• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কবিতা : দৈবকী মায়ের আত্মকথন

Eidin by Eidin
September 8, 2023
in ব্লগ
কবিতা : দৈবকী মায়ের আত্মকথন
6
SHARES
83
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ওরে কানহা,
আমি তোর দৈবকী মা বলছি,
তুই শুনছিস? শুনতে পাচ্ছিস?

তোর জন্মের সাথে সাথেই
যার মাতৃত্বের পূর্ণ আস্বাদ পাওয়ার কথা ছিল,
তোকে জন্ম দিয়েই যার অসীম সুখ সাগরে ভেসে যাওয়ার কথা ছিল,
তার যে কোনো অধিকারই নেই, ওরে!
তার যে কোনো স্বত্ত্ব নেই,
তোকে ঘিরে সর্বান্তকরণে সুখী হওয়ার
তার যে কোনো সাধ্যি নেই, কানহা!

বল না কানহা, বল না গোপাল আমায়,
কার ভাগ্য দোষে
আমাদের আর একসাথে থাকা হলো না,
হলো না বেড়ে ওঠা?
আমাদের যাপনকথা গাথা হলো না একই সুতোর গিঁটে!

কৃষ্ণ মা তো হয়েছি আমি, তোকে ধরেই পেটে
তবু তোকে হারানোর নিয়তি কেন আমারই ললাটে!

নাড়িকাটা ব্যথা ভোলার আগেই ভুলতে হয়েছে সুখ,
পাথর বুকে সইতে হয়েছে তোকে হারানোর দুখ্!
তবু জানিস গোপাল, জানিস বাছা আমার,
আজও ভুলিনি আমি সেই চরম শোক,
ভুলিনি আজও ক্ষণিকের দেখা, সেই চাঁদপানা মুখ।

আকুল বুকে কষ্ট চেপেই,
তোকে দিয়েছি তুলে, পাঁজর খুলে,
এক অন্য মায়ের কোলে।

যশোদা নন্দন, ওরে…
তুই যে আমারই নাড়িছেঁড়া ধন,
আমার প্রাণের ফসল,
ক্ষমা করিস তুই,
ক্ষমা করে দিস তোর এই দৈবকী মাকে,
ক্ষমা করিস আমায়।

যাকে বুক দিয়ে আগলে রাখার কথা ছিল,
জন্মের অচিরেই তাকে কাছছাড়া করেছি!
এ যে বিধির বিধান, বাছা!
নিয়তি খন্ডাব সে সাধ্য আমার কই, বল! কারুর কি থাকে?
ওরে এমনটা করতে যে আমি বাধ্য হয়েছি, কানহা।

নন্দের দুলাল তুই, ভালো থাক বাছা।
যশোদার গৃহকোন তোর ছোঁয়ায় আলোকিত হোক, পাক পরিপূর্ণতা,
সবার জীবন আলোকিত হোক তোকে কেন্দ্র করে।

আমি তোর দৈবকী মা,
নাহয় তোকে পাওয়ার সুখ হতে
বঞ্চিত থাকলাম আমি।
মায়ের কাছে সন্তানের প্রাণের চেয়ে
আর কিছু কি দামী হয় কখনো!

কারাগারের অন্ধকূপে বন্দী আমি মা।
আমি দাপরের কৃষ্ণ জন্মদাত্রী,
অভাগিনী তবু কৃষ্ণ গর্বে গরবিনী এক জীবনদাত্রী মা।
এ অহংকার আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
আমি কৃষ্ণের দৈবকী মা।
আমার পরিচয়, আমি কৃষ্ণের মা ।।

Previous Post

কবিতা : জিয়ন ঢঙ্গা

Next Post

পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ জানালো পশতুন তাহাফুজ আন্দোলনের কর্মীরা

Next Post
পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ জানালো পশতুন তাহাফুজ আন্দোলনের কর্মীরা

পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ জানালো পশতুন তাহাফুজ আন্দোলনের কর্মীরা

No Result
View All Result

Recent Posts

  • তিন দশক ধরে গোপনে বসবাস করছিল পাকিস্তানি মা ও মেয়ে, অবশেষে গুপ্তচরবৃত্তি এবং গোপন তথ্য পাচারের অভিযোগে মামলা দায়ের করল ইউপি পুলিশ 
  • রাজপাল যাদবের জামিন আটকে গেল! ১.৫ কোটি টাকা দিলেই মিলবে মুক্তি 
  • শিবরাত্রিতে মন্দিরে পূজো করার সময় মোমবাতির আগুনে গুরুতর দগ্ধ একাদশ শ্রেণীর ছাত্রী 
  • সাতসকালেই কালনার পদ্মশ্রী প্রাপককে শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে হাজির মন্ত্রী স্বপন দেবনাথ  
  • সাত আধিকারিকের সাসপেনশনকে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী বললেন : “পুরো র‍্যাকেট মমতা ব্যানার্জি চালাচ্ছেন” এবং “বিরাট সংখ্যক বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা বাদ যাওয়া উচিত” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.