• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সোশ্যাল মিডিয়ায় ‘ঘৃণ্য চরিত্র’ কপিল সিব্বাল এখন খোদ আইনজীবীদের নিশানায়

Eidin by Eidin
August 24, 2024
in দেশ
সোশ্যাল মিডিয়ায় ‘ঘৃণ্য চরিত্র’ কপিল সিব্বাল এখন খোদ আইনজীবীদের নিশানায়
5
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ আগস্ট  : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল-জবাব করছেন এক সময়ের কংগ্রেসের নেতা তথা বর্তমানের সমাজবাদী পার্টির সাংসদ কপিল সিব্বাল ।  এই মামলায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে রয়েছে ২১ জন বরিষ্ঠ আইনজীবী । কিন্তু আরজি করের মত নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের বাঁচানোর চেষ্টার অভিযোগ তুলেছেন নেটিজেনরা । এইকারনে তারা সিব্বালের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছেন । এমনকি তাকে ‘কলিযুগের আসল রাবন’ বলেও অবিহিত করা হয়েছে । এমনকি কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী পর্যন্ত সিব্বালকে এই মামলা থেকে সরে আসার জন্য আবেদন জানিয়েছেন । এবারে সিব্বালের বিরুদ্ধে সরব হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সংগঠনের একটা বড় অংশ । তারা সুপ্রিম কোর্টের ‘বার অ্যাসোসিয়েশনে’র সভাপতির পদ থেকে কপিল সিব্বালের অপসারণের দাবি তুলেছেন । 

আসলে সোশ্যাল মিডিয়ায় তীব্র রোষের মুখে পড়ে সুপ্রিম কোর্টের ‘বার অ্যাসোসিয়েশনে’র বর্তমান সভাপতি কপিল সিব্বাল সংগঠনের অফিসিয়াল প্যাডে একটা বিবৃতি জারি করে নিন্দা প্রকাশ করেন । কিন্তু অত্যন্ত সুচতুরভাবে আরজি কর চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডকে তিনি লঘু করে দেখানোর অভিযোগ ওঠে সিব্বালের বিরুদ্ধে । তিনি আরজি করের ঘটনার নিন্দা তো করেন,কিন্তু গোটা দেশের নারী নির্যাতন বন্ধের দাবি তুলে বিষয়টি লঘু করে দেখানোর চেষ্টা করেন । গত বুধবার(২১ আগস্ট ২০২৪) সংগঠনের লেটার হেডে জারি করা রেজোলিউশনে লেখা হয়,’আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে যা ঘটেছে তা অসুস্থতার লক্ষণ। এখন, তদন্তটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়েছে, আমরা বিশ্বাস করি যে ন্যায়বিচার হবে এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এসসিবিএ আদালতের উদ্বেগের সাথে একাত্মতা প্রকাশ করে এবং আশা করে এবং প্রার্থনা করে যে সারাদেশে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে ।’

এদিকে সংগঠনের এক্সিকিউটিভ কমিটির অনান্য আইনজীবীদের অভিযোগ, কারোর সাথে কোনো আলোচনা না করেই একতরফা ওই বিবৃতি জারি করেছে কপিল সিব্বাল । পাশাপাশি তারা আরজি করের ঘটনাকে লঘু করে দেখানোর অভিযোগও তুলেছেন সিব্বালের বিরুদ্ধে । বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী ডঃ আদিশ সি আগরওয়াল চিঠি দিয়ে জানিয়েছেন,’৭২ ঘণ্টার মধ্যে বিবৃতি প্রত্যাহার করতে হবে ও বারের সব সদস্যের কাছে ক্ষমা চাইতে হবে কপিল সিব্বলকে। অন্যথায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিব্বলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি । এখন দেখার বিষয় কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের ‘বার অ্যাসোসিয়েশনে’র সভাপতি হিসেবে এবার অনাস্থার মুখোমুখি হন কিনা ।। 

Previous Post

হিন্দু কিশোরীকে ৩ যুবক দ্বারা গনধর্ষণের ঘটনার পর উত্তেজনা আসামে , প্রধান অভিযুক্ত তফাজুল হুসেন নদীতে ঝাঁপ দিয়ে পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে ডুবে মারা গেছে

Next Post

বর্ধমানে আদিবাসী তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনার ৯ দিন বাদ পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার খুনি

Next Post
বর্ধমানে আদিবাসী তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনার ৯ দিন বাদ পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার খুনি

বর্ধমানে আদিবাসী তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনার ৯ দিন বাদ পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার খুনি

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.