• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারের চার মহিলা ফুটবলারকে সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি দিল রাজ্য সরকার

Eidin by Eidin
July 29, 2021
in রাজ্যের খবর
ভাতারের চার মহিলা ফুটবলারকে সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি দিল রাজ্য সরকার
33
SHARES
468
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ জুলাই : বর্ধমান জেলার ভাতারের চার মহিলা ফুটলারকে বিশেষ কৃতিত্বের জন্য সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি দিল রাজ্য সরকার । বৃহস্পতিবার সেরিনা খাতুন, খুশি খাতুন, রিমা মাজি ও সঞ্চিতা মণ্ডল নামে ওই চার কন্যা ভাতার থানায় এসে চাকরিতে যোগ দেন । চাকরির প্রথম দিন তাঁদের পাশে ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । বিধায়ক বলেন, ‘এর আগেও ভাতারের ৬ মহিলা ফুটবলার সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি পেয়েছেন । আজ যারা চাকতিতে যোগ দিল তারা সকলেই গরিব পরিবারের মেয়ে । বিধায়ক হিসাবে আমি গর্বিত । প্রার্থনা করি ওদের জীবন সর্বাঙ্গসুন্দর হোক ।’
জানা গেছে,সেরিনা খাতুন,খুশি খাতুন,রিমা মাজি ও সঞ্চিতা মণ্ডলের বাড়ি ভাতার থানার এরুয়ার গ্রামে । একই গ্রামে বসবাস ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর । বিধায়ক জানান,এরুয়ার উদয়াচল ক্লাবের ফুটবল কোচিং ক্যাম্প থেকে ওই চারজন প্রশিক্ষণ নিয়েছিলেন । তাঁরা জেলা ও রাজ্যস্তরের প্রতিযোগিতায় একাধিকবার ভালো পারফরম্যান্স করেছেন । ওদের ভাতার থানায় সিভিক ভলেন্টিয়ার্স পদে নিয়োগের সিদ্ধান্ত আগেই হয়েছিল । কিন্তু বয়স ১৮ বছর না হওয়ার কারনে এতদিন নিয়োগ করা যাচ্ছিল না । এখন ১৮ বছর পূর্ন হতেই এদিন ওরা চাকরিতে যোগ দিল ।
প্রসঙ্গত,মানগোবিন্দবাবু নিজেও দীর্ঘ দিন খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন । ফুটবল,ক্রিকেট দুই খেলাতেই যথেষ্ট পারদর্শী ছিলেন তিনি । দক্ষ খেলোয়াড় হিসাবে এককালে তাঁর পরিচিতি ছিল এলাকায় । মূলত তাঁর উদ্যোগেই এরুয়ার গ্রামের উদয়াচল ক্লাবে মহিলাদের জন্য ফুটবল কোচিং ক্যাম্প শুরু হয় । এখনও চলছে ওই ক্যাম্প । এযাবৎ ওই ক্লাবে প্রশিক্ষণ নিয়ে অনেকে জেলা ও রাজ্যস্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন ।।

Previous Post

কাটোয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অনুমোদিত গ্রাহক পরিসেবা কেন্দ্রের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, বিক্ষোভ

Next Post

রায়নায় শুরু ’দুয়ারে কাস্ট সার্টিফিকেট প্রদান’ কর্মসূচি

Next Post
রায়নায় শুরু ’দুয়ারে কাস্ট সার্টিফিকেট প্রদান’ কর্মসূচি

রায়নায় শুরু ’দুয়ারে কাস্ট সার্টিফিকেট প্রদান’ কর্মসূচি

No Result
View All Result

Recent Posts

  • শপথ নিয়েই বামপন্থী প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করল নেপালের “জেন জি” সরকার ; চীনের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কা 
  • বিজেপির মিছিলে হামলার ঘটনায় বাসন্তী থানার আইসিকে বরখাস্ত করল নির্বাচন কমিশন 
  • গীতা ধ্যানম : হৃদয় ও মনকে দিব্য জ্ঞান গ্রহণের জন্য প্রস্তুত করে
  • “রাসায়নিক খোজা” : ধর্ষণের ঘটনায় লাগাম টানতে এই শাস্তির পরিকল্পনা করছে ইতালির জর্জিয়া মেলোনি সরকার 
  • ভিন সম্প্রদায়ের যুবকের সঙ্গে পালানো বধূ স্বামীর কাছে ফিরতেই গলার নলি কাটা দেহ উদ্ধার ; আটক স্বামী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.