• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আগ্রায় ‘লাভ জিহাদ’-এর শিকার পাঞ্জাবি মহিলা, ছেলেকে খৎনা করাতে অস্বীকার করায় ‘তিন তালাক’

Eidin by Eidin
May 19, 2023
in দেশ, রাজ্যের খবর
আগ্রায় ‘লাভ জিহাদ’-এর শিকার পাঞ্জাবি মহিলা, ছেলেকে খৎনা করাতে অস্বীকার করায় ‘তিন তালাক’
ছবি : রাজা খানের ইনস্টাগ্রাম থেকে স্ক্রীন শট নেওয়া ।
4
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আগ্রা,১৯ মে : উত্তরপ্রদেশের আগ্রা জেলায় ‘লাভ জিহাদ’-এর ঘটনা সামনে এসেছে । অর্গানাইজ উইকলির প্রতিবেদন অনুযায়ী, এক পাঞ্জাবি মহিলাকে ফাঁদে ফেলার পর জোর করে ধর্মান্তরিতে বিয়ে করতে বাধ্য করার অভিযোগ উঠেছে রাজা খান নামে এক মুসলিম ব্যক্তি ও তার পরিবারের বিরুদ্ধে । পরে ওই মহিলা এক পুত্র সন্তানের জন্ম দেয় । মহিলা তার পুত্রের খৎনা করাতে অস্বীকার করলে তাকে তার স্বামী তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ ।
প্রতিবেদন অনুযায়ী,বছর ত্রিশের ওই মহিলার নাম প্রিয়াঙ্কা বক্সি । আগ্রা জেলার রাকাবগঞ্জ থানার বাসিন্দা মৃত ভানু বক্সীর মেয়ে তিনি । গত ১৩ মে রাকাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগে প্রিয়াঙ্কা পুলিশের কাছে জানান,২০১৭ সালে একটা অজানা নম্বর থেকে তার মোবাইলে একটি ফোন আসে । ওই ব্যক্তি নিজেকে রাজা হিসাবে পরিচয় দিয়েছিল । ওই ব্যক্তি ‘রং নম্বর’ বলে ফোনটি কেটে দেওয়ার আগে তার সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ প্রকাশ করে । তারপর অভিযুক্ত ব্যক্তি প্রতিদিন তাকে ফোন করতে থাকে এবং বলে সে তার সাথে বন্ধুত্ব করতে চায় । মহিলাটি তার প্রস্তাব গ্রহণ করে এবং ক্রমে তাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে । রাজা নামে ওই ব্যক্তি মহিলাকে প্রেমের প্রস্তাব দেয় । কয়েক বছর পর, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, রাজা তাকে আগ্রার দারগাইয়া বালুগঞ্জে তার বাড়িতে নিয়ে যায় । সেখানে গিয়ে তিনি জানতে পারেন রাজা হিন্দু নয়, বরঞ্চ মুসলিম । তার নাম রাজা খান । এই দেখে তিনি পালিয়ে আসার চেষ্টা করেন । কিন্তু রাজা, রাজার বাবা মোহাম্মদ রিয়াজ খান,মা জরিনা, রাজার তিন বোন বুশরা, তনু ও মুসকান মিলে তাকে একটি ঘরে আটকে রাখে এবং তাকে জোর করে ইসলামে ধর্মে ধর্মান্তরিত করে । তার নতুন নাম দেওয়া হয় নিশা খান । পরে ২০১৮ সালে ২৮ নভেম্বর তারিখে রাজার সঙ্গে তার নিকাহ করানো হয় । মহিলা জানান,তখন তার আর কোনও উপায় ছিল না । এছাড়া রাজার কাছে তার কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও ছিল,যেগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দিয়ে ব্লাকমেল করত । সেই ভয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করতে সাহস করেননি । তিনি রাজার ফোন ছিনিয়ে নেওয়ার এবং ওই সমস্ত ছবি ও ভিডিও মুছে ফেলার চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবারই ব্যর্থ হন ।
প্রতিবেদন অনুযায়ী,মহিলা দাবি করেছেন তাকে একটি ঘরের মধ্যে সর্বদা আটকে রাখা হয় । রাজা ও রাজার পরিবার প্রতিনিয়ত হিন্দু দেবদেবীকে গালাগালি ও ইসলামের গুণকীর্তন করত । তারা দাবী করতো মানুষের একটাই উপাস্য আর তা হলো আল্লাহ। সমস্ত মূর্তিপূজারী জাহান্নামের আগুনের সম্মুখীন হবে । মহিলা জানা, ইতিমধ্যে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন । বর্তমানে তার পুত্র সন্তানের বয়স ৩ বছর । ছেলের খৎনা করাতে অস্বীকার করায় রাজা তাকে তিন তালাক দিয়ে দেয় এবং ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারী রাজা ও তার পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে বের করে দেয় । তারপর তিনি ছেলেকে নিয়ে মায়ের কাছে চলে যান । এদিকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকেই রাজা খান ও তার পরিবার তাকে ও ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ ওই মহিলার । সেই ভয়ে তিনি থানায় এফ আই আর দায়ের করতে যাননি ।
মহিলার আরও অভিযোগ, বছর খানেক পর তিনি
রাকাবগঞ্জ থানায় যান । কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি । আগ্রা কমিশনারের কাছেও গিয়েছিলেন, কিন্তু সেখানেও তাকে গুরুত্ব দেওয়া হয়নি । শেষ পর্যন্ত তিনি গত ৩ মে আদালতের দ্বারস্থ হন । অবশেষে আদালতের নির্দেশে রাজা খান ও তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে গত ১৩ মে এফ আই আর নথিভুক্ত করে রাকাবগঞ্জ থানা ।
জানা গেছে,অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি ৪২০ (প্রতারণা),৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৫০৪ (ইচ্ছাকৃতভাবে অপমান) এবং ১২০-বি (অপরাধী ষড়যন্ত্র) প্রভৃতি ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে । পুলিশ জানিয়েছে,অভিযুক্তরা পলাতক , তাদের সন্ধান চলছে । এদিকে প্রিয়াঙ্কা খৎনাকে এটি ‘বিপজ্জনক প্রথা’ বলে অর্গানাইজ উকলিকে জানান, তিনি বর্তমানে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করছেন । তিনি একাই তার ছেলেকে মানুষ করবেন।।

Previous Post

কবিতা : খুশি

Next Post

তুর্কির প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে ভোটব্যাঙ্ক বাড়াতে ১০ মিলিয়ন শরণার্থী আমদানির অভিযোগ

Next Post
তুর্কির প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে ভোটব্যাঙ্ক বাড়াতে ১০ মিলিয়ন শরণার্থী আমদানির অভিযোগ

তুর্কির প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে ভোটব্যাঙ্ক বাড়াতে ১০ মিলিয়ন শরণার্থী আমদানির অভিযোগ

No Result
View All Result

Recent Posts

  • ছত্তিশগড়ের বিজাপুরে ২০ জন মহিলাসহ ৩০ জন নকশালের আত্মসমর্পণ 
  • অভাবের তাড়নায় রাস্তার ম্যানহোলের ঢাকনা চুরি করছে পাকিস্তানিরা ; চুরি আটকাতে “নর্দমা আইন” আনলেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ 
  • স্ত্রী-পুরুষের চুম্বনে কি উপকার জানেন ? চুম্বন সম্পর্কে এই ১০টি মনস্তাত্ত্বিক তথ্য জানলে অবাক হয়ে যাবেন 
  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.