগস্ট : ১৯৫৫ সালে নির্মিত হয়েছিল মার্কেট । তারপর আর সেভাবে সংস্কার হয়নি । ফলে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর এলাকার বড়বাজার মার্কেটটি । এদিকে এবছরে যেভাবে লাগাতার বর্ষার বৃষ্টিপাত চলছে তাতে যেকোনও সময় মার্কেটটি হুড়মুড়িয়ে ভেঙে বড়সড় দূর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যাবসায়ীরা । এদিকে বড়বাজার মার্কেটটির বেহাল অবস্থার খবর পেয়ে মঙ্গলবার কাটোয়া পুরসভার দুই সদস্যের প্রতিনিধিদল তদন্তে যান । তাঁরা ঘুরে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে,কাটোয়া শহরের বড়বাজার নামে ওই মার্কেটটি রয়েছে প্রায় ৪২ শতক জায়গার উপর । জায়গাটি ব্যক্তিগত মালিকানাধীন । দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পরেই ওই জায়গার উপর একটি মাছ ও শব্জির মার্কেট বসানো হয় । তখন মার্কেটটি ছিল টিনের ছাউনি ও টিন দিয়ে ঘেরা । বাজারের নাম রাখা হয় নিউ মার্কেট । পরে ১৯৫৫ সাল নাগাদ মার্কেটের দেওয়ালগুলি পাকা করা হয় । করগেটেরই ছাউনি থাকে । মার্কেটের নাম পরিবর্তন করে রাখা হয় বড়বাজার ।
বড়বাজারের ব্যাবসায়ীদের অভিযোগ,নির্মানের পর থেকে বড়বাজার মার্কেটের কোনও সংস্কার হয়নি ৷ ছাউনির করগেটগুলি জং ধরে সব ফুটো হয়ে গেছে । বৃষ্টি হলেই দরদর করে জল পড়ে । জলকাদায় ভরে যায় গোটা মার্কেট এলাকা । কোথাও কোথাও আবার জঙ ধরা করগেট খুলে নিচের দিকে নেমে এসেছে ।

বেহাল বড়বাজার মার্কেট । কাটোয়া । মঙ্গলবার ।

ব্যাবসায়ীদের আশঙ্কা চলতি বর্ষায় যেভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে তাতে মার্কেটের ছাউনি হুড়মুড়িয়ে ভেঙে না পড়ে । পাশাপাশি তাঁরা জানান, মার্কেটের কোনও ট্রেড লাইসেন্স নেই । নেই শৌচালয়, পানীয় জল ও অগ্নিনির্বাপকের ব্যবস্থাও।
অন্যদিকে মালিক পক্ষের তরফ থেকে নন্দ মাইতি বলেন, ‘ ব্যাবসায়ীরা ন্যাহ্য ভাড়া দিলে তবেই তো মার্কেটের সংস্কার করা সম্ভব হবে ।’
বড়বাজার মার্কেটের বেহাল দশা প্রসঙ্গে কাটোয়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘এদিন মার্কেটটির পরিস্থিতি খতিয়ে দেখতে গেছেন পুরসভার দুই আধিকারিক । তাঁরা এনিয়ে রিপোর্ট জমা দিলেই পুরসভার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।’।

Previous Post

বর্ধমানে গ্রেফতার ৩ রেল ডাকাত

Next Post

চাকদার নিখোঁজ বধুকে টলিউড অভিনেতার বর্ধমানের বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ

Next Post
চাকদার নিখোঁজ বধুকে টলিউড অভিনেতার বর্ধমানের বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ

চাকদার নিখোঁজ বধুকে টলিউড অভিনেতার বর্ধমানের বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ

No Result
View All Result

Recent Posts

  • আয়ুষ্য সূক্তম্ : দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, এবং শারীরিক-মানসিক সুস্থতা লাভের জন্য পাঠ করা হয়
  • “কান্দাহারের দৈত্য” : বাস্তব ঘটনা নাকি বাইবেলকে মহিমান্বিত করতে মার্কিন সেনার কল্পকাহিনী ?  
  • দ্বিতীয়বারের মতো মহিলা প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আরসিবি
  • টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়ানোয় বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জিকে তৃণমূল বিধায়ক “খোকন দাসের চামচা” বললেন  বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ 
  • মধ্যপ্রদেশে গ্রুমিং গ্যাংয়ের ষড়যন্ত্রের উন্মোচন, সুপরিকল্পিত ছকে কাজ করছে অল্প বয়সী মুসলিম ছেলেমেয়েরা ! 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.