• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে খতম লস্কর-ই-তৈয়বার মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আবু কাতাল, কারা বেছে বেছে নিকেশ করছে ভারতের শত্রুদের ?

Eidin by Eidin
March 16, 2025
in আন্তর্জাতিক
অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে খতম লস্কর-ই-তৈয়বার মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আবু কাতাল, কারা বেছে বেছে নিকেশ করছে ভারতের শত্রুদের ?
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৬ মার্চ : পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে লস্কর-ই-তৈয়বার (এলইটি) শীর্ষ সন্ত্রাসী আবু কাতাল সিন্ধি খতম হয়েছে । আন্তর্জাতিক ঘোষিত সন্ত্রাসী ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আবু কাতাল গত বছরের ৯ জুন জম্মু-কাশ্মীরের রিয়াসির শিব খোরি মন্দির থেকে ফেরা হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী বাসে হামলায় আবু কাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল । হামলায় শিশু ও মহিলাসহ অনেক তীর্থযাত্রীর মৃত্যু হয় । আর এক কুখ্যাত ও ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী পাকিস্তান সেনাবাহিনী সমর্থিত ২৬/১১ হামলার মূল পরিকল্পনাকারী জামাত-উদ-দাওয়ার নেতা হাফিজ সাঈদের সম্পর্কে ভাইপো ছিল আবু কাতাল । 

পাকিস্থানের জম্মু ও কাশ্মীরের কোটলি জেলায় লস্কর-ই-তৈয়বার খুরেতা লঞ্চ প্যাডের স্বঘোষিত কমান্ডার কাতাল সিন্ধি এই গোষ্ঠীর কার্যকলাপ সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল । তার নেতৃত্বে, শিবিরটি লস্কর-ই-তৈয়বার অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, বিশেষ করে ভারতের রাজৌরি-পুঞ্চ সেক্টরগুলিকে লক্ষ্য করে হামলা । জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী অনুপ্রবেশ এবং ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ওই কুখ্যাত সন্ত্রাসী সরাসরি জড়িত ছিল ।

২০২৩ সালের এপ্রিলে ভাটিয়া ডুরিয়ান হামলাসহ এই অঞ্চলে বেশ কয়েকটি বড় হামলার মূল চরিত্র ছিল কাতাল সিন্ধি। পুঞ্চের সুরানকোট থেকে নিসারকে গ্রেপ্তারের পর তার ভূমিকা আরও দৃঢ় হয়। ২০০০ সালের গোড়ার দিকে জম্মু ও কাশ্মীরে সক্রিয় কাতাল সিন্ধি পাকিস্তানে ফিরে আসে এবং লস্কর-ই-তৈবার সন্ত্রাসী কার্যকলাপ পুনরুজ্জীবিত করার জন্য তার বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে । লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডারদের অন্যতম হাফিজ সাঈদ সহ বরিষ্ঠ সন্ত্রাসীদের আস্থাভাজন ছিল ওই সন্ত্রাসী । কাতাল সিন্ধি কোটলিতে গুরুত্বপূর্ণ লস্কর-ই-তৈবার শিবির পরিচালনা করত এবং সরাসরি রাওয়ালপিন্ডিতে অবস্থিত সাজিদ জুটকে রিপোর্ট করত ।।

Previous Post

হিন্দু-বিদ্বেষী আওয়ামী লীগ এমপি বাহাউদ্দিন ও তার মেয়ে তাহসিন আশ্রয় নিয়েছেন কলকাতায় ! উঠছে ফেরত পাঠানোর দাবি

Next Post

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সঙ্গীত পরিচালক এ আর রহমান

Next Post
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সঙ্গীত পরিচালক এ আর রহমান

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সঙ্গীত পরিচালক এ আর রহমান

No Result
View All Result

Recent Posts

  • এক্স মুসলিম সেলিমের গলা কেটে দেওয়া জিহাদি জিশানকে এনকাউন্টারে খতম করল যোগীর  পুলিশ 
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ১৯৬ রান তাড়া করে জিতে সেমি ফাইনালে প্রবেশ করেছে ভারত 
  • কি করে খোমিনির সঠিক অবস্থান জানলো ইসরায়েল ? মোসাদের নিখুঁত পরিকল্পনা জানলে তাজ্জব বনে যাবেন  
  • চুড়ান্ত তালিকা প্রকাশ হতেই ভবানীপুরে “ওকে” হারানোর বিষয়ে আরও আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী  
  • খোমেনির মৃত্যুতে রাস্তা অবরোধ করে ক্ষোভ, পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যার পর কোথায় ছিল সেই একই উগ্র সমাবেশ ? প্রশ্ন তুললেন এই মার্কিন শিল্পী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.