• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রোজা না রেখে পান খাওয়ার অপরাধে হিন্দু বৃদ্ধাকে নির্মমভাবে মারধর করল প্রতিবেশী নুরুল আমিন

Eidin by Eidin
March 25, 2024
in আন্তর্জাতিক
রোজা না রেখে পান খাওয়ার অপরাধে হিন্দু বৃদ্ধাকে নির্মমভাবে মারধর করল প্রতিবেশী নুরুল আমিন
9
SHARES
123
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক, চাঁদপুর(বাংলাদেশ),২৫ মার্চ : রোজা না রেখে পান খাওয়ার অপরাধে এক হিন্দু বৃদ্ধাকে নির্মমভাবে মারধর করল প্রতিবেশী মুসলিম ব্যক্তি । বাংলাদেশের চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের ঘটনা । গুরুতর আহত প্রতিভা রানী (৬৪) নামে ওই বৃদ্ধাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়েছে । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় আক্রান্ত বৃদ্ধার ছেলে বিষু চন্দ্র দাস স্থানীয় হাজীগঞ্জ থানায় হামলাকারী নুরুল আমিনের বিরুদ্ধে একটা মামলা রজু করেছে৷ যদিও গত ১৯ মার্চ ঘটনার পর আজও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ ।
বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নাটেহারা গ্রামের বাসিন্দা সুকুমার চন্দ্র দাসের স্ত্রীর স্ত্রী আক্রান্ত বৃদ্ধা প্রতিভা রানী । পরিবারের পুরুষ সদস্যরা জনমজুরির কাজ করেন । প্রতিভাদেবী রান্নার জ্বালানির জন্য গাছের পাতা ও শুকনো ডালপালা কুড়তে যান ।
জানা গেছে, ঘটনার দিন পেশায় শিক্ষক নুরুল আমিনের বাড়ির কাছে পাতা কুড়াতে গিয়েছিলেন প্রতিভা রানী। তিনি পান চিবতে চিবতে পাতা কুড়াচ্ছিলেন । তার পান খাওয়ার বিষয়টি নজরে পড়ে নুরুলের । এরপর নুরুল তার স্ত্রীকে দিয়ে কাজ করার অছিলায় প্রতিভাদেবীকে ডেকে বাড়িতে আনেন । প্রতিভাদেবী তাদের বাড়িতে গেলে রোজা না রেখে পান খাওয়ার জন্য বৃদ্ধাকে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে শুরু করে নুরুল । এরপর সে একটা বাঁশের লাঠি নিয়ে প্রতিভাদেবীকে নির্মমভাবে পেটাতে শুরু করে । এমনকি বৃদ্ধার গলায় লাঠি চেপে ধরে তাকে শ্বাসরোধ করে প্রাণে মারার পর্যন্ত চেষ্টা করে নুরুল ।প্রতিভাদেবীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে বাঁচান এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় । আক্রান্ত বৃদ্ধার ছেলে বিষু চন্দ্রের অভিযোগ,থানায় মামলা দায়েরের পর থেকেই নুরুল আমিন ও তার পরিবার বিভিন্নভাবে হুমকি দিচ্ছে । এমনকি তাদের দেশ ছাড়া করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার ।
হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধার ছবি পোস্ট করে হিন্দুত্ববাদী সংগঠনের নেতা সায়ন চক্রবর্তী লিখেছেন, ‘বাংলাদেশে হিন্দুদেরও রোজা রাখতে হবে?রোজার মাসে নিজের বাড়ির বাগানে পান খাওয়ায় গত ১৯শে মার্চ চাঁদপুর হাজীগঞ্জের বড়কুল ইউনিয়নের নাটেহরা গ্রামে বাঁশ দিয়ে এইভাবে পিটিয়ে হাসপাতালে পাঠান নুরুল আমিন।’।

বাংলাদেশে হিন্দুদেরও রোজা রাখতে হবে?
রোজার মাসে নিজের বাড়ির বাগানে পান খাওয়ায় গত ১৯শে মার্চ চাঁদপুর হাজীগঞ্জের বড়কুল ইউনিয়নের নাটেহরা গ্রামে বাঁশ দিয়ে এইভাবে পিটিয়ে হাসপাতালে পাঠান নুরুল আমিন।

ও হ্যাঁ,কারুর ফেক নিউজ মনে হলে নিউজ লিঙ্ক চেয়ে নিতে পারেন।@tathagata2 pic.twitter.com/KR5lsZ7t6r

— Sayan Chakraborty (@sayan2024) March 24, 2024

Previous Post

প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রাক্তন ক্রিকেটার প্রার্থীকে ‘বাউন্সার’ দিয়ে খেলা ঘোরানোর হুঙ্কার দিলেন দিলিপ ঘোষ

Next Post

অবাক করলেও সত্যি-দোল পূর্ণিমায় রঙের উৎসবে মাতোয়ারা হন না বর্ধমান ও রাধাবল্লভবাটির বাসিন্দারা

Next Post
অবাক করলেও সত্যি-দোল পূর্ণিমায় রঙের উৎসবে মাতোয়ারা হন না বর্ধমান ও রাধাবল্লভবাটির বাসিন্দারা

অবাক করলেও সত্যি-দোল পূর্ণিমায় রঙের উৎসবে মাতোয়ারা হন না বর্ধমান ও রাধাবল্লভবাটির বাসিন্দারা

No Result
View All Result

Recent Posts

  • মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ইতিহাসের পাতায় জায়গা করে নিল ১৪ বছরের বৈভব সূর্যবংশী ; ইংল্যান্ডকে ৪১২ রানের বিশাল লক্ষ্য দিল ভারত
  • ইসলামাবাদের শিয়া মসজিদে নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণ, মৃত অন্তত ১১, আহত ৮০ জন
  • শুভেন্দু অধিকারী ও উদয়ন গুহর মধ্যে ‘ বাপ বাপান্ত’ ঘিরে উত্তপ্ত বিধানসভা 
  • সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অজানা কারনে গ্রেপ্তার অভিনেত্রী সেলিনা জেটলির ভাই, ১৬ মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনো কোনো হদিশ করতে পারেনি পরিবার 
  • ‘বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’ : SIR নিয়ে মমতা ব্যানার্জির অভিযোগের পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.