• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের পুরুষাঙ্গ ছুরি দিয়ে কেটে দিল প্রেমিকা

Eidin by Eidin
August 21, 2024
in দেশ
বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের পুরুষাঙ্গ ছুরি দিয়ে কেটে দিল প্রেমিকা
প্রতীকী ছবি
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,২১ আগস্ট : বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের পুরুষাঙ্গ ছুরি দিয়ে কেটে ফেলেছে ২৬ বছর বয়সী এক তরুনী । মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডি এলাকার ঘটনা ।  পুলিশ জানিয়েছে, গত ১৬ আগস্ট বিয়ে নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি চলছিল। তার প্রেমিক তাকে বিয়ে করতে অস্বীকার করলে, মহিলা এই পদক্ষেপ নেন। 

সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে,২৬ বছর বয়সী অভিযুক্ত মহিলা পদ্মা নগর এলাকায় থাকেন। তার প্রেমিকের বয়স ৩১ বছর। এর আগে বিয়ে নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। ওই নারী তার প্রেমিককে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু সে রাজি হচ্ছিল না। এতে ওই মহিলা এতটাই রেগে যান যে রান্নাঘরে শব্জি কাটার একটি ছুরি তুলে নেন এবং প্রেমিক কিছু বোঝার আগেই ছুরি দিয়ে তার গোপনাঙ্গে হামলা চালায় ওই নারী। ঘটনার পর প্রেমিকা কোনোভাবে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছায়, সেখানে তার চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ভারতীয় জাস্টিস কোডের (বিএনএস) ১১(১) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইচ্ছাকৃতভাবে আঘাত করা বা বিপজ্জনক অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা। পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

সম্প্রতি উত্তরপ্রদেশের গোরখপুরে এমনই এক ঘটনা সামনে এসেছে । এখানে এক মহিলা তার দুই বন্ধু মিলে ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছে । আসলে, স্বামী সবসময় তার স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন। দৈনিক ভাস্করের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয়ে তিনি তার স্ত্রীকেও কটূক্তি করতেন। এতে স্ত্রী চরম ক্ষিপ্ত হয় ৷ স্ত্রী তার দুই বন্ধুকে এ কথা জানান। তারপর তিনজন মিলে স্বামীকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। সন্ধ্যায় স্বামী বাড়িতে আসার সাথে সাথে স্ত্রী তার দুই বন্ধুর সহায়তায় তাকে মাটিতে ফেলে দেয়। এরপর স্ত্রী তার স্বামীর গোপনাঙ্গে ব্লেড দিয়ে কেটে ফেলেন । আহত যুবক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কোনোমতে তিনি হাসপাতালে পৌঁছান । যুবকের অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত করছে পুলিশ।।

Previous Post

পাকিস্তানি তীর্থযাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু, আহত ২২

Next Post

শ্রীমদভগবদগীতা প্রথম অধ্যায়/ সাংখ্য যোগ …..দ্বিতীয় পর্ব

Next Post
শ্রীমদভগবদগীতা প্রথম অধ্যায়/ সাংখ্য যোগ …..দ্বিতীয় পর্ব

শ্রীমদভগবদগীতা প্রথম অধ্যায়/ সাংখ্য যোগ …..দ্বিতীয় পর্ব

No Result
View All Result

Recent Posts

  • ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মন্দির নির্মাণের প্রস্তাবিত জায়গায়  শৌচাগার বানাচ্ছিল মৌলবাদী প্রশাসন,নিজেরাই মন্দির ‘উদ্বোধন’ করল হিন্দু পড়ুয়ারা 
  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুল পরিদর্শককে বেদম পিটিয়ে দিল শিক্ষকরা, পথ অবরোধ 
  • রেস্তোরাঁয় “গোমাংস” বিতর্কে অভিনেতা সায়ক চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবি তুললো মাদ্রাসা ছাত্র ইউনিয়ন ; তার আগেই জয়রাজ ভট্টাচার্য নামে এক ব্যক্তিও অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন
  • ভুল চিকিৎসায় ঠাকুমার মৃত্যুর অভিযোগ তুলে চেম্বারে ঢুকে চিকিৎসককে দা দিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করল ঘাতক 
  • “২৬ শে জিতলে হিন্দুদের তাড়িয়ে হবে গ্রেটার বাংলাদেশ, যার  প্রেসিডেন্ট হবে মোল্লা ইউনূস আর প্রধানমন্ত্রী খালা মমতা” : শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.