• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে ২০০ ভরি সোনার গহনা চুরির ঘটনায় ৩ অভিযুক্তের ৮ বছর করে কারাদণ্ড

Eidin by Eidin
June 5, 2023
in আন্তর্জাতিক
বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে ২০০ ভরি সোনার গহনা চুরির ঘটনায় ৩ অভিযুক্তের ৮ বছর করে কারাদণ্ড
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৫ জুন : বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে ২০০ ভরি সোনার গহনা চুরির ঘটনায় ৩ পলাতক অভিযুক্তের ৮ বছর করে কারাদণ্ড দিল আদালত । অভিযুক্তরা হল গরীব উল্লাহ ওরফে আসলাম, মনির হোসেন এবং মনিরুল । চুরির ঘটনার পর দীর্ঘ ১২ বছর ধরে তারা পুলিশের খাতায় পলাতক রয়েছে । আজ সোমবার ওই দু:সাহসিক চুরির মামলার রায় ঘোষণা করেন ঢাকা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন । আসামিদের ৮ বছরের কারাদণ্ডের পাশাপাশি চার হাজার টাকা করে জরিমানা,অনাদায়ে অতিরিক্ত ৪ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে । এদিন বিরুদ্ধে আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত । পাশাপাশি একই অভিযোগে অভিযুক্ত বাকি তিন আসামি শাহ আলম, সবুজ আহম্মেদ ও সেলিমের বিরুদ্ধে পুলিশ কোনো তথ্যপ্রমাণ পেশ না করতে পারায় বেকসুর খালাস করে দেওয়া হয়েছে ।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চুরির ঘটনাটি ঘটে ২০১১ সালের ৮ জানুয়ারি রাতে । মন্দিরের একাধিক গেটের তালা ভেঙে প্রায় ২০০ ভরি সোনার গহনা, চার লাখ ৬০ হাজার টাকা নগদ এবং পাঁচ-ছয় ভরি রুপোর গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । ঘটনার পরের দিনই ঢাকার চকবাজার থানায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রজু করেন মহানগর পূজা উদযাপন কমিটির তৎকালীন সভাপতি বীরেশ চন্দ্র সাহা । ২০১২ সালের ৩০ এপ্রিল ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয় মহানগর ডিবি পুলিশ । ২০১৩ সালে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। এই মামলায় ২৩ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় ।।

Previous Post

কবিতা : মোরা সবুজ বনানী

Next Post

কিশোরকে দিয়ে নগ্ন শরীরে ছবি আঁকানো সমাজকর্মী রেহানা ফাতিমাকে পকসো মামলা থেকে অব্যাহতি দিয়েছে কেরালা হাইকোর্ট

Next Post
কিশোরকে দিয়ে নগ্ন শরীরে ছবি আঁকানো সমাজকর্মী রেহানা ফাতিমাকে পকসো মামলা থেকে অব্যাহতি দিয়েছে কেরালা হাইকোর্ট

কিশোরকে দিয়ে নগ্ন শরীরে ছবি আঁকানো সমাজকর্মী রেহানা ফাতিমাকে পকসো মামলা থেকে অব্যাহতি দিয়েছে কেরালা হাইকোর্ট

No Result
View All Result

Recent Posts

  • ইসলামী শাসনব্যবস্থার প্রতীক পোড়ানোর অপরাধে ১৮ বছরের প্রতিবাদী মেয়ে মেলিকা আজিজিকে ফাঁসিতে ঝোলালো ইরান ; হত্যার আগে কারাগারে নির্যাতন  
  • ইরানের ইসলামি শাসনের কোমড় ভাঙতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন নেতানিয়াহু, আজ থেকে শুরু হবে সর্বনাশা আক্রমণ 
  • অবশেষে মাটি কামড়ে লড়াই করার পুরষ্কার পেলেন কাটোয়ার দাপুটে বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ, এবারের ভোটে প্রার্থী করল দল 
  • ছেলে ‘জং বাহাদুর’ বাবা ‘মহম্মদ জব্বার’ ; নেপাল সীমান্তবর্তী ইউপির বলরামপুর জেলায় ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠছে  সমাজবাদী পার্টির বিরুদ্ধে 
  • লন্ডনে ইহুদি সংস্থার অ্যাম্বুলেন্সে আগুন ধরানোর ঘটনায় ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.