• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাকিমাকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় কাকিমা ও মূক ও বধির কাকাকে বেদম পিটিয়ে ফেরার ভাইপো

Eidin by Eidin
May 16, 2023
in রাজ্যের খবর
কাকিমাকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় কাকিমা ও মূক ও বধির কাকাকে বেদম পিটিয়ে ফেরার  ভাইপো
ভাতার থানায় প্রহৃত বধূ । মঙ্গলবার ।
6
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ মে : মাস পাঁচেক আগে যুবকের বউ বাপের বাড়ি পালিয়েছে । আর তারপর থেকেই বছর ত্রিশের কাকিমার দিকে কুনজর দিতে শুরু করেছিল সে । নিজের কাকিমাকে সে বারবার কুপ্রস্তাবও দিয়ে আসছিল । শেষ পর্যন্ত বধূ তার ভাসুরকে ঘটনার কথা জানিয়ে দেন এবং থানায় জানাবেন বলে সতর্কও করে দেন ভাসুরপোকে । সেই আক্রোশে কাকিমাকে লাঠি দিয়ে বেদম পেটানোর অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে । স্ত্রীকে বাঁচাতে গিয়ে ভাইপোর হাতে মার খেলেন মূক ও বধির কাকাও । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার খেড়ুর গ্রামে । মঙ্গলবার প্রহৃত বধূ ভাতার থানায় তার ভাসুরের ছেলে কার্তিক দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পলাতক । তার সন্ধান চলছে ।
জানা গেছে,প্রহৃত বধূ ও তার মূক ও বধির স্বামী দু’জনেই জনমজুরির কাজ করেন । পাশাপাশি বাড়ি বধূর ভাসুরের । ভাসুরপো কার্তিক দাস বিবাহিত । কিন্তু মাস পাঁচেক আগে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায় । তারপর থেকে সে আর শ্বশুরবাড়ি ফেরেনি । এদিকে স্ত্রী পালিয়ে যাওয়ার পর থেকেই কাকিমার উপর কুনজর পড়ে কার্তিকের । কাকিমাকে কুপ্রস্তাব দিতে শুরু করে সে ।
পুলিশের কাছে কার্তিকের কাকিমা জানিয়েছেন, ভাসুরপোর বারবার নোংরা প্রস্তাবে অতিষ্ট হয়ে তিনি সম্প্রতি ভাসুর ও জাকে তাদের ছেলের কীর্তির কথা বলতে বাধ্য হন । একথা শুনে ভাসুর ও জা তাদের ছেলেকে অপমানও করেন । তাতেও কার্তিকের মধ্যে কোনো পরিবর্তন হয়নি । জানা গেছে,সোমবার সন্ধ্যায় কার্তিকের বাড়িতে তার মা-বাবা ছিল না । ভাতার বাজারে অভিষেক ব্যানার্জির রোড শোয়ের কারনে প্রতিবেশীদের বাড়িও ফাঁকা ছিল । সেই সূযোগে বধূদের বাড়িতে আসে কার্তিক । তারপর সে কাকিমাকে কুপ্রস্তাবের পাশাপাশি বিভিন্নভাবে উত্যক্ত করতে শুরু । বধূ পুলিশকে জানাবেন বলে তাকে সতর্কও করেন । আর এতে ক্ষিপ্ত হয়ে সে একটা লাঠি দিয়ে কাকিমাকে ব্যাপক মারধর করে । স্ত্রীকে বাঁচাতে এসে ভাইপোর হাতে আক্রান্ত হন দিব্যাঙ্গ কাকাও । যদিও শেষ পর্যন্ত ওই দম্পতি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে প্রাণ বাঁচান ।
বধূর অভিযোগ,দরজা বন্ধ করার পরেও দরজার সামনে লাঠি হাতে ঠায় দাঁড়িয়েছিল তার ভাসুরপো । অনেক পরে পাড়ার লোকজন ভাতার বাজার থেকে ফিরলে তার আর্ত চিৎকার শুনে বাড়িতে ছুটে আসে । তখন সে পালিয়ে যায় ।
এদিন বাপের বাড়ির লোকজনদের সাথে ভাতার থানায় এসে গুনধর ভাসুরপোর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রহৃত বধূ ।।

Previous Post

বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্বা কিশোরী, বড়ছেলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ধর্ষক জিল্লুর রহমান

Next Post

বর্ধমানের উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে পড়ুয়ারা জানলেন অচেনা রবীন্দ্রনাথকে

Next Post
বর্ধমানের উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে পড়ুয়ারা জানলেন অচেনা রবীন্দ্রনাথকে

বর্ধমানের উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে পড়ুয়ারা জানলেন অচেনা রবীন্দ্রনাথকে

No Result
View All Result

Recent Posts

  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যে বিদ্যুতের সংযোগে হাজার হাজার টাকার বিল পেয়ে রাতেই ঘুম উড়ে গেছে মোথাবাড়ির ৫০ টি বিপিএল পরিবারের 
  • ছত্তিশগড়ের বিজাপুরে ২০ জন মহিলাসহ ৩০ জন নকশালের আত্মসমর্পণ 
  • অভাবের তাড়নায় রাস্তার ম্যানহোলের ঢাকনা চুরি করছে পাকিস্তানিরা ; চুরি আটকাতে “নর্দমা আইন” আনলেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.