• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কবিতা : একাকিত্বের প্রেমে পড়ি

Eidin by Eidin
September 6, 2023
in ব্লগ
কবিতা : একাকিত্বের প্রেমে পড়ি
137
SHARES
2k
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

মাঝে মাঝে ইচ্ছে করে
একাকিত্বের প্রেমে ডুবে যাই;
জীবনে অতিথি হয়ে আসুক প্রতিদ্বন্দ্বিতা হীন একাকীত্ব–
যার উথাল প্রেমের বাহুডোরে
বাঁধা পড়ি– একবার!

কখন যেন মনের ভিতরটাও গুমরে ওঠে
চিৎকার করে বলে–
‘একা হতে দোষ কোথায়?
একবার, শুধু একবার একা হয়ে দেখো, প্রিয়
কত প্রশান্তি নেমে আসে!
অভিমান অভিনয় অবহেলা অপমান অনুশোচনা অপরাধবোধ–
নামক অহেতুক যন্ত্রণাগুলো বিদায় নেয়
কত সহজে
শুধু একা হতে শিখে গেলে–’

প্রেম হারিয়ে মানুষ যখন
কাকভেজা হয়ে পড়ে
হৃদয়ের অঙ্গন জুড়ে বাস করে দহন
বিচ্ছেদের সাইরেন বেজে ওঠে বারবার;
যখন সব ক্ষতের মুখে জমে যায়
জমাটি রক্ত
হৃদয় যেন ফুলে ওঠে
ফেঁপে ওঠে বিরহের রুদ্ধশ্বাসে;
নির্ঘুম চোখের যন্ত্রণা চেপে
পেরিয়ে যেতে থাকে– একটা দুটো তিনটে করে
রাতগুলো, দিনগুলো–
পাহাড়সম ভার নিয়ে– বুকের পাঁজর ভেঙে!

তখন আমলকি বনে
সুচারু জড়তা এসে ভিড় করে
দেবদারু গাছ স্নানে তৃপ্ত হয়
আর বার– চন্দ্রালোকে
রাত্রির গহীন বুক জুড়ে
চলে মিলন উৎসব
প্রাণের উত্থানে সচল হয়ে যায় প্রকৃতির মায়া–
তখনি একবার একা হয়ে দেখো, প্রিয়–
কত সহজে সব ব্যথা
মিলিয়ে পালক হতে পারে–
ভাটার টানে, চাঁদের ঘুমঘোর চোখে,
বিষন্নতার মেদবহুল শরীর বেয়ে!

প্রিয়, একাকিত্ব নিয়ে ভাবি না আর
দু’চোখের নদী মজে গেছে সেই কবেই,
কুঁকড়ে যায় না আমার ‘আমি’টা আর!
–কেন জানো?
কারণ আমি একা থাকতে শিখে গেছি।
আমার বিশুদ্ধ আমি’টা কে বুকে নিয়ে,
এইতো বেশ আছি
একাকিত্বের নিবিড় আলিঙ্গনে!
পারলে এই একাকীত্বটা কে যত্নে ধরে রেখো–
অবহেলা করো না।।

Previous Post

গুসকরা পুরসভার উদ্যোগে পালিত হল শিক্ষক দিবস

Next Post

কবিতা : রাত

Next Post
কবিতা : রাত

কবিতা : রাত

No Result
View All Result

Recent Posts

  • গুজরাট টাইটান্সের বিপক্ষে পাঞ্জাব কিংসের রোমাঞ্চকর জয়
  • ক্রমাগত শত্রুতার কারনে ফ্রান্সের সাথে সকল প্রতিরক্ষা চুক্তি বাতিল করল ইসরায়েল
  • কাপড় ব্যবসায়ী মোনিস খান হিন্দু কিশোরীকে প্রেমের ফাঁধে ফেলে ধর্ষণ ও অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করছিল, মেয়েটি বাড়ির  মাটির ভাঁড় ভেঙে ৫০,০০০ টাকা  দিতে বাধ্য হয় 
  • “ধুরন্ধর” স্টাইলে খতম হল মাসুদ আজহারের একমাত্র জীবিত ভাই এবং জইশ-ই- মহম্মদের কুখ্যাত সন্ত্রাসবাদী তাহির আনোয়ার 
  • গাজিয়াবাদে মুসলিম শ্বশুরবাড়ির লোকজন হিন্দু জামাইকে পিটিয়ে হত্যা করেছে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.