• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পয়লা বৈশাখের দিন ত্রিশূল হাতে নিয়ে পথে বেরিয়ে অশুভের বিনাশের বার্তা দিলেন বিজেপির দিলীপ

Eidin by Eidin
April 14, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
পয়লা বৈশাখের দিন ত্রিশূল হাতে নিয়ে পথে বেরিয়ে অশুভের বিনাশের বার্তা দিলেন বিজেপির দিলীপ
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ এপ্রিল : ঐশ্বরিক প্রতীক ত্রিশূল হিন্দু ধর্মেরও অন্যতম প্রধান প্রতীক।ভোট যুদ্ধে নেমে অশুভের বিনাশের বার্তা দিতে ঐশ্বরিক ভাবনায় মোড়া সেই ত্রিশূল হাতে তুলে নিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । বাংলা নববর্ষের দিন সকালে ত্রিশূল হাতে নিয়ে হেঁটেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পৌছে যান বর্ধমানেশ্বর শিব মন্দিরে।সেখানে ভক্ত অনুগামীদের সঙ্গে নিয়ে ত্রিশূল হাতে তিনি ’পোজ’ দেন।তবে ভোটের বাজারে দিলীপ ঘোষ ত্রিশূলধারী হয়ে আসলে কি বার্তা দিতে  চাইলেন সে নিয়েই এখন চর্চা তুঙ্গে । 

দিলীপ ঘোষ অবশ্য তাঁর ত্রিশূলধারী হওয়ার ব্যাখ্যা  দিয়েছেন। তিনি বলেন,যখনই অশুভ শক্তি আর পাপের প্রতাপ বেড়েছে তখনই বাবা ত্রিশূল হাতে নিয়েছেন।তাণ্ডব নৃত্য করেছেন। আমার কুলদেবতা শিব।তারই প্রেরণায় আমরা স্বচ্ছ ভারত গড়ার ভাবনা নিয়ে স্বচ্ছ রাজনীতি করতে চাই।এই ত্রিশূল তারই প্রতীক। কিন্তু ভোট রাজনীতির উত্তাপের মাঝে আত্মরক্ষার জন্যই কি ত্রিশূল হাতে নেওয়া ? উত্তরে দিলীপ বলেন,’আত্মরক্ষা নয়, দেশরক্ষা। সব রক্ষাই হয়ে যাবে।’

পয়লা বৈশাখের দিন দিলীপ ঘোষ বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরেও যান। সাধারণ মানুষ সঙ্গে কথা বলেন। জনসম্পর্ক করেন।বর্ধমান শহরের এক বিজেপি সমর্থকের দোকান তিনবছর ধরে তালাবন্ধ জানতে পেরে এদিন দিলীপ ঘোষ  তৃণমূলকে একহাত নেন । তিনি বলেন,’২০২১ ভোটের পর থেকে  বিজেপি সমর্থকের দোকানে তালা মেরে দিয়েছে টি এম সি। এখনো দোকান খোলেনি। টি এম সি র অফিস গুলোতে যখন তালা পড়বে তখন এগুলো খুলবে।এবার সেটা হবে।’

রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন,’ভোটের সময় দিলীপ ঘোষ কখনো লাঠি, কখনো ত্রিশূল  হাতে নিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো।’।

Previous Post

ফের কাটোয়ার গঙ্গার ঘাটে চোরা খাদ কেড়ে নিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর প্রাণ, স্নানার্থীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Next Post

রাঁচিকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে গড়ে উঠেছে ইসলামি স্টেট মডিউল, চলছে সন্ত্রাসী নিয়োগ ও তহবিল সংগ্রহের কাজ

Next Post
রাঁচিকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে গড়ে উঠেছে ইসলামি স্টেট মডিউল, চলছে সন্ত্রাসী নিয়োগ ও তহবিল সংগ্রহের কাজ

রাঁচিকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে গড়ে উঠেছে ইসলামি স্টেট মডিউল, চলছে সন্ত্রাসী নিয়োগ ও তহবিল সংগ্রহের কাজ

No Result
View All Result

Recent Posts

  • মধ্যপ্রদেশে গ্রুমিং গ্যাংয়ের ষড়যন্ত্রের উন্মোচন, সুপরিকল্পিত ছকে কাজ করছে অল্প বয়সী মুসলিম ছেলেমেয়েরা ! 
  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.