• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাকিস্তানকে ছাড়াই হতে পারে এবারের এশিয়া কাপ

Eidin by Eidin
June 7, 2023
in খেলার খবর
পাকিস্তানকে ছাড়াই হতে পারে এবারের এশিয়া কাপ
4
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ জুন : এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান । কিন্তু নিরাপত্তার কথা ভেঙে ভারত প্রথম থেকেই জানিয়েছিল টিম ইন্ডিয়া পাকিস্তানে ম্যাচ খেলতে যাবে না । অনেক টালবাহানার পর পাকিস্তান এশিয়া কাপের জন্য ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব রেখেছিল । সেই প্রস্তাব অনুযায়ী চারটি ম্যাচ পাকিস্তানে ও বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার কথা বলা হয় । কিন্তু শোনা যাচ্ছে যে পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবকে খারিজ করে দিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড । এদিকে তিন দেশের কাছ থেকে এই প্রকার প্রতিক্রিয়া পেয়ে এশিয়া কাপ বর্জনের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । ফলে এবারের এশিয়া কাপ পাকিস্তানকে ছাড়াই হতে পারে বলে মনে করা হচ্ছে ।
এসিসির একটি সূত্র ইন্ডিয়ান্স এক্সপ্রেসকে বলেছে, পিসিবির ব্যবস্থাপনা কমিটি এরই মধ্যে একটি সভা করেছে। সভায় তারা নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ না খেলার পক্ষে অবস্থান নিয়েছে । ফলে পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপের আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে এশিয়া ক্রিকেট কাউন্সিল । কিন্তু পাকিস্তান এবারের এশিয়া কাপে অংশ না নিলে সম্প্রচারস্বত্ব পাওয়া প্রতিষ্ঠান চুক্তির পুরো অর্থ দিতে আগ্রহী নয়। কারণ, এশিয়া কাপের মূল আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। ওই ম্যাচ না হলে রেভিনিউ হারাবে সম্প্রচারের স্বত্ব নেয়া প্রতিষ্ঠান।সম্প্রচারস্বত্ব নিয়ে এসিসি নতুন সিদ্ধান্তে এলে পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ হতে পারে। আর সিদ্ধান্তে আসতে না পারলে এবারের এশিয়া কাপই বাতিল হয়ে যেতে পারে। এবারের এশিয়া কাপ বাতিল হলে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে ভারত নতুন কোনো দল যুক্ত করে পাঁচ দলীয় টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে বলে সূত্রের খবর ।।

Previous Post

আফগানিস্তানে ৭৭ স্কুল ছাত্রীকে বিষ প্রয়োগ করে প্রাণে মারার চেষ্টা

Next Post

উত্তরপ্রদেশের সীতাপুরে দলিত হিন্দু কিশোরীকে গনধর্ষণ, গ্রেফতার রিজওয়ানসহ ৫

Next Post
উত্তরপ্রদেশের সীতাপুরে দলিত হিন্দু কিশোরীকে গনধর্ষণ, গ্রেফতার রিজওয়ানসহ ৫

উত্তরপ্রদেশের সীতাপুরে দলিত হিন্দু কিশোরীকে গনধর্ষণ, গ্রেফতার রিজওয়ানসহ ৫

No Result
View All Result

Recent Posts

  • “যদি ১.২৫ কোটি হিন্দু যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলদ…”  : বাংলাদেশ সম্পর্কে আরএসএস প্রধানের বড় মন্তব্য
  • দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 
  • ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.