• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়া কলেজের এক শিক্ষক ও এক শিক্ষিকার উপর হামলা

Eidin by Eidin
September 21, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়া কলেজের এক শিক্ষক ও এক শিক্ষিকার উপর হামলা
6
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ সেপ্টেম্বর : আজ শনিবার দুপুরে প্রায় একই সময়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া কলেজের এক শিক্ষক ও এক শিক্ষিকার উপর হামলা হয়েছে । আক্রান্ত শিক্ষিকা চন্দ্রানী দাসকে ৪০-৪৫ জন ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ । বেশকিছু মহিলা চড়াও হয়ে মারধর করছে এমন প্রমাণ সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পুলিশের হাতে এসেছে বলে জানা গেছে । অন্যদিকে শিক্ষক অর্পণ দাসকে ৬-৭ জন দুস্কৃতী হামলা করে বলে অভিযোগ । শিক্ষিকা চন্দ্রানী দাসের আঘাত গুরুতর হওয়ায় তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয় । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন । তবে আক্রান্ত শিক্ষক অর্পণ দাস এনিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছে । 

কাটোয়া কলেজের প্রাণীবিদ্যা বিভাগে শিক্ষকতা করেন চন্দ্রানী দাস । একই কলেজের বিএড বিভাগের শিক্ষক অর্পন দাস । হাসপাতালে চিকিৎসাধীন চন্দ্রানী দাস জানিয়েছেন, এদিন দুপুর দুটোর পর যখন তিনি কলেজ থাকে বের হয়ে নিজের স্কুটিতে স্টার্ট দিতে গিয়ে দেখেন স্টার্ট নিচ্ছেনা । একারনে স্কুটি মেরামতের জন্য কলেজের পিছনে ঝুপোকালী তলার কাছে একটি গ্যারেজে গিয়েছিলেন। সেই সময় ৪০-৪৫ জন তাকে ঘিরে ধরে এলোপাথাড়ি চড়থাপ্পর, কিল ঘুঁষি মারেতে শুরু করে । তিনি গুরুতর আহত হন । তার অভিযোগ, ‘আমি বছর চারেক আগে আমাদের কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান নির্ভিক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি মামলা করি। সেই মামলা এখনও বিচারাধীন । সেই মামলা তুলে নেওয়ার জন্য মাঝেমধ্যেই আমাকে হুমকি দিত নির্ভিক। আমার সন্দেহ্ন নির্ভিক বন্দ্যোপাধ্যায়ের লোকজন দিয়ে আমার উপর হামলা করিয়েছেন।’ যদিও অভিযোগ অস্বীকার করেছেন নির্ভিক বন্দ্যোপাধ্যায় । তবে জানা গেছে,  একজন হামলাকারী মহিলা দাবি করেছেন যে চন্দ্রানী দাস নামে ওই শিক্ষিকা তাদের উদ্দেশ্য আপত্তিকর ভাষায় গালিগালাজ করেছিলেন ।  তারই প্রতিক্রিয়ায় এদিন তার উপর হামলা হয় ।  

 পাশাপাশি তিনি দাবি করেন যে ওই শিক্ষিকাসহ আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছিল । তার জেরেই এই হামলা হতে পারে বলে মন্তব্য করেন তিনি । 

অন্যদিকে, অর্পণ দাস জানান যে আজ ছুটির পর বাড়ি ফেরার সময় কাটোয়া স্টেশন রোডের কাছে টোটো থেকে তিনি নামতেই তার উপর ৬-৭ জন দুস্কৃতী হামলা চালায় । তবে ঠিক কি কারনে তার উপর হামলা হয়েছে তা নিয়ে তিনি অন্ধকারে আছেন বলে জানান । ঘটনার নিন্দা করেছেন কাটোয়া কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার । তিনি হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ।।

Previous Post

মন্তেশ্বরে কিশোরকে পিষে দিল চাল বোঝাই বেপরোয়া লরি, শারদোৎসবের মুখেই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া গ্রাম জুড়ে

Next Post

বেঙ্গালুরুতে ফ্রিজের মধ্যে তরুণীর দেহের ৩০ টুকরো উদ্ধার

Next Post
বেঙ্গালুরুতে ফ্রিজের মধ্যে তরুণীর দেহের ৩০ টুকরো উদ্ধার

বেঙ্গালুরুতে ফ্রিজের মধ্যে তরুণীর দেহের ৩০ টুকরো উদ্ধার

No Result
View All Result

Recent Posts

  • কাটোয়ায় তৃণমূল ঘনিষ্ঠ দুই মাফিয়া গোষ্ঠীর মধ্যে উত্তেজনা,  কুমার শেখের অনুগামীদের উপর হামলার অভিযোগ উঠল জেলবন্দি জঙ্গল শেখের বাহিনীর বিরুদ্ধে 
  • শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রবীণ মালয়ালম অভিনেতা মামুটিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 
  • প্রেমিকের সাথে মিলে হবু স্বামীকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে হত্যা করে তরুনী : মহারাষ্ট্রের লোহাগড় দুর্গে ব্যবসায়ীর মৃত্যুতে চাঞ্চল্যকর মোড় 
  • হিটম্যান রোহিত শর্মাকে মর্যাদাপূর্ণ ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করা হল
  • এখনো সময় আছে পালিয়ে যান’ : অবৈধ বাংলাদেশি  অনুপ্রবেশকারীর কড়া বার্তা দিয়ে  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন : ‘কেউ যদি সরকারের এই নীতি নিয়ে প্রশ্ন তোলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে’  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.