• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন বিরাট কোহলি

Eidin by Eidin
December 8, 2023
in খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন বিরাট কোহলি
5
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,০৮ ডিসেম্বর : আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এ দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি । ১১ ম্যাচে করেছেন ৭৬৫ রান এবং গড় ৯৫.৬২, স্ট্রাইক রেট ৯০.৩১ । বিশ্বকাপে এত ভাল পারফম্যান্সের পরেও টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ থেকে কোহলি বাদ পড়তে পারেন বলে খবর । আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় অনুষ্ঠিত হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ । তার আগে চুড়ান্ত দল ঠিক করার জন্য চুলচেড়া বিশ্লেষণ শুরু করেছে বিসিসিআই ।
অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটির পাঁচ ঘণ্টার দীর্ঘ বৈঠকে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্দেশিকা তৈরি করেছেন । বিশ্বকাপের জন্য স্কোয়াড চূড়ান্ত করার আগে, ভারত ৬ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে–দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি এবং আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি । ‘হিটম্যান’ রোহিত, কোহলি এবং ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহকে দক্ষিণ আফ্রিকায় সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ।
তবে ওই বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ রোহিত এবং বুমরাহকে স্কোয়াডের অংশ হিসাবে নির্বাচকরা বিবেচনা করলেও বিরাট কোহলির বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্তে আসেনি । বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, সহ- সভাপতি রাজীব শুক্লা এবং কোষাধ্যক্ষ আশিস শেলার । নির্বাচকরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের নেতৃত্বে ‘হিটম্যান’ রোহিতকেই দেখার ইচ্ছা প্রকাশ করেছে । যদিও রোহিত এবং কোহলি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে সংক্ষিপ্ত ফর্ম্যাটে খেলেননি । কিন্তু একদিনের বিশ্বকাপে রোহিতের ঝলমলে ব্যাটিংয়ে দারুণ মুগ্ধ নির্বাচকরা । টুর্নামেন্টে ৫৯৭ রান করেন রোহিত । স্ট্রাইক রেট ছিল ১২৫ ।
কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ বিরাট কোহলির কথা কেন ভাবা হচ্ছে না?
সূত্রের খবর,সীমিত ওভারে ৩ নম্বরে ব্যাট করছেন ৩৫ বছর বয়সী কোহলি। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে এই পজিশনের জন্য তিনি প্রথম পছন্দ নন নির্বাচকদের । ওই জায়গায় নির্বাচক এবং বোর্ড এমন একজন খেলোয়াড় চাইছেন যে শুরু থেকেই আক্রমণাত্মক খেলবে । বাঁহাতি ব্যাটসম্যান ইশান কিষাণ বর্তমানে তিন নম্বরের জন্য নির্বাচকদের প্রথম পছন্দ । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত হোম টি-টোয়েন্টি সিরিজ ভেন্যুতে ঈশান দুটি দুর্দান্ত অর্ধশতক করেছিলেন।
তবে এও শোনা যাচ্ছে যে নির্বাচক এবং বোর্ডের অন্যান্য সিনিয়র সদস্যরা শীঘ্রই কোহলির সাথে টি-টোয়েন্টি আন্তর্জাতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন । টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে কোহলির নজিরবিহীন পারফর্মেন্সের কারনে তাকে একেবারে ঝেড়ে ফেলতে পারছেন না নির্বাচকরা । ১১৫ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি একটি সেঞ্চুরি ও ৩৭ টি অর্ধশতকসহ করেছেন ৪,০০৮ রান,গড় ৫২.৩৭ এবং স্ট্রাইক রেট ১৩৭.৯৬ । ফলে কিছুটা হলেও বিরাট কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়ে গেছে । সেক্ষেত্রে তিন নম্বরের পরিবর্তে কোহলিকে অন্য জায়গায় খেলানো হতে পারে বলে অনুমান । তবে আগামী ২৬ ডিসেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে দক্ষিণ আফ্রিকার মাঠে দেখা যাবে ।।

Previous Post

কর্ণাটক ও তামিলনাড়ুতে ভূমিকম্প

Next Post

প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ

Next Post
প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ

প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ

No Result
View All Result

Recent Posts

  • সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্রাব্য ভাষায় গালাগালি, তমলুকের আব্দুল গ্রেপ্তার 
  • আরজি করের অভয়ার গনধর্ষণ খুনের ঘটনা কেন ধামাচাপা দিতে চাইছে সিবিআই ? হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  
  • মুক্তি পেল মির্জাপুর সিনেমার টিজার,ভয়ংকর অ্যাকশনের আভাস 
  • এলপিজি ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর, সরকার রাতারাতি তুলে নিল এই নিষেধাজ্ঞা 
  • কিশতোয়ারে ৪০ জন ভারতীয় সেনা সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.