• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইরানের সেনা ঘাঁটিতে বন্দুকধারীর হামলা, নিহত ৩ সেনা ও ২ হামলাকারী

Eidin by Eidin
April 4, 2024
in আন্তর্জাতিক
ইরানের সেনা ঘাঁটিতে বন্দুকধারীর হামলা, নিহত ৩ সেনা ও ২ হামলাকারী
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৪ এপ্রিল : ইরানের সিস্তান ও বেলুচিস্তানে অবস্থিত ‘রাস্ক’ নামে স্থানে সেনা ঘাঁটি এবং চাবাহারে নৌবাহিনীর কেন্দ্রে সশস্ত্র হামলাকারীদের একযোগে হামলার পর ৩ সেনা নিহত হয়েছে । পালটা হামলায় নিহত হয়েছে ২ হামলাকারীও । বুধবার (৩ এপ্রিল ২০২৪) রাতে এই হামলার ঘটনা ঘটে । ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-নিরাপত্তা কর্মকর্তা মাজিদ মীর আহমাদি হামলার কথা নিশ্চিত করে জানিয়েছেন যে এই হামলায় নিহতদের মধ্যে আইআরজিসির দুই সদস্য এবং একজন পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে । 

আহমাদি জানান, আক্রমণকারীরা সহায়ক বাহিনী প্রেরণ রোধ করার জন্য “রাস্ক” থানার দিকে যাওয়ার রাস্তায় মাইন বিছিয়েছিল । ইরানের এই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আরশা অনলাইন বার্তা সংস্থা জানিয়েছে, চাবাহারে রাস্ক ঘাঁটি এবং দেশটির নৌবাহিনীর কেন্দ্রস্থলে এখনো হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। “জইশ আল-আদল” গোষ্ঠী রাস্ক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে এই গোষ্ঠীটি এই সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ দাবি করেছে।

উল্লেখ্য, জইশ আল-আদল গোষ্ঠী সম্প্রতি ইরানের সামরিক কেন্দ্রে হামলা বাড়িয়েছে। কিছুদিন আগে, সিস্তান ও বেলুচিস্তানে ইরানের একটি পুলিশ ঘাঁটিতে এই গোষ্ঠীর হামলার ফলে, এ দেশের অন্তত ১১ জন নিরাপত্তা বাহিনী নিহত হয় ।।

Previous Post

পাকিস্তানে আফগান সাংবাদিকের উপর প্রাণঘাতী হামলা

Next Post

দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে একাধিক রেকর্ড

Next Post
দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে একাধিক রেকর্ড

দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে একাধিক রেকর্ড

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.