• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কবিতা : পণ্ডিতমশাই

Eidin by Eidin
November 18, 2023
in ব্লগ
কবিতা : পণ্ডিতমশাই
7
SHARES
97
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

বর্ণপরিচয় হারিয়ে গেলো
হারিয়ে গেলো খেলার মাঠ
তারও হদিস আর মেলে না রবি
ঠাকুরের সহজ পাঠ।

পাঠশালা তো কবেই নিখোঁজ
সাহেব স্কুল ঘোরায় ছড়ি
টুলে বসা পণ্ডিত মশাই
দেখতো রোদে সূর্য ঘড়ি ।

পড়ার শেষে লাইন দিয়ে
নিয়ম করে নামতা ডাকি
পণ্ডিত মশাই দাঁড়িয়ে ঠায়
কেমন করে দিই ফাঁকি !

চশমার ভিতর চোখ দুটো
ঘুরতো চতুর্দিকে
নামতা একটু ভুল হলেই
পড়তো ছড়ি পিঠে ।

প্রথম থেকে নামতা আবার
করতে হতো শুরু
নিখোঁজ হলেন পণ্ডিত মশাই
নামতা শেখার গুরু ।

মুখস্থ করে তবেই ছুটি
এমনি তাদের ঝোঁক
সিসি ক্যামেরার কাজ করতো
পণ্ডিতমশাইয়ের চোখ !

কোথায় গেলেন পণ্ডিতমশাই
কোথায় যে তার টুল !
হাজার অপরাধেও এখন
কেউ ধরে না ভুল।

সময় হয়েছে হাতে তোলার
হারিয়ে যাওয়া ছড়ি
শিক্ষা আজ পায়ের তলায়
যাচ্ছে সবে মাড়ি।

ফিরে আসুন পণ্ডিত মশাই
টুলে থাকুন বসে
ভিতটা ওদের শক্ত করুন
ছড়ি ধরুন কষে।

পঞ্চ পিতার এক পিতা
মানুষ গড়ার কারিগর
শিরদাঁড়াটা করুক সোজা
দেশের যারা মাতব্বর।।

Previous Post

পড়ুয়াদের যৌন হয়রানির অভিযোগে কেরালার তিন মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

Next Post

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে দুটি পৃথক সংঘর্ষে ছয় সন্ত্রাসী নিকেশ

Next Post
জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে দুটি পৃথক সংঘর্ষে ছয় সন্ত্রাসী নিকেশ

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে দুটি পৃথক সংঘর্ষে ছয় সন্ত্রাসী নিকেশ

No Result
View All Result

Recent Posts

  • সীমিত সামরিক ক্ষমতা নিয়েই দেদার পাকিস্তানি সেনা খতম করছে তালিবান যোদ্ধারা 
  • সিপিএমপন্থী আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করলেন তারই এক জুনিয়র মহিলা আইনজীবী ! 
  • বামফ্রন্ট ও কংগ্রেস শাসিত কেরালা কিভাবে ইসলামপন্থী সন্ত্রাবাদের এপিসেন্টার হয়ে উঠেছে তার পরিসংখ্যান তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 
  • পথে মসজিদ থাকার কারণে হিন্দু ধর্মীয় শোভাযাত্রার বিরোধিতা ; তামিলনাড়ুর উথামাপালায়মে উত্তেজনা 
  • চট্টগ্রাম নগরীতে হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.