• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সাইকেল চুরির অভিযোগে কাটোয়ার পুলিশের হাতে গ্রেফতার ভাতারের যুবক

Eidin by Eidin
September 10, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
সাইকেল চুরির অভিযোগে কাটোয়ার পুলিশের হাতে গ্রেফতার ভাতারের যুবক
5
SHARES
77
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ সেপ্টেম্বর : সাইকেল চুরির অভিযোগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশের হাতে গ্রেফতার হল  ভাতারের এক যুবক । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ টি চুরি যাওয়া সাইকেল । ধৃত যুবককে ভাতার থানার নিত্যানন্দপুর অঞ্চলের সন্তোষপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দিন মণ্ডল নামে চিহ্নিত করেছে পুলিশ । পুলিশ সূত্রে খবর,সাম্প্রতিক কিছু সময় ধরে কাটোয়া শহরের বাগানেপাড়া, সিদ্ধেশ্বরীতলা প্রভৃতি এলাকা থেকে একের পর এক সাইকেল চুরির ঘটনা ঘটছিল । মূলত ১০-১৫ হাজার টাকা দামের সাইকেলগুলিকে নিশানা করত ওই দুষ্কৃতকারী । কাটোয়া থানায় একের পর এক অভিযোগ দায়েরের পর ঘটনার তদন্তে নামে পুলিশ । শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ দুষ্কৃতী মহিউদ্দিন মণ্ডলকে চিহ্নিত করতে সক্ষম হয় । এরপরেই ভাতার থানার সন্তোষপুর গ্রামে হানা দিয়ে রবিবার রাতে পুলিশ তাকে পাকড়াও করে । সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।  

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে ধৃত মহিউদ্দিন মণ্ডল মাদকের নেশায় আসক্ত। ভিন এলাকায় গিয়ে দামি দামি সাইকেল চুরি করাই মূলত তার পেশা । চুরি করে বাইরে বিক্রি করে দিত সাইকেল গুলি । এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পাশাপাশি চুরি যাওয়া সাইকেল উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে ।।  

Previous Post

গাজার ফের হামলা চালিয়ে ৪০ জনকে মেরেছে ইসরায়েল

Next Post

শ্রীমদভগবদগীতা প্রথম অধ্যায়/ কর্মসন্ন্যাস যোগ ….. প্রথম পর্ব

Next Post
শ্রীমদভগবদগীতা প্রথম অধ্যায়/ কর্মসন্ন্যাস যোগ ….. প্রথম পর্ব

শ্রীমদভগবদগীতা প্রথম অধ্যায়/ কর্মসন্ন্যাস যোগ ….. প্রথম পর্ব

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.