• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালিক বিহীন ৪ টি গাভি মোষ উদ্ধার করল পূর্বস্থলীর একটি ক্লাবের সদস্যরা, খাবার জোটাতে গিয়ে অতান্তরে ক্লাব কর্তৃপক্ষ

Eidin by Eidin
September 10, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
মালিক বিহীন ৪ টি গাভি মোষ উদ্ধার করল পূর্বস্থলীর একটি ক্লাবের সদস্যরা, খাবার জোটাতে গিয়ে অতান্তরে ক্লাব কর্তৃপক্ষ
5
SHARES
72
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),১০ সেপ্টেম্বর : মালিক বিহীন ৪ টি গাভি মোষ উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর একটি ক্লাবের সদস্যরা । গত শুক্রবার বিকেলে মোষগুলি উদ্ধারের পর আজ রবিবার বিকেল পর্যন্ত মোষের মালিকের কোনো হদিশ পাওয়া যায়নি । ফলে খাবার জোটাতে গিয়ে অতান্তরে পড়েছে ক্লাব কর্তৃপক্ষ ।
জানা গেছে,শুক্রবার পূর্বস্থলীর ধাড়াপাড়ায় ঘোরাঘুরি করছিল ওই চারটি গাভি মোষ । তারপর মোষগুলি মাঠে গিয়ে ফসল খেতে শুরু করলে গ্রামবাসীরা সেগুলিকে তাড়িয়ে দেয় । পরে চারটি মোষ চলে যায় গ্রামের কৈবর্ত্য পাড়ায় । সেখান থেকে ধাড়াপাড়ার ভারতী সংঘ নামে ক্লাবের সদস্যদের ফোন করে বিষয়টি জানানো হলে ক্লাবের সদস্যরা মোষগুলিকে এনে ক্লাবের একটি অস্থায়ী পূজোমন্ডপে এনে বেঁধে রাখে ।
ক্লাব সদস্য বিশ্বজিৎ সাহা বলেন,’মোষগুলিকে দু’বেলা খড়, খোল, ভুট্টা ঘাস খেতে দেওয়া হচ্ছে । দিনে একবার করে স্নান করিয়ে দিচ্ছি । আমরা চাইছি মোষের মালিক এসে উপযুক্ত প্রমান দেখিয়ে মোষগুলিকে নিয়ে যাক ।’ ক্লাবের অপর সদস্য মিলন সাহা বলেন,’আমরা স্থানীয় বিধায়ককে ফোন করেছিলাম । উনি মোষগুলি সাময়িকভাবে আমাদের কাছেই রাখার পরামর্শ দিয়েছেন । কিন্তু আজ ৩ দিন হয়ে গেল কেউ মোষগুলির দাবি জানাতে আসেনি । এখন এভাবে খাবার জোটানো খুব কঠিন হয়ে পড়েছে ।’
স্থানীয় কিছু বাসিন্দাদের অনুমান, গত শুক্রবার সকালের দিকে ওই মোষগুলোকে হাঁটিয়ে মাজিদার কমলনগর ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু কোনো কারনে তারা মোষগুলি ফেলে পালিয়ে যায় । ধরা পড়ে যাওয়ার ভয়েই গরু মোষ পাচারকারীরাই মোষগুলি ফেলে চম্পট দিয়েছে বলে অনুমান গ্রামবাসীদের ।।

Previous Post

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালো পাকিস্তান

Next Post

“বাইডেনের সঙ্গে সেলফিটা বাঁধিয়ে গলার পরে ঘুরুন” : শেখ হাসিনাকে কটাক্ষ বিএনপি নেতার

Next Post
“বাইডেনের সঙ্গে সেলফিটা বাঁধিয়ে গলার পরে ঘুরুন” : শেখ হাসিনাকে কটাক্ষ বিএনপি নেতার

"বাইডেনের সঙ্গে সেলফিটা বাঁধিয়ে গলার পরে ঘুরুন" : শেখ হাসিনাকে কটাক্ষ বিএনপি নেতার

No Result
View All Result

Recent Posts

  • হিন্দু পুলিশকর্মীর ঘাতক ও ভারত বিদ্বেষী বাংলাদেশি ছাত্রনেতা মাহদীকে আটক করে নিজের দেশে ফেরত পাঠালো ভারতের ইমিগ্রেশন পুলিশ 
  • এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করা বাংলাদেশি ওমর ফারুক ব্যাপারী অবশেষে গ্রেপ্তার 
  • কেন নাইজেরিয়াকে আজ অমুসলিমদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান বলা হয় ? জানুন এর ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে  
  • অভিনেতা সলমন খানের বাবা সেলিম খান গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি 
  • টি-২০ বিশ্বকাপ : স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে নেপাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.