• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চুম্বন এঁকেছিল মুসাফির

Eidin by Eidin
April 3, 2024
in ব্লগ
চুম্বন এঁকেছিল মুসাফির
5
SHARES
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এক হৈমন্তীক বৈকালিক আলো
অন্ধকারের গর্ভে বিলীন হওয়ার প্রস্তুতি নিচ্ছিল
আমি আধশোয়া হয়ে ভাবনার হওয়ায় মিশিয়ে দিয়েছিলাম নিজেকে
জিজ্ঞাসা করছিলাম আমি কে ?
প্রতিধ্বনি ফিরে ফিরে এসে মিশে যাচ্ছিল আমার কর্নকূহরে
মাথার উপরে নীলনীলিমা ভেসেছিল মহা শূন্যে।

তৃণ গালিচায় পাতা শয্যা
মন কেমনের বেলায় অন্তহীন কুসুম ছেঁড়া অঞ্জলি
ডিঙা ভাসিয়েছিলেম জ্যোৎস্না-স্নাত রাতে
চুম্বন এঁকেছিল মুসাফির তন্দ্রামগ্ন নিশীথে। সেই এক ঝলক দখিনা বাতাসের ঢেউ খেলা নৃত্য
তরঙ্গায়িত হচ্ছে প্রতিটি অঙ্গে
আমি চলেছি, চলেছি কোন অমৃতলোকে
যেথায় আমি ছিলাম তোমার প্রেয়সী আর তুমি আমার পুরুষ
লীলায়িত কুন্তল সযতনে আঙ্গুল ছুঁয়েছিল প্রিয়ে
কি যেন এক গভীর আবেশ পেয়ে বসেছিল আমায়
নিজেকে মেলে দিলাম, সমর্পণ করলাম নির্দ্বিধায়।

আজ তবে পাষাণের মাঝে পরিত্যাগ কেন করলে মোরে
তোমার জন্য কি সুরঞ্জনা অপেক্ষায় ছিল?
বলনি তো তুমি তাকে ভালোবাস
কেন কেন এ ছলনা? কেন এ বঞ্চনা? সত্য ছিল এ প্রেম মম
মন্দভাগা রমণী আমি? প্রেমে নেই কোন অধিকার?
স্বপ্ন ভাঙা খেলায় শুধু হাহাকার।

লাল শাড়িতে অনুরাগে ছিলেম অলিন্দেতে
কমলার রঙিন ভাঁজে তুমি বলতে বাউল বউ
হলুদ সে তো তোমার কপাল ছুঁয়ে আমাকে ছুঁয়ে দিয়ে গেল গো
আকাশ নীলে ভাসি আমি বেনে বউ ( পাখি)
নীল বেগুনী রামধনু রঙ, বউ কথা কও বউ।

সাদায় কেমন হারিয়ে গেলাম
ভাবনাতে নেই রঙ
উড়িয়ে দিলেম সব কাপড়ই
আলমারিতে জং
চঞ্চলা গো ওই মেয়েটি,কেমন হল শান্ত
রঙ যে তার হারিয়ে যাবে
সে কি তা কখন জানতো?
সঙ্গো হল যত খেলা
স্তব্ধতায় সারা বেলা তোমার কথা ভেবে
সাদায় রঙিন কাব্য লিখি যে কটাদিন আছি এ ভবে।
এ এক পরম শান্তির রামধনু রঙ আমার অনুভবে।।

Previous Post

নিহত ঠিকা শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি মেনে নিল ইসিএল কর্তৃপক্ষ

Next Post

গুসকরায় দলীয় প্রার্থীকে নিয়ে বামেদের মহামিছিল

Next Post
গুসকরায় দলীয় প্রার্থীকে নিয়ে বামেদের মহামিছিল

গুসকরায় দলীয় প্রার্থীকে নিয়ে বামেদের মহামিছিল

No Result
View All Result

Recent Posts

  • তারাতলায় গুদামঘর বিপর্যয়ে অকালে ঝড়ে গেল কাটোয়ার তরতাজা তরুনের প্রাণ 
  • শেষ পর্যন্ত বিজেপি নেতার ছেলের কাছে ক্ষমা চাইতে হল কংগ্রেসের “শাহজাদা”কে ; “রাহুল হলেন লায়ার ইন চিফ” : শেহজাদ পুনাওয়ালা
  • “বাংলার কেন এই সর্বনাশ করে গেলেন আপনারা ?” তারাতলা কান্ডে পূর্বতন শাসকদলকে তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী :  বিপর্যয়ে মৃত ৯, আহত ২০ জনের আর্থিক সহায়তা ঘোষণা, গ্রেপ্তার ৫  ; ফিরহাদ হাকিমের নাম নিয়ে বললেন : “কাউকে ছাড়া হবে না” 
  • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প,  ১,০০,০০০ এর অধিক মৃত্যুর আশঙ্কা 
  • গোবিন্দ নামাবলী : জীবনের সমস্ত বাধা ও অসুবিধা দূর করে ভক্তকে সাফল্য ও সমৃদ্ধি প্রদান করে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.