• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রীর গোপনাঙ্গে হাত দিল যুবক

Eidin by Eidin
October 20, 2023
in বিনোদন
প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রীর গোপনাঙ্গে হাত দিল যুবক
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২০ অক্টোবর : প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী শায়লা সাথীর গোপনাঙ্গে হাত দিল মেহেদী হাসান সৈকত নামে এক যুবক । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে । অভিযুক্ত মেহেদী জবির দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পড়ুয়া বলে জানা গেছে । শ্লীলতাহানির ঘটনার পর অভিনেত্রী শায়লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিতভাবে একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন । এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডঃ মোস্তফা কামাল বলেন,’আমরা লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ক্যামেরা দেখে অভিযোগের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।’ এদিকে একজন জনপ্রিয় অভিনেত্রীকে শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী শায়লা সাথী একজন পরিচিত মুখ । দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিসাবে তার দেশজুড়ে খ্যাতি আছে । ছোটপর্দায় শায়লা সাথীর অভিনীত ‘তোকে বউ বানাব’, ‘আই হেট ইউ’, ‘গার্লফ্রেন্ডের বিয়ে’ প্রভৃতি সিরিয়াল জনপ্রিয়তা পেয়েছিল । তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাক্তন পড়ুয়া । সেই সূত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ এড়িয়ে যেতে পারেননি বলে জানিয়েছেন অভিনেত্রী । কিন্তু নিজের কলেজেই যে শ্লীলতাহানির স্বীকার হতে তা তিনি স্বপ্নেও কল্পনা করেননি ।
অভিনেত্রী শায়লা সাথী বলেন, ‘এই ছেলেটি অনেক দিন ধরে আমাকে বিরক্ত করছিল। তবে আমি পাত্তা দিতাম না । কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের সময় দিবসে আমি শান্ত চত্বরে সুন্দর মুহূর্তকে নিজের মোবাইল ক্যামেরায় যখন ভিডিও করছিলাম সেই সময় মেহেদী হাসান সৈকত নামে ওই ছেলেটি আমার পেছন থেকে এসে আমার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে । এর পর আমি ভয়ে আমার পাশে থাকা আমার এক সময়ের সহপাঠী বন্ধু বিলাস দাসকে জানাই । কিন্তু সে বিলাসকেও মারধর করে ।’
জানা গেছে, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত মেহেদী হাসান সৈকতকে প্রক্টর অফিসে ডেকে পাঠানো হয় । বিষয়টি নিয়ে সহকারী প্রক্টরদের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বলে,’আমি ওই মেয়েকে পছন্দ করি। কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় না । তাই এই কাজ করে ফেলেছি ।’ এরপর সে ক্ষমা চেয়ে মুচলেকা দিতেও রাজি হয় । তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পড়ুয়ার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে তা এখনো জানা যায়নি ।।

Previous Post

আউশগ্রামের সিলুট গ্রামের সম্প্রীতির দুর্গাপুজো ঘিরে জমে উঠেছে এবারের শারদোৎসব

Next Post

মহাষষ্ঠীর দিন দু:স্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভাতারের মুসলিম যুবক

Next Post
মহাষষ্ঠীর দিন দু:স্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভাতারের মুসলিম যুবক

মহাষষ্ঠীর দিন দু:স্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভাতারের মুসলিম যুবক

No Result
View All Result

Recent Posts

  • অভিনেতা জয় ব্যানার্জি মৃত্যুর ৭ মাস পরেও সক্রিয় তার ফেসবুক পেজ ; নেপথ্যে কে ? 
  • শুক্রবার সাতসকালেই ভয়াবহ বিমান হামলা তেহরানে ; মার্কিন- ইসরায়েলের নিশানায় এখন মোজতবা খামেনি 
  • “আমি একজন হিন্দুকে বিয়ে করেছি এবং আমি খুব খুশি” : বললেন শিব ও কৃষ্ণভক্ত প্রবীণা অভিনেত্রী মুমতাজ ; নিজ সম্প্রদায়ের বহু বিবাহ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি 
  • শ্রী রাম রক্ষা স্তোত্রম : ভয়, উদ্বেগ ও শত্রু থেকে রক্ষা করে ঋষি বুদ্ধ কৌশিক রচিত এই স্তোত্র
  • তৃণমূলের নেতৃত্বে জ্ঞানেশ কুমারের ‘অভিশংসন প্রস্তাব’ পেশ হবে আজ, জনতার ফোকাস নিজের দিকে করতেই কি মমতার নতুন রাজনৈতিক নাটক ? 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.