• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে ৩ দিন ধরে চলছে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান

Eidin by Eidin
March 22, 2024
in কলকাতা
রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে ৩ দিন ধরে চলছে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান
5
SHARES
72
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ মার্চ : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । শুক্রবার সাতসকালে চন্দ্রনাথের নিচুপট্টি এলাকার বাড়িতে পৌঁছে যায় ইডির তদন্তকারী দল । অন্যদিকে রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে তিন দিন ধরে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে আয়কর দফতরের আধিকারিকরা । বুধবার থেকে ৫০ ঘন্টার অধিক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও চলছে অভিযান । বুধবার কলকাতার অন্তত ৬ জায়গায় হানা দেয় আয়কর দপ্তর ।
জানা গেছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি প্রসন্ন রায়ের বাড়ি ও অফিসে একযোগে তল্লাশি চালায় ইডি । সেখান থেকে বেশ কিছু নথিও উদ্ধার হয় । এছাড়া ইডি হেফাজতে থাকাকালীন প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছিল তাতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন চন্দ্রনাথের নাম উঠে আসে ।
চন্দ্রনাথের বাড়ি ছাড়াও আজ কলকাতার চেতলা, লেকটাউন সহ মোট তিন জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। চেতলায় পিয়ারীমোহন রায় রোডের একটি বাড়িতে চলছে অভিযান । বাড়িটি বিশ্বরূপ বসু নামের এক পরিবহণ ব্যবসায়ীর বলে জানা গেছে । তবে আজ ইডির অভিযানের সময় বোলপুরে নিজের বাড়িতে ছিলেন না চন্দ্রনাথ। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী এবং দুই ছেলে। মন্ত্রী তাঁর গ্রামের বাড়ি মুরারইতে রয়েছেন বলে জানা গেছে ।।

Previous Post

আঞ্চলিক কবিতা : হামার মরদ কবিট বটে

Next Post

মুসলিম প্রেমিকের সাথে সংসার করতে গিয়ে দু’কুল হারালেন চম্পা , কিশোরী কন্যাকে নিয়ে ঘুরছেন পথে পথে, জুটছে না দু’বেলার খাবার

Next Post
মুসলিম প্রেমিকের সাথে সংসার করতে গিয়ে দু’কুল হারালেন চম্পা , কিশোরী কন্যাকে নিয়ে ঘুরছেন পথে পথে, জুটছে না দু’বেলার খাবার

মুসলিম প্রেমিকের সাথে সংসার করতে গিয়ে দু'কুল হারালেন চম্পা , কিশোরী কন্যাকে নিয়ে ঘুরছেন পথে পথে, জুটছে না দু'বেলার খাবার

No Result
View All Result

Recent Posts

  • মধ্যপ্রদেশে গ্রুমিং গ্যাংয়ের ষড়যন্ত্রের উন্মোচন, সুপরিকল্পিত ছকে কাজ করছে অল্প বয়সী মুসলিম ছেলেমেয়েরা ! 
  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.