• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঝাড়গ্রামের আদিবাসী তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে সহবাস ও অশ্লীল ভিডিও দেখিয়ে ব্লাকমেলিংয়ের অভিযোগ গ্রেফতার কাশ্মীরী শাল বিক্রেতা যুবক

Eidin by Eidin
August 8, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
ঝাড়গ্রামের আদিবাসী তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে সহবাস ও অশ্লীল ভিডিও দেখিয়ে ব্লাকমেলিংয়ের অভিযোগ গ্রেফতার কাশ্মীরী শাল বিক্রেতা যুবক
11
SHARES
163
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঝাড়গ্রাম,০৮ আগস্ট  : ঝাড়গ্রামের স্কুল শিক্ষিকা আদিবাসী তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করে যাচ্ছিল  এক শাল বিক্রেতা কাশ্মিরী যুবক । তরুনী বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে । তারপরেও সে তরুনীকে নিস্তার দেয়নি । অশ্লীল ভিডিও দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ব্লাকমেলিং করে তরুনীর কাছ থেকে সে কয়েক দফায় মোট ৭ লক্ষ টাকা আদায় করেছিল বলে অভিযোগ । শেষ পর্যন্ত তরুনী থানায় অভিযোগ দায়ের করলে যুবককে শনিবার তার বাড়ি থেকে গ্রেফতার করে ঝাড়গ্রাম মহিলা থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রিয়াজ আহমেদ রায়নার । তার বাড়ি কাশ্মীরের অনন্তনাগ জেলার অকাড গ্রামে । ধৃতকে অনন্তনাগ জেলা আদালতে তুলে ৫ দিনের ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসার পর বুধবার ঝাড়গ্রামের বিশেষ দায়রা আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয় । 

জানা গেছে,ফেসবুকে শাল বিক্রেতা রিয়াজ আহমেদ রায়নার সঙ্গে পরিচয় হয় তরুনীর । ২০১৫ সাল থেকে গড়ে ওঠা বন্ধুত্ব ক্রমে প্রেমে রুপান্তির হয় । কলকাতা সহ বিভিন্ন জায়গায় রিয়াজ আহমেদের সঙ্গে বেড়াতে যায় ওই তরুনী । সেই সময় হোটেলে দিনের পর দিন সে শারিরীক সম্পর্ক করে বলে অভিযোগ । কিন্তু তরুনী বিয়ের জন্য চাপ দিলে রিয়াজ তাকে বিয়ে করতে অস্বীকার করে । পাশাপাশি বিভিন্ন পারিবারিক সমস্যার কথা বলে পরে পরিশোধ করে দেওয়ার নাম করে তরুনীর কাছ থেকে দফায় দফায় টাকা আদায় করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । তরুনী পরে রিয়াজ আহমেদকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে । তারপরেও তরুনীর অশ্লীল ভিডিও দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে রিয়াজ আহমেদ ধর্ষণ ও টাকা আদায় করে যাচ্ছিল বলে অভিযোগ । এমনকি ঘটনার কথা ফাঁস করলে সে তরুনীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল বলে অভিযোগ করেছেন নির্যাতিতা তরুনী । 

শেষ পর্যন্ত ২০১৯ সালের ১৯ ডিসেম্বর ঝাড়গ্রাম মহিলা থানার দ্বারস্থ হন নির্যাতিতা । পুলিশ রিয়াজের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়েরের পাশাপাশি তরুনীর ডাক্তারি পরীক্ষা করায় । এদিকে বেগতিক বুঝে তার আগেই চম্পট দেয় রিয়াজ আহমেদ । তাকে ফেরার দেখিয়ে গত ৬ জুন ঝাড়গ্রাম বিশেষ দায়রা আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। আদালত রিয়াজ আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে । এরপর পুলিশ তাকে হন্নে হয়ে খুঁজতে শুরু করে ।  শেষ পর্যন্ত মোবাইল ফোনের সূত্র ধরে তার হদিশ পেয়ে ঝাড়গ্রাম মহিলা থানার সাব ইন্সপেক্টর জ্যোতি সাউয়ের নেতৃত্বে একটি দল শনিবার অনন্তনাগ জেলার অকাড গ্রামে হানা দিয়ে রিয়াজকে পাকড়াও করে ।।

Previous Post

‘কি, আপদ বিদায় হয়েছে ? এই আপদ যাওয়ার সময় কি করেছে জানেন ?’ : ভিডিওতে দেশবাসীকে ধিক্কার জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন শেখ হাসিনার এক ভক্ত

Next Post

ভারতের সঙ্গে বিদ্বেষ নয়,মধুর সম্পর্ক চান বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইউনুস হোসেনেরবর্ধমান নিবাসী শ্যালক

Next Post
ভারতের সঙ্গে বিদ্বেষ নয়,মধুর সম্পর্ক চান বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইউনুস হোসেনেরবর্ধমান নিবাসী শ্যালক

ভারতের সঙ্গে বিদ্বেষ নয়,মধুর সম্পর্ক চান বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইউনুস হোসেনেরবর্ধমান নিবাসী শ্যালক

No Result
View All Result

Recent Posts

  • মালদায় বিজেপি সমর্থককে ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, পুলিশ জানাল খুনের কারন অরাজনৈতিক 
  • শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য ; জড়াল বর্ধমানের নাম 
  • রায়গঞ্জে ১৭ বছরের হিন্দু ছাত্রীকে লাভ জিহাদের শিকার বানালো কলেজ শিক্ষক ৪২ বছরের মহম্মদ রবিউল ইসলাম 
  • শোচনীয় পরাজয়ের পর উত্তর ২৪ পরগণা জুড়ে  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সন্ত্রাস ! পানিহাটিতে আরজি করের ‘অভয়া’র বাড়ির সামনে বোমাবাজিতে আহত ৬ বিজেপি সমর্থক, বসিরহাটে গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী 
  • “পরিকল্পিত ভাবে খুন,রাজনীতির যোগ থাকতে পারে” : আপ্তসহায়ক খুনের পর শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.