• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“ওঁ” লেখা গেরুয়া পতাকায় লাথি, মন্দিরে প্রতিমা ভাঙচুর ; কট্টরপন্থার চরম সীমা অতিক্রম করেছে বাংলাদেশি মৌলবাদীরা

Eidin by Eidin
February 12, 2025
in আন্তর্জাতিক
“ওঁ” লেখা গেরুয়া পতাকায় লাথি, মন্দিরে প্রতিমা ভাঙচুর ; কট্টরপন্থার চরম সীমা অতিক্রম করেছে বাংলাদেশি মৌলবাদীরা
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১২ ফেব্রুয়ারী : কোথাও “ওঁ” লেখা গেরুয়া পতাকায় লাথি মেরে আগুন ধরানোর ঘটনা ঘটেছে৷ কোথাও মন্দিরে হামলা চালিয়ে ভাঙা হয়েছে হিন্দু দেবদেবীর মূর্তি । বাংলাদেশি ইসলামি মৌলবাদীরা কট্টরপন্থা ও পরধর্ম অসিষ্ণুতার চরম সীমা অতিক্রম করেছে । সিলেটের হবিগঞ্জে সনাতন ধর্মের সর্বোচ্চ নাম পবিত্র ওঙ্কার প্রতীকের অবমাননার ঘটনা ঘটেছে । অন্যদিকে গোপালগঞ্জে একটি পারিবারিক রাধাকৃষ্ণ মন্দিরে পাঁচটি প্রতিমা ভাঙচুর করেছে মুসলিমরা । 

জানা গেছে,সিলেটের হবিগঞ্জে একটা ছোটখাটো বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল । তার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল । ভিডিওতে কয়েকজন মুসলিম নাবালক,যুবককে আরবিতে কিছু লেখা কালো রঙের পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে । বিক্ষোভের সময় আরবিতে কিছু লেখা কালো রঙের ব্যানার হাতে আরও কয়েকজনকে দাঁড়িয়ে দেখা যায় । একজন লুঙ্গি ও পাঞ্জাবি পরা মুসলিম ব্যক্তিকে ওই ব্যানারের সামনে ভারত,ইসরায়েল ও “ওঁ” লেখা গেরুয়া পতাকা মাটিতে বিছিয়ে দেয় । সেই সময় কেউ মাইক্রোফোন হাতে ‘কলিমার পতাকার অসম্মান’-এর কথা বলে । তার বক্তব্য শেষ হলে কয়েকজন এগিয়ে এসে “ওঁ” লেখা গেরুয়া পতাকাসহ বাকি দুই পতাকায় লাথি মারে । পতাকায় অগ্নিসংযোগের কথা ঘোষণা করা হলেও সেই দৃশ্য ভিডিওতে দেখা যায়নি । 

অন্যদিকে দেবদেবীর মূর্তি ভাঙচুরের ঘটনায় জানা গেছে যে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের সুশান্ত দাসের পারিবারিক রাধাকৃষ্ণ মন্দিরে সোমবার রাতে হামলা চালিয়ে পাঁচটি প্রতিমা ভাচুরের ঘটনা ঘটেছে। কাশিয়ানী থানার ওসি মহম্মদ শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।বাড়ির মালিক সুশান্ত দাস বলেছেন, রাত ৮টার দিকে লন্ড্রির দোকান থেকে কাজ শেষ করে বাড়িতে ফেরেন তিনি। রাত ৯টার দিকে প্রতিমাগুলো অক্ষত দেখে তিনি ঘুমাতে যান। ভোর ৬টায় সময় মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি রাধা, কৃষ্ণ, লক্ষ্মী ও লোকনাথের প্রতিমা ভাঙচুর এবং পূজার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। 

খবর পেয়ে ঘটনাস্থল যায় কাশিয়ানী উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেদের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহবুবুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) আব্দুল বাছেদ, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা।কাশিয়ানী থানার ওসি মহম্মদ শফিউদ্দিন খান বলেছেন,’ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত মন্দিরের মালিক থানায় এসেছেন। মামলার দায়ের হয়েছে ।’।

Previous Post

চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২২ বর্ষীয় মহম্মদ দিদার  

Next Post

নবান্নের নির্দেশকে থোড়াই কেয়ার ; ভিআইপি জাহির করতে নীল বাতি লাগানো গাড়িতে চেপেই ঘুরে বেড়াচ্ছেন বিডিও’রা

Next Post
নবান্নের নির্দেশকে থোড়াই কেয়ার ; ভিআইপি জাহির করতে নীল বাতি লাগানো গাড়িতে চেপেই ঘুরে বেড়াচ্ছেন বিডিও’রা

নবান্নের নির্দেশকে থোড়াই কেয়ার ; ভিআইপি জাহির করতে নীল বাতি লাগানো গাড়িতে চেপেই ঘুরে বেড়াচ্ছেন বিডিও’রা

No Result
View All Result

Recent Posts

  • ইরানি কুদস বাহিনীর লেবানিজ কর্পসের কমান্ডার দাউদ আলিজাদেহকে নিকেশ করল ইসরায়েল 
  • এক্স মুসলিম সেলিমের গলা কেটে দেওয়া দ্বিতীয় জিহাদি গুলফামকেও এনকাউন্টারে খতম করল যোগী বাবার পুলিশ, এর আগে পুলিশের গুলিতে খতম হয় প্রথম জিহাদি জিশান 
  • তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন- ইসরায়েলের বিমান হামলার পর ভয়াবহ আগুন লেগে গেছে 
  • “এবার পাকিস্তানকে মূল্য চোকাতে  হবে” : ইরানি কমান্ডারের হুমকি, বলেছেন ইরানে আক্রমণ করার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তাদের আকাশসীমা দিয়েছে
  • “আক্রমণ করব, সরে যান” : তেহেরানের সাধারণ মানুষকে সতর্ক করে দিল ইসরায়েল ; এদিকে ইরানে ব্যাপক খাদ্য সঙ্কট, ১০ কেজি চাল বিক্রি হচ্ছে ৬,২০০,০০০ তোমান দামে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.