• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূলের ভয়ে জঙ্গলে আশ্রয় নেওয়া বিজেপি সমর্থক পরিবারের পাশে নেই দল ! সহযোগিতার হাত বাড়ালো নকশাল সংগঠন

Eidin by Eidin
June 9, 2021
in রাজ্যের খবর
তৃণমূলের ভয়ে জঙ্গলে আশ্রয় নেওয়া বিজেপি সমর্থক পরিবারের পাশে নেই দল  ! সহযোগিতার হাত বাড়ালো নকশাল সংগঠন
6
SHARES
82
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ জুন : গত ২ মে ভোটের ফল ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেসের লোকজন বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ । তারপর আতঙ্কে জঙ্গলে আশ্রয় নিয়েছিল আউশগ্রামের প্রেমগঞ্জ গ্রামের প্রায় ৩০ টি বিজেপি সমর্থক পরিবার । বেশ কিছু মহিলা ও ১০ জন শিশুও রয়েছে ওই দলে । পরিবারগুলি মাসাধিক কাল ধরে জঙ্গলের মধ্যে তাঁবু খাটিয়ে অসহায় জীবন কাটালেও নিজের দলই খোঁজ নেয়নি বলে অভিযোগ । শেষে ওই অসহায় পরিবারগুলির দিকে সহযোগিতার হাত বাড়াল সিপিআইএমএল (রেডস্টার) । সংগঠনের বর্ধমান জেলা কমিটির সম্পাদিকা ফতেমা বেগম ওই পরিবারগুলিকে শীঘ্র বাড়ি ফেরানোর ব্যবস্থা করার আবেদন জানিয়ে
আউশগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে লিখিত আবেদন জানিয়েছেন ।
ঘরছাড়া বিজেপি কর্মী ধর্মদাস বাগদি,মেনকা বাগদি, সুভাষ বাগদিদের অভিযোগ, ‘বিধানসভার ফল ঘোষণার পরেই প্রেমগঞ্জ গ্রামে বিজয় মিছিল করেছিল তৃণমূল । ওরা বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে কার্যত তান্ডব চালায় । মারধর, ভাঙচুরের পাশাপাশি চলে লুটপাট । তারপর আমরা প্রাণ বাঁচাতে জঙ্গলে পালিয়ে আসি ।’
জানা গেছে,আউশগ্রাম ২ ব্লকের প্রেমগঞ্জ গ্রাম থেকে বেশ কিছুটা দুরে ভাতকুন্ডা গ্রামের কাছাকাছি জঙ্গল রয়েছে । প্রেমগঞ্জ গ্রামের ২৫-৩০ টি বিজেপি পরিবার ঘটনার দিন রাতে ওই জঙ্গলে এসে আশ্রয় নেয় । তারপর থেকে জঙ্গলের মধ্যে তাঁবু খাটিয়ে অসহায় জীবন যাপন করতে বাধ্য হচ্ছে পরিবারগুলি ।
ঘটনার কথা কানে যেতেই ওই পরিবারগুলিকে বাড়ি ফেরাতে উদ্যোগী হন সিপিআইএমএল (রেডস্টার) -এর জেলা কমিটির সম্পাদক ফতেমা বেগম । তিনি
আউশগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দর আলিকে এনিয়ে একটি আবেদনপত্র লিখেছেন । কোন কোন বিজেপি কর্মীর বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছিল তা নাম ধরে ধরে উল্লেখ করে দিয়েছেন ওই আবেদনপত্রে ।
ফতেমা বেগম বলেন, ‘ওই ঘরছাড়া পরিবারগুলি খুব অসহায়ভাবে দিন কাটাচ্ছে । তাই পঞ্চায়েত সমিতির সভাপতিকে চিঠি দিয়ে পরিবারগুলিকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছি।’
অন্যদিকে আউশগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দর আলি বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে । এখন ওরা নির্ভয়ে বাড়ি ফিরতে পারে ।’।

Previous Post

গলসিতে ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার জারিকেন ভর্তি তাজা বোমা

Next Post

বর্ধমানে টোটোর ব্যাটারি চোরদের খুৃঁটিতে বেঁধে গণধোলাই

Next Post
বর্ধমানে টোটোর ব্যাটারি চোরদের খুৃঁটিতে বেঁধে গণধোলাই

বর্ধমানে টোটোর ব্যাটারি চোরদের খুৃঁটিতে বেঁধে গণধোলাই

No Result
View All Result

Recent Posts

  • দেহরাদুনের রিসপানা নদীর তীরে একটি পরিত্যক্ত বাড়িতে উদ্ধার হল ২৬ বছরের বয়সী হিন্দু তরুনীর দেহ ; সিসিটিভি ফুটেজে মেয়েটিকে এক যুবকের সাথে ঘুরতে দেখা গেছে
  • ঋণের ফাঁদে ফেলে ৩০ বছর ধরে  ‘বন্ডেড লেবার’ হিসাবে ইঁটভাটায় কাজ করানো হচ্ছিল নারী-পুরুষ ও শিশুদের ; গয়ার ফতেহপুরে মধ্যযুগীয় বর্বরতার উন্মোচন 
  • এবার ডিআইজি ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের রদবদল করল নির্বাচন কমিশন
  • ফের দুবাইয়ে হামলা চালালো ইরান ; এদিকে আমেরিকা  হরমুজের কাছে ইরানের অস্ত্রগার ২২০০ কেজি বাঙ্কার বাস্টার বোমা ফেলে উড়িয়ে দিয়েছে 
  • ‘দ্য কেরালা স্টোরি ২’ প্রদর্শনের পর মুসলমানদের বয়কটের শপথ গ্রহণের একটি ভিডিও ঘিরে বিতর্ক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.