• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ার পলসোনা গ্রামে একই উপসর্গে একের পর এক মৃত্যু, কোভিডের আতঙ্কে আতঙ্কিত গ্রামবাসী

Eidin by Eidin
May 20, 2021
in রাজ্যের খবর
কাটোয়ার পলসোনা গ্রামে একই উপসর্গে একের পর এক মৃত্যু,   কোভিডের আতঙ্কে আতঙ্কিত গ্রামবাসী
পলসোনা গ্রাম স্যানিটাইজ করা হচ্ছে। কাটোয়া । বৃহস্পতিবার ।
8
SHARES
108
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ মে : জ্বর,কাশি, বমি আর সেই সঙ্গে শ্বাসকষ্ট । মোটামুটি এই উপসর্গে ভুগছে গ্রামের বেশ কিছু মানুষ । বিগত একমাসের মধ্যে এই লক্ষন নিয়ে মৃত্যু হয়েছে ১২–১৪ জনের । অবশ্য কারোরই কোভিড পরীক্ষা হয়নি । ফলে মৃত্যুর কারন করোনা কিনা তা অজানা । সম্প্রতি গ্রামবাসীরা কোভিড পরীক্ষা করাতে শুরু করলে ৮০ জনের মধ্যে ১৭ জনের রিপোর্ট পজেটিভ আসে । আর এতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পলসোনা গ্রামে । করোনা আতঙ্কে গ্রামবাসীদের মধ্যে বেড়েছে কোভিড টেস্টের প্রবনতা । ঘুম ছুটেছে প্রশাসনেরও । বিগত কয়েকি দিন ধরে স্যানিটাইজ করা হচ্ছে গোটা গ্রাম । বৃহস্পতিবারও প্রশাসনিকভাবে গ্রামের বাড়ি বাড়ি স্যানিটাইজ করা হয় । বাদ যায়নি সার্বজনীন দুর্গামন্ডপও ।
কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, গ্রাম স্যানিটাইজেশনের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ের ভবনের একটি ঘরে সেফহোম করা হয়েছে । আ্যম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে । সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলা ও অযথা আতঙ্কিত না হওয়ার জন্য এলাকায় প্রচার করে গ্রামবাসীদের সচেতন করা হচ্ছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বিগত কিছু দিন ধরে পলসোনা গ্রামের বেশ কিছু মানুষের জ্বর,কাশি ও বমির উপসর্গ দেখা দিতে শুরু করে । তাদের মধ্যে অনেকেরই শ্বাসকষ্ট জনিত সমস্যাও দেখা দেয় বলে জানা গেছে ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, এই উপসর্গ নিয়ে গত একমাসের মধ্যে শুধু পলসোনা গ্রামেই ১২ – ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে । তাদের মধ্যে কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা ও বাকিরা মধ্যবয়সী ছিলেন । গ্রামবাসী বংশীধর ঘোষের জানিয়েছেন, মৃতদের মধ্যে অধিকাংশের কোভিড টেস্ট করানো হয়নি । শুধু ৩-৪ জনের কোভিড পরীক্ষা করানো হয়েছিল । তাদের মধ্যে তিনজনের পজিটিভ রিপোর্ট ছিল । বাকিদের মৃত্যু কোভিডের কারনেই হয়েছিল কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয় ।

পলসোনা গ্রামের বাড়ি বাড়ি স্যানিটাইজ করা হচ্ছে । কাটোয়া । বৃহস্পতিবার ।


জানা গেছে,এদিকে প্রায় একই উপসর্গে গ্রামে একের পর এক মৃত্যুর পর টনক নড়ে গ্রামিবাসীদের । বাড়ে কোভিড পরীক্ষার প্রবনতা । শুধু পলসোনা নয়, পাশের রোন্ডা গ্রামবাসীরাও শারিরীক সমস্যা দেখা দিলেই কোভিড পরীক্ষা করাতে শুরু করে । দুই গ্রাম মিলে এযাবৎ ১৭ জনের পজিটিভ রিপোর্ট আসে বলে খবর । আর এই খবর প্রকাশ্যে আসতেই বাড়ে প্রশাসনিক তৎপরতা । এদিন গোটা পলসোনা গ্রাম স্যানিটাইজ করা হয় ।
কাটোয়ার মহকুমাশাসক প্রশান্তরাজ শুক্লা বলেন, ‘পলসোনা গ্রামে ১২ জন মারা গেছেন বলে জানা গেছে । ওই গ্রামে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বিডিওকে বলা হয়েছে । পাশাপাশি গ্রামে সেফহোম গড়ে তোলার বিষয়ে বিডিওর সঙ্গে কথা হয়েছে । এছাড়া মানুষ যাতে অযথা ভয় না পান তার জন্য সচেতনতামূলক প্রচার করা হচ্ছে ।’।

Previous Post

প্রেমের জালে ফাঁসিয়ে একাধিক তরুণীকে বিয়ে করে নির্যাতন ! গ্রেফতার যুবক

Next Post

কাটোয়ায় দেনার দায়ে হতাশায় আত্মঘাতী ব্যাবসায়ী

Next Post
কাটোয়ায় দেনার দায়ে হতাশায় আত্মঘাতী ব্যাবসায়ী

কাটোয়ায় দেনার দায়ে হতাশায় আত্মঘাতী ব্যাবসায়ী

No Result
View All Result

Recent Posts

  • বিরাট কোহলি, রোহিত শর্মাকে ধাক্কা দিল বিসিসিআই ; দু’জনকেই নামিয়ে দেওয়া হল “বি গ্রেডে”  
  • পাকিস্তানের সব দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি 
  • রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী আব্দুল রেহমানকে জেলের মধ্যে কুপিয়ে খুন করল তার এক সহবন্দী 
  • গরুর মাংস বিক্রির দায়ে দোষী সাব্যস্ত পিতা-পুত্র মেহবুব এবং ফারহানকে ১০ বছর করে কারাদণ্ড দিল গুজরাটের আদালত
  • সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.