• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চিরন্তন সুখ এবং একটি জীবন

Eidin by Eidin
April 22, 2024
in ব্লগ
চিরন্তন সুখ এবং একটি জীবন
5
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

সুন্দর একটা ভোরের স্বপ্নে রাত কাটিয়ে দেওয়া সহজ হবে ভেবে ঠায় বসেছিলাম জানালাখানি জুড়ে।
আকাশের বুকে তখন চাঁদের আলোর গা-জোয়ারী দাপট।
ওর জ্যোৎস্নামাখা ভরা সংসার দেখে আহত মনও যেন রঙীন হয়, খুশির পালকে সেজে ওঠে আপাদমস্তক।

বিস্মৃত হওয়া যত স্বপ্নসুখের সম্ভার — হৃদয়ের গহ্বর থেকে তুলে এনে আদরে, যত্নে, কিংবা আনমনে নাড়াচাড়া করতে ভালো লাগে খুব।
অতৃপ্ত বাসনার মতো আকুতিও যেন কেমন হৃদয়ের কলকব্জা গুলোকে নাড়া দিয়ে জাগিয়ে দিতে চায়, বারবার।

আলো মাখা পৃথিবীর গায়েও তখন সুখের ছায়াছবির কতশত দৃষ্টিনন্দন দৃশ্যপট, যেন হাতছানি দেয়, ডাক দেয় হারিয়ে যাওয়ার সঙ্গী হতে।
মন ভরে যায়। ভাবি, অনন্ত অপেক্ষা বুঝি ফুরলো এবার …
থমকে যায় চোখ,
ধূ ধূ প্রান্তরের গায়ে কুয়াশার চাদরে আঁকা কিছু অদৃশ্য ধারাপাত,
এমন মায়াবী রাতেও এই জনমানবহীন চরাচরে
কেমন যেন একাকীত্বের বিকট বাজনা বেজেই চলেছে।

মন ভার হয়ে আসে।
হৃদয় পাড়ায় ওঠে বিধ্বংসী ঝড়।
সাজানো চিত্রপটের মতোই জীবনের কালো কালো অধ্যায়গুলো কেমন সু-স্থির হয়ে গন্ডী কেটেছে স্বেচ্ছায়। থমকে যাওয়া ভারী মনটা ডুবে যায় ক্রমে
কি যেন এক অতলান্তিক বিষাদে!

প্রাপ্তির ঝুলিতে চোখ রাখা নিরর্থক।
ভাবি, ভোরের অপেক্ষায় রাত্রি যাপনই বোধহয় চিরন্তন সুখ।
আর ফুরিয়ে যাওয়ার আগে ভোরের গায়ে হেলান দেওয়ার আকুতিটাই আসলে ‘জীবন’।।

Previous Post

লাভ জিহাদের শিকার হুবলির নেহা হিরেমঠের নির্মম হত্যাকে “ট্রু লাভ” বলে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করায় গ্রেফতার ২ জিহাদি

Next Post

“আজ মমতা ব্যানার্জি আর পার্থ চ্যাটার্জির সর্বনাশ হয়েছে,তৃণমূল মানেই চোর” : ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী

Next Post
“আজ মমতা ব্যানার্জি আর পার্থ চ্যাটার্জির সর্বনাশ হয়েছে,তৃণমূল মানেই চোর” : ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী

"আজ মমতা ব্যানার্জি আর পার্থ চ্যাটার্জির সর্বনাশ হয়েছে,তৃণমূল মানেই চোর" : ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী

No Result
View All Result

Recent Posts

  • মধ্যপ্রদেশে গ্রুমিং গ্যাংয়ের ষড়যন্ত্রের উন্মোচন, সুপরিকল্পিত ছকে কাজ করছে অল্প বয়সী মুসলিম ছেলেমেয়েরা ! 
  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.