• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সর্বস্ব নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী

Eidin by Eidin
March 26, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
সর্বস্ব নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৬ মার্চ : দীর্ঘ উনিশ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন এক নিঃসন্তান গৃহবধূ ৷ নতুন পোশাক, অলঙ্কার থেকে শুরু করে ব্যাঙ্কের পাশবইটা পর্যন্ত তিনি সঙ্গে নিয়ে গেছেন । ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পলাশটলা এলাকায় ৷ এদিকে ক্ষোভে দুঃখে জীবিত স্ত্রী দ্রৌপদী রায়(৩৫)-এর শ্রাদ্ধের আয়োজন করলেন স্বামী অচিন্ত রায় । হিন্দুরীতি অনুযায়ী শ্মশানে স্ত্রীর কুশপুতুল দাহ, পিন্ডদান, মস্তক মুন্ডন থেকে শুরু করে গ্রামবাসীদের শ্রাদ্ধের ভোজ খাওয়ান অচিন্তবাবু । 

জানা গেছে,বরুই গ্রাম পঞ্চায়েতের পলাশটলা গ্রামের বাসিন্দা অচিন্ত রায় পেশায় রাজমিস্ত্রী । বছর ১৯ আগে পার্শ্ববর্তী বরুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় তার ৷ কিন্তু তাদের কোনো সন্তান হয়নি ।

জানা গেছে,দ্রৌপদী রায়ের প্রেমিকের সঙ্গে আলাপ ফেসবুকে ৷ গভীর রাত পর্যন্ত ফেসবুক মেসেঞ্জারে প্রেমিকের সঙ্গে চ্যাট করতেন তিনি ।  রিলস বানিয়ে স্বামীকে হোয়াটসঅ্যাপে পাঠাতো । এ নিয়ে তাদের মধ্যে অশান্তিও হত । অচিন্ত রায় জানান, তিনি স্ত্রীকে বহুবার শাসন করেছেন৷ কিন্তু তার কথা শোনেনি। 

স্থানীয়রা জানান,এর আগেও একাধিকবার শ্বশুরবাড়ি ছেড়ে পালিয়েছিলেন দ্রৌপদী রায় । তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে এনেছিল শ্বশুরবাড়ির লোকজন । কিন্তু গত ১৮ ই মার্চ সকলের নজর এড়িয়ে ফের পালিয়ে গেছেন দ্রৌপদী । এরপর আর তাকে ফিরিয়ে আনার উৎসাহ হারিয়ে ফেলেন বধূর স্বামী অচিন্ত রায়,  শ্বাশুড়ি আশালতা রায়সহ পরিবারের লোকজন । পরিবর্তে তারা দ্রৌপদীকে উচিত শিক্ষা দিতে তার শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন তারা । আর সেই সিদ্ধান্ত অনুযায়ী গত মঙ্গলবার তারা শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন । 

জানা গেছে,সকালেই দ্রৌপদী রায়ের কুশপুতুল বাঁশের দোলায় চাপিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয় । মুখাগ্নি করেন অচিন্ত রায় । কুশপুতুল দাহের পর পিন্ডদান ও মস্তক মুন্ডন থেকে শুরু করে কাছাও পরেন তিনি । বাড়িতে এসে হিন্দু রীতি অনুযায়ী পুরোহিত দিয়ে শ্রাদ্ধের যাবতীয় কাজকর্ম করা হয় । এরপর দুপুরে পরিবারপরিজন ও গ্রামবাসীদের ভোজ খাওয়ানো হয়৷

অচিন্ত রায় বলেন,’পরিবারে কোনো অশান্তি ছিল না। তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল । রাজমিস্ত্রির কাজ করে যেটুকু আয় করতাম সব স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম । স্ত্রী গভীর রাত পর্যন্ত ফোন নিয়ে ব্যস্ত থাকত । আমি অনেক শাসন করেছিলাম কিন্তু শোনেনি । সপ্তাহখানেক আগে বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই । সমস্ত নতুন জামা কাপড়,সোনা রুপোর অলংকার এবং ব্যাংকের পাশবই নিয়ে চলে গেছে ।  পাশবইয়ে ৪০ হাজার টাকা ছিল । আমার আর কিছুই নেই । আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে  ।’। 

Previous Post

‘ঈদে সেমাই খাওয়াতে চাইলে হোলিতেও গুজিয়া খেতে হবে, এক তরফা ধর্মনিরপেক্ষতা চলতে পারে না’ : সম্ভলের সিও অনুজ চৌধুরী

Next Post

‘হামাস গেট আউট’ তুললী গাজার ফিলিস্তিনিরা

Next Post
‘হামাস গেট আউট’ তুললী গাজার ফিলিস্তিনিরা

‘হামাস গেট আউট’ তুললী গাজার ফিলিস্তিনিরা

No Result
View All Result

Recent Posts

  • দক্ষিণ ভারতের জনপ্রিয় জুটি   রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডার বিয়ের দিন অবশেষে প্রকাশ্যে এলো 
  • পোরবন্দরে আরব সাগর থেকে ২০০ কেজিরও বেশি মাদকসহ দুই ইরানি গ্রেফতার
  • আজ বছরের প্রথম সূর্যগ্রহণ : ভারতে কি প্রভাব পড়বে ? গ্রহণের সময় কী করনীয় জানুন
  • “ওঁ” লেখা গেরুয়া পতাকায় এক যুবকের থুতু দেওয়ার ভিডিও পোস্ট করে নিন্দায় সরব হলেন শুভেন্দু অধিকারী 
  • মহর্ষি পঞ্জজলি “সমাধি পাদ”-এ আত্ম-উপলব্ধি অর্জনের উপায় জানিয়েছেন  ; জানুন কি সেই উপায়
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.