• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রত্যাশা মতই জয় পেলেন ভাতারের তৃণমূল প্রার্থী মানগোবিন্দ অধিকারী

Eidin by Eidin
May 2, 2021
in রাজ্যের খবর
প্রত্যাশা মতই জয় পেলেন ভাতারের তৃণমূল প্রার্থী মানগোবিন্দ অধিকারী
দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মানগোবিন্দ অধিকারী । বর্ধমান। রবিবার ।
7
SHARES
104
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০২ মে : প্রত্যাশা মতই জয় পেলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মানগোবিন্দ অধিকারী । পাশাপাশি বিগত লোকসভা নির্বাচনে ভাতার বিধানসভা এলাকা থেকে দলীয় প্রার্থী যত ভোটে লিড পেয়েছিল তার থেকে অনেকটাই বাড়ালেন জয়ের ব্যাবধান । স্বভাবতই এই বিপুল জয়ে উচ্ছ্বসিত বর্ষীয়ান এই তৃণমূল নেতা । উচ্ছ্বসিত দলের কর্মী ও সমর্থকরা । রবিবার বিকেল নাগাদ শেষ রাউন্ডের গননার ফলাফল প্রকাশ হতেই মানগোবিন্দবাবুকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁর অনুগামীরা ।
ভাতারের এরুয়ার গ্রামের বাসিন্দা ৬৬ বছরের মানগোবিন্দ অধিকারীকে “মানুদা” নামেই চেনেন আপমর ভাতারবাসী । লড়াকু নেতা হিসাবে এলাকায় তাঁর পরিচিতি আছে । বাম জমানায় মূলত মানগোবিন্দবাবুর নেতৃত্বগুণে এরুয়ার পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল । তার পর থেকে এযাবৎ এরুয়ার পঞ্চায়েত তৃণমূলের দখলেই রয়েছে । এছাড়া ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন মানগোবিন্দবাবু । বর্তমানে তিনি ভূমি কর্মাধ্যক্ষের পদে রয়েছেন ।
দক্ষ সংগঠক হিসাবে জেলা জুড়ে সুখ্যাতি আছে মানগোবিন্দ অধিকারীর ৷ গোটা ভাতার ব্লক জুড়েই রয়েছে তাঁর সংগঠন । বিগত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই মানগোবিন্দবাবুকে ভাতারের টিকিট দেওয়ার দাবি উঠছিল । যদিও তখন টিকিট দেওয়া হয় গুসকরার বাসিন্দা সুভাষ মণ্ডলকে । কিন্তু এবারে রাজ্য জুড়ে বিজেপির বাড়বাড়ন্ত দেখে গড় বাঁচানোর তাগিদে মানগোবিন্দ অধিকারীকেই বেছে নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । শেষ পর্যন্ত দলনেত্রীর এই বিশ্বাসের যোগ্য মর্যাদা দিলেন ভাতার বিধানসভার তৃণমূল প্রার্থী মানগোবিন্দ অধিকারী ।
এবারে পূর্ব বর্ধমান জেলার সমস্ত আসনেই লড়াইটা ছিল মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে । রবিবার সকালে পোস্টাল ব্যালিটের ফলাফল প্রকাশ হতেই অধিকাংশ আসনে বিজেপি-তৃণমূলের মধ্যে জোর টক্কর দেখতে পাওয়া যায় । এদিকে ভাতারে তখন থেকেই নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোঁয়ারকে পিছনে ফেলতে শুরু করেন তৃণমূল প্রার্থী মানগোবিন্দ অধিকারী । তারপর রাউন্ডের গননা যত গড়িয়েছে ততই বেড়েছে জয়ের ব্যাবধান । শেষ পর্যন্ত তিনি ৩১৭৪১ ভোটে জয়ী হন । মানগোবিন্দবাবু বলেন,’আমাদের দলনেত্রীর দেখানো পথেই এলাকার উন্নয়নের স্বার্থে আমি এগিয়ে যাবো। দলের এই জয়ের জন্য ভাতারবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই।’।

Previous Post

কোভিড পরিস্থিতিতে জাতীয় স্তরের ভার্চুয়াল সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা

Next Post

মমতার বিরুদ্ধে কুৎসার চরম মাসুল দিতে হল বিজেপিকে ! দাবি রাজনৈতিক মহলের

Next Post
মমতার বিরুদ্ধে কুৎসার চরম মাসুল দিতে হল বিজেপিকে !   দাবি রাজনৈতিক মহলের

মমতার বিরুদ্ধে কুৎসার চরম মাসুল দিতে হল বিজেপিকে ! দাবি রাজনৈতিক মহলের

No Result
View All Result

Recent Posts

  • তিহার জেলে আত্মসমর্পণের পর রাজপাল যাদবকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন সোনু সুদ  
  • ‘হাম দো, হামারে দো ডজন’ : মুসলমানদের ২৪ টি করে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন   এআইএমআইএম নেতা শওকত আলী 
  • হিন্দুদের কাছ থেকে মুসলিমদের জমি কেনা আটকাতে আইন চালু করতে চলেছেন আসাম সরকার !  হেমন্ত বিশ্বশর্মার মত “বীর” বাংলায় চাইছেন তথাগত রায় 
  • বার্ধক্য ভাতা জোটেনি ১০৪ বছরের বৃদ্ধের, ভোটের মুখে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় বর্ধমানের রাজনৈতিক মহল 
  • খাস কলকাতায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্র পাচারকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.