• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য আসানসোলে

Eidin by Eidin
January 31, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য আসানসোলে
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,আসানসোল,৩১ জানুয়ারী : মঙ্গলবার মধ্যরাতে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে হঠাৎ আগুন লাগাকে কেন্দ্র করে আসানসোলের কুলটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । স্থানীয় সূত্রে জানা গেছে,হলদিয়া থেকে একটি ট্রাক (NL01 AB6526) কানপুর যাচ্ছিল। কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের দামাগড়িয়া রেল ব্রিজ সংলগ্ন একটি লাইন হোটেলের পাশে ট্রাক চালক ট্রাক দাঁড় করিয়ে রাতের খাবার খেতে যায়। স্থানীয়রা চালকের কেবিন থেকে ধোঁয়া বের হতে দেখতে পায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে ট্রাকটি । খবর পেয়ে ঘটনাস্থলে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ আসে। শেষ পর্যন্ত পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কেবিনে থাকা চালকের সমস্ত আসবাব পত্র পুড়ে গেলেও সেই মুহূর্তে চালক কেবিনের বাইরে থাকায় কোনো বড় বিপর্যয় ঘটেনি।
ট্রাক চালক সুনীল সিংহ বলেন,’আমি এই রাস্তা ধরে ট্রাক নিয়ে যাতায়াত করার সময় সাধারণত এই ধাবাতেই খাবার খাই। আজও যথারীতি খাবার খেতে এসেছিলাম । আর তখনই আগুন লাগার ঘটনা ঘটে ।’ তিনি আরও বলেন, আমার অনুমান ব্যাটারি লাইনে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, সেইসময় কেবিনে থাকলে আমিও হয়তো পুড়ে মরে যেতে পারতাম।’।

Previous Post

মণিপুরে ফের শুরু জাতিদাঙ্গা, নিহত ২ এবং আহত ৩

Next Post

মুসলিমদের প্রতি সহমর্মিতা দেখাতে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন উপবাস করে আবাসন ছাড়তে হচ্ছে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারকে

Next Post
মুসলিমদের প্রতি সহমর্মিতা দেখাতে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন উপবাস করে আবাসন ছাড়তে হচ্ছে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারকে

মুসলিমদের প্রতি সহমর্মিতা দেখাতে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন উপবাস করে আবাসন ছাড়তে হচ্ছে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারকে

No Result
View All Result

Recent Posts

  • ইসলামাবাদের শিয়া মসজিদে নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণ, মৃত অন্তত ১১, আহত ৮০ জন
  • শুভেন্দু অধিকারী ও উদয়ন গুহর মধ্যে ‘ বাপ বাপান্ত’ ঘিরে উত্তপ্ত বিধানসভা 
  • সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অজানা কারনে গ্রেপ্তার অভিনেত্রী সেলিনা জেটলির ভাই, ১৬ মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনো কোনো হদিশ করতে পারেনি পরিবার 
  • ‘বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’ : SIR নিয়ে মমতা ব্যানার্জির অভিযোগের পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন
  • আয়ুষ্য সূক্তম্ : দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, এবং শারীরিক-মানসিক সুস্থতা লাভের জন্য পাঠ করা হয়
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.