• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হাতে লাল তাগা, গলায় রুদ্রাক্ষের মালা পরে ধর্মপরিচয় গোপন রেখে হিন্দু ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগ

Eidin by Eidin
June 2, 2023
in দেশ
হাতে লাল তাগা, গলায় রুদ্রাক্ষের মালা পরে ধর্মপরিচয় গোপন রেখে হিন্দু ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগ
4
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বেরেলি,০২ মে : হাতে লাল তাগা,গলায় রুদ্রাক্ষের মালা পরে ধর্মপরিচয় গোপন রেখে হিন্দু ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বেরেলির বাসিন্দা মহম্মদ আলীম নামে এক যুবকের বিরুদ্ধে । অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েটিকে সে ধর্ষণ করে। সেই অশ্লীল ভিডিও নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে ব্লাকমেল করতে শুরু করে । মেয়েটি অন্তসত্ত্বা হয়ে পড়লে জোর করে তার গর্ভপাত করানো হয় বলে অভিযোগ । অবশেষে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মহম্মদ আলীমকে গ্রেফতার করেছে বেরেলির দেবরনিয়া থানার পুলিশ ।
সংবাদ মাধ্যম পাঞ্চজন্যের প্রতিবেদনে জানা যায়, নির্যাতিতা মেয়েটি বেরেলির মেট্রোপলিসে কোচিং পড়তে যেতেন । ওই কোচিং সেন্টারে যাতায়ত ছিল বরেলির দেবরানিয়া থানা এলাকার যাদৌপুরের বাসিন্দা মহম্মদ আলিমের । মেয়েটি জানিয়েছে, আলিম নিজেকে ‘আনন্দ’ বলে পরিচয় দেয় । তার হাতে লাল তাগা আর গলায় রুদ্রাক্ষের মালা দেখে আলিমকে সে হিন্দু বলেই মনে করেছিল । মেয়েটি জানিয়েছে, ওই মুসলিম যুবক তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে । ক্রমে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে । এরপর ২০২২ সালের ১৩ মার্চ সে বিয়ের নাটক করে । বিয়ের পর বরেলীর পিলিভিট বাইপাসে রুহিলখন্ড বিশ্ববিদ্যালয়ের সামনে তার এক বন্ধু তালিমের বাড়িতে নিয়ে যায় । সেখানে ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করে আলিম । সহবাসের দৃশ্য সে নিজের ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখে । তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেখিয়ে শুরু হয় ব্লাকমেল । প্রায়ই তাকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করত । জানা গেছে, মেয়েটিকে অনেক বোঝানোর পর ওই মুসলিম যুবক তাকে যাদৌপুরের বাড়িতে নিয়ে যায়, তারপর জানতে পারে যে সে আনন্দ নয়, মহম্মদ আলিম ।
বেরেলির দেবরনিয়া থানায় দায়ের করা অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন,তিনি অন্তঃসত্ত্বা হয়ে হয়ে পড়লে আলিমের বাবা, মা ও বোন শর্ত রাখে সে গর্ভপাত করলেন আলিমের সঙ্গে তার আনুষ্ঠানিক বিয়ে দেওয়া হবে । গর্ভপাত করার জন্য ওষুধ এনে জোর করে খাওয়ানোও হয়েছিল। প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় । এরপর চলতি বছরের ১১ মে তার হাফিজগঞ্জ এলাকার একটি হাসপাতালে গর্ভপাত করতে বাধ্য করে ।
পুলিশ জানিয়েছে,ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্ত মহম্মদ আলীমকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে । পাশাপাশি অভিযোগকারিনীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে । তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে ।।

তথ্যসূত্র ও ছবি : পাঞ্চজন্য ।

Previous Post

অপহরণের ৪ বছর পর উদ্ধার হল ‘লাভ জিহাদ’-এর শিকার হিন্দু তরুনী, অমানবিক অত্যাচারে ট্রমায় আক্রান্ত তরুনী শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা

Next Post

নেশা ছাড়ানোর নামে যুবককে বেদম মারধরের অভিযোগ মেমারির নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে, পিটিয়ে ভেঙে দেওয়া হল দু’পা

Next Post
নেশা ছাড়ানোর নামে যুবককে বেদম মারধরের অভিযোগ মেমারির নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে, পিটিয়ে ভেঙে দেওয়া হল দু’পা

নেশা ছাড়ানোর নামে যুবককে বেদম মারধরের অভিযোগ মেমারির নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে, পিটিয়ে ভেঙে দেওয়া হল দু'পা

No Result
View All Result

Recent Posts

  • দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 
  • ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যে বিদ্যুতের সংযোগে হাজার হাজার টাকার বিল পেয়ে রাতেই ঘুম উড়ে গেছে মোথাবাড়ির ৫০ টি বিপিএল পরিবারের 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.