• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বলিউডের তিন ‘বুড়ো’ খান অভিনেতার ছবি প্রকাশ্যে আনলেন এআই শিল্পী জোসেফ

Eidin by Eidin
February 4, 2025
in বিনোদন
বলিউডের তিন ‘বুড়ো’ খান অভিনেতার ছবি প্রকাশ্যে আনলেন এআই শিল্পী জোসেফ
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,০৪ ফেব্রুয়ারী : বলিউডের তিন খান অভিনেতা…শাহুরুখ-সলমন ও আমিরের বয়স এখন ৬০-এর কোঠায় । তবে সুদক্ষ মেকআপের কারনে আজও তারা তরুন সেজে অল্প বয়সী নায়িকাদের সঙ্গে রুপালি পর্দায় চুটিয়ে প্রেম করেন । তখন তাদের প্রকৃত বয়স বা চেহেরা আন্দাজ করা দর্শকদের কাছে কার্যত অসম্ভব হয়ে যায় । কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি(এ আই)-এর চোখ ফাঁকি দেওয়া অসম্ভব । বলিউডি তারকা শাহরুখ খান, সালমান খান ও আমির খানের প্রকৃত চেহেরা কেমন হতে পারে তার এক ঝলক দেখিয়েও দিয়েছেন এআই শিল্পী জোসেফ । 

জোসেফ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে এই তিন খান অভিনেতা, কয়েকজন নায়িকা ও দক্ষিণ ভারতের কয়েকজন অভিনেতার বৃদ্ধ বয়সের ছবি দেখা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি হয়েছে তিন খানের ছবি, যা ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। ওই ভিডিওতে সলমান, আমির ও শাহরুখ ছাড়াও, হৃত্বিক রোশান, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, তামান্না ভাটিয়া, রাম চরণ, আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রাণবীর সিং, আনুশকা শেঠি, তৃষা কৃষ্ণান, শচীন টেন্ডুলকার আছেন।

এআইয়ের অনুমান অনুযায়ী, বুড়ো হলে আমির ও প্রভাসের মাথার চুল কমতে থাকবে। অন্যদিকে, সলমান বৃদ্ধ বয়সেও শক্তপোক্ত শরীর ধরে রাখবেন।

ভিডিওর ক্যাপশনে জোসেফ লিখেছেন,’তারকারা ফিকে হয়ে যান, কিন্তু গল্প থেকে যায়।’ 

এআইয়ের এসব ছবি দেখে ভক্তরা উচ্ছ্বসিত হয়েছেন। একজন লিখেছেন,’শাহরুখকে তো একদম একই রকম দেখাচ্ছে!’ আর একজনের মন্তব্য,’আমি অধীর হয়ে অপেক্ষা করছিলাম সলমান খানের বৃদ্ধ বয়স দেখার জন্য, আর এটি একেবারেই দুর্দান্ত! হৃতিক ও শাহরুখও দারুণ।’একজন লিখেছেন,’শাহরুখ আর হৃতিক কোনোদিন বৃদ্ধ হবেন না!’

অন্য এক ভক্ত সালমানকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘তিনি যেন সব যুগের রাজা!’ ঐশ্বরিয়া রাই বচ্চনের বৃদ্ধ বয়সের রূপও মুগ্ধতা ছড়িয়েছে কারো কারো মধ্যে। একজন বলেছেন,’ঐশ্বরিয়াকে এখনো রানির মতই দেখাচ্ছে!’ তবে দীপিকা ও তৃষা কৃষ্ণানের ছবি দেখে কিছুটা হতাশও কেউ কেউ। কিন্তু আল্লু অর্জুন, রাম চরণ ও প্রভাসের রূপান্তর নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি।।

Previous Post

অবশেষে পুলিশি নিরাপত্তায় সরস্বতী পূজো হল হরিণঘাটার সেই স্কুলে ; ‘একতাই শক্তি’ : বললেন শুভেন্দু

Next Post

আদি শঙ্করাচার্য স্তোত্র : রুনা বিমোচন নরসিংহ স্তোত্রম

Next Post
আদি শঙ্করাচার্য স্তোত্র : রুনা বিমোচন নরসিংহ স্তোত্রম

আদি শঙ্করাচার্য স্তোত্র : রুনা বিমোচন নরসিংহ স্তোত্রম

No Result
View All Result

Recent Posts

  • শান্তিপুরে দোল মহোৎসবে খিচুড়ির  বিশাল কড়াই উল্টে গুরুতর দগ্ধ ৩ শিশু ও এক মহিলা
  • ঘুমন্ত অবস্থায় ৬২ বর্ষীয় স্বামীয় উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে তালা লাগিয়ে পালালো স্ত্রী, পরে আগুনে পোড়া লাশ উদ্ধার করল পুলিশ 
  • বিজেপির আনা বাংলাদেশী অনুপ্রবেশকারী অভিযোগে ভোটার তালিকা থেকে নাম খোয়ালেন দু’বারের তৃণমূল পঞ্চায়েত সদস্যা
  • স্বাধীন ভারতে প্রতিটি ভোটে মতাধিকার প্রয়োগ করেও আজ নির্বাচন কমিশনের তালিকায়  ’বিচারাধীন’ চিহ্নিত  ১০৪ বছরের প্রবীণ
  • বিজয় দেবেরকোন্ডার গ্রামে কনে রশ্মিকাকে জমকালো স্বাগত, গ্রামবাসীদের জন্য একটি বড় চমক
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.