• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদায় ধানখেতের পাশ থেকে উদ্ধার হল অ্যাসিড ঢেলে মুখ বিকৃত করে দেওয়া মহিলার ক্ষতবিক্ষত দেহ

Eidin by Eidin
October 15, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
মালদায় ধানখেতের পাশ থেকে উদ্ধার হল অ্যাসিড ঢেলে মুখ বিকৃত করে দেওয়া মহিলার ক্ষতবিক্ষত দেহ
5
SHARES
74
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর,১৫ অক্টোবর : রাজ্যে ফের এক মহিলাকে নির্মমভাবে খুনের ঘটনা ঘটেছে । এবারে ঘটনাস্থল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা অঞ্চলের নসরপুর এলাকা । আজ রবিবার সকালে ফাঁকা মাঠে ধান খেতের পাশে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে মাঠে যাওয়া কৃষকরা । মহিলার মুখ বিকৃত করার উদ্দেশ্যে অ্যাসিড এবং লঙ্কার গুঁড়ো দিয়ে পুড়িয়ে দেওয়া হয় । এছাড়া শরীরে ছিল একাধিক ক্ষতের চিহ্ন । মৃতদেহের আশপাশেই পড়ে থাকতে দেখা গেছে অ্যাসিডের বোতল, ছুরি এবং গর্ভনিরোধের প্যাকেট । স্থানীয় বাসিন্দাদের সন্দেহ ওই মহিলাকে গনধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,মৃত মহিলা তাদের এলাকার বাসিন্দা নয় । পুলিশ জানিয়েছে,মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই স্পষ্ট হবে মহিলা ধর্ষিতা হয়েছিলেন কিনা ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,বিহার বাংলা সীমান্ত এলাকা হওয়ায় হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিহারি দুষ্কৃতীরা প্রায়ই এলাকায় ঢুকে পড়ে । যেকারণে সর্বদা আতঙ্কের মধ্যে থাকতে হয় এলাকার বাসিন্দাদের । বিহারি দুষ্কৃতীদের এলাকায় অবাধ যাতায়াতের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী ।।

Previous Post

উত্তর গাজার বাসিন্দাদের ফের এলাকা খালি করার নির্দেশ দিল ইসরায়েল

Next Post

কাস্তে দিয়ে পেঁচিয়ে নলি কেটে স্ত্রীকে খুন করল স্বামী

Next Post
কাস্তে দিয়ে পেঁচিয়ে নলি কেটে স্ত্রীকে খুন করল স্বামী

কাস্তে দিয়ে পেঁচিয়ে নলি কেটে স্ত্রীকে খুন করল স্বামী

No Result
View All Result

Recent Posts

  • বিমানবন্দরে ইরানের হামলার পর পালটা হামলার প্রস্তুতি নিচ্ছে আজারবাইজান  
  • তৃণমূলের অন্যতম সহ প্রতিষ্ঠাতা ও বর্ষীয়ান নেতার সঙ্গে মমতার এই আচরণের নিন্দা করলেন শুভেন্দু  
  • কানাডায় খালিস্তানি সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়ে গেলেন পাঞ্জাবি বংশোদ্ভূত সুপরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ন্যান্সি গ্রেওয়াল
  • তেহরান, কারাজ, খোরামাবাদ এবং সানন্দজসহ ইরানের একাধিক শহরে বিধ্বংসী হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েল যৌথ বাহিনী 
  • ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর পেলেন ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.