• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চুঁচড়ায় কোভিডে আক্রান্ত বৃদ্ধাকে দরজা ভেঙে উদ্ধার করল স্বেচ্ছাসেবী সংস্থা, হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু

Eidin by Eidin
May 7, 2021
in রাজ্যের খবর
চুঁচড়ায় কোভিডে আক্রান্ত বৃদ্ধাকে দরজা ভেঙে উদ্ধার করল স্বেচ্ছাসেবী সংস্থা, হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হুগলি,০৭ মে :বাড়িতে একাই ছিলের আশি ছুঁই ছুঁই বিধবা বৃদ্ধা । আক্রান্ত হন কোভিডে । শুরু হয় তীব্র শ্বাসকষ্ট । খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন গিয়ে বাড়ির দরজা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান । কিন্তু শেষ রক্ষা হয়নি । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়া শহরের ফুলপুকুর এলাকায় । মৃতার নাম আভা দত্ত (৭৬) । শুক্রবার সতর্কতার সঙ্গে মৃতদেহের সৎকারের ব্যাবস্থা করা হয় ।
স্থানীয় সুত্রে জানা গেছে,চুঁচুড়ার ফুলপুকুরের বাসিন্দা আভা দত্তের স্বামী অনেক দিন আগেই মারা গেছেন । বৃদ্ধার এক ছেলে । ছেলে অভিজিৎ দত্ত চুঁচুড়ার নারকেল বাগানের বাড়িতে পৃথক সংসারে থাকেন । ফুলপুকুরের বাড়িতে ভাসুর ও জায়ের সঙ্গে থাকতেন আভাদেবী । সম্প্রতি ভাসুর করোনা আক্রান্ত হয়ে মারা যান । আভাদেবীর জাও করোনা আক্রান্ত । বর্তমানে তিনি কলকাতায় চিকিৎসাধীন । এদিকে আভাদেবীর ছেলে ও পুত্রবধুও কোভিড আক্রান্ত হয়ে গৃহবন্দি রয়েছেন ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,দিন কয়েক ধরে সর্দি, জ্বরের উপসর্গ শুরু হয় আভাদেবীর । তারপর চিকিৎসকের পরামর্শে লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । বৃহস্পতিবার রিপোর্ট এলে জানা যায় আভাদেবীর কোভিড পজিটিভ ৷ মৃতার ছেলে অভিজিৎ দত্ত জানিয়েছেন,সারা দিন ধরেই তিনি ফোনে তাঁর মায়ের খোঁজখবর নিচ্ছেল । কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকে তাঁর মা আর ফোন রিসিভ করেননি । এরপর তিনি ‘চুঁচুড়া আরোগ্য’ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার অফিসে ফোন করে বিষয়টি জানান ।
সংস্থার সদস্যরা জানিয়েছেন,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে সাতটার সময় বৃদ্ধার ছেলের কাছ থেকে ঘটনার কথা তাঁরা জানতে পারেন । খবর পেয়েই তাঁদের একটি দল অ্যাম্বুলেন্স নিয়ে বৃদ্ধার বাড়িতে যান । তাঁরা ফুলপুকুরে বৃদ্ধার বাড়িতে পৌঁছে দেখতে পান বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ । জানা গেছে,জানালা দিয়ে বৃদ্ধাকে ডাকতে গিয়ে সংস্থার সদস্যরা দেখেন আভাদেবীর প্রবল শ্বাসকষ্ট হচ্ছে । তিনি বিছানায় বসে কাতরাচ্ছেন । যন্ত্রনা থেকে উপশম পেয়ে খাটের পাশে টেবিলে রাখা ওষুধ নেওয়ার চেষ্টা করছেন । তখন আরোগ্যর সদস্যরা তাঁকে বিছানাতেই বসে থাকতে বলেন । কিন্তু পুনরায় বিছানায় ফিরতে না পেরে মেঝেতেই লুটিয়ে পড়েন ওই বৃদ্ধা । এরপর তাঁরা বৃদ্ধার ছেলের অনুমতি নিয়ে দরজা ভেঙে বৃদ্ধাকে অচৈতন্য অবস্থাত উদ্ধার করে এ্যাম্বুলেন্সে চাপিয়ে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
‘চুঁচুড়া আরোগ্য’ নামে ওই সংস্থার সদস্যদের দাবি, তাঁরা যদি আধ ঘন্টা আগেও বিষয়টি জানতে পারতেন তাহলে অক্সিজেন চালু করার মত সময় পাওয়া যেত । আর সঠিক সময়ে অক্সিজেন চালু হলে হয়তো বৃদ্ধা বেঁচে যেতেন । পাশাপাশি সংস্থার পক্ষ থেকে শহরবাসীর প্রতি আবেদন জানানো হয়েছে, কোভিড পরিস্থিতির মধ্যে কোনও বৃদ্ধ বৃদ্ধাকে যেন বাড়িতে একলা না রাখা হয় ।।

Previous Post

মালদায় একই দড়িতে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Next Post

বর্ধমানের দিগন্তিকার ‘ভাইরাস ধ্বংসকারী মাস্ক’ স্থান করে নিল গুগল আর্টস অ্যাণ্ড কালচার মিউজিয়ামে

Next Post
বর্ধমানের দিগন্তিকার ‘ভাইরাস ধ্বংসকারী মাস্ক’ স্থান করে নিল গুগল আর্টস অ্যাণ্ড কালচার মিউজিয়ামে

বর্ধমানের দিগন্তিকার 'ভাইরাস ধ্বংসকারী মাস্ক’ স্থান করে নিল গুগল আর্টস অ্যাণ্ড কালচার মিউজিয়ামে

No Result
View All Result

Recent Posts

  • থাইল্যান্ড থেকে ভারতে আসা পণ্যবাহী জাহাজে হরমুজ প্রণালীতে হামলা চালালো ইরান 
  • কুম্ভমেলায় রুদ্রাক্ষমালা বিক্রি করে ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলে তিরুবনন্তপুরমের একটি মন্দিরে ফেসবুক প্রেমিক ফরমান খানকে বিয়ে করেছেন
  • নির্মাণের পাঁচ মাসের মধ্যে ধসে পড়লো মেমারিতে জাতীয় সড়কে নির্মিত আন্ডারপাস, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ 
  • ফের কেতুগ্রামের সতীপীঠ অট্টহাস মন্দিরে দুঃসাহসিক চুরি, ঢিল ছোড়া দুরত্বে পুলিশ ক্যাম্প থাকলেও বারবার এই পবিত্র স্থানে চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী  
  • নেপালের গোয়েন্দাদের হাতে ৭০ কোটি টাকার জাল নোট কাণ্ডে ধৃত দম্পতির সঙ্গে তৃণমূলের নেতানেত্রীদের ছবি পোস্ট করলেন বিজেপির তরুনজ্যোতি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.