• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“তুই দিল্লি কেন এলি?”- মেয়ে সুকন্যাকে কাতর প্রশ্ন অনুব্রত মণ্ডলের

Eidin by Eidin
May 7, 2023
in দেশ
“তুই দিল্লি কেন এলি?”- মেয়ে সুকন্যাকে কাতর প্রশ্ন অনুব্রত মণ্ডলের
9
SHARES
124
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ মে : এক সময়ে যার ভয়ে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত । ভয়ে সর্বত তটস্থ থাকতো বীরভূমের প্রশাসনিক মহল । যাকে সমীহ করে চলতেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই অনুব্রত মণ্ডল আজ মেয়ে সুকন্যাকে জেলবন্দি থেকে অস্থির হয়ে উঠেছেন । শনিবার মেয়ের সঙ্গে মুখোমুখি হতে বিধ্বস্ত অনুব্রত মণ্ডল শুধু একটা প্রশ্নই করেন,’কেন তুই দিল্লি এলি ? তোকে তো দিল্লি আসতে বারণ করেছিলাম । কার পরামর্শে এলি ?’ প্রসঙ্গত,গরু পাচার মামলায় বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল । গত বছর অগাস্ট মাসে অনুব্রতকে গ্রেফতার করে জেলে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । মাস খানেক হল তদন্তের স্বার্থে তাকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়েছে ।
এদিকে একই মামলায় অনুব্রত কন্যা সুকন্যাকেও তলব করেছিল ইডি । সপ্তাহখানেক আগে তিনি ইডি দপ্তরে হাজিরা দিতে গিয়েছিলেন । একজন স্কুল শিক্ষিকা হওয়া সত্ত্বেও কীভাবে কোটি টাকার মালিক হয়ে উঠলেন সুকন্যা, এটা জানতেই তাকে জেরা করে গরু পাচার মামলায় তদন্তকারী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা । কিন্তু এই প্রশ্নের সদুত্তর না পেয়ে ইডি তাকে দু’দিন নিজেদের হেফাজতে রাখার পর তিহাড় জেলে পাঠায় । ইডি এখন বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর ।
এদিকে অনুব্রত মণ্ডলের ছিল ভিন্ন পরিকল্পনা । তিনি চাননি মেয়ে দিল্লি আসুক । অনুব্রত মনে করেছিলেন দিল্লি না এলে হয়তো তার মেয়ে গ্রেফতারই হত না । তাই জেলের মধ্যে মেয়েকে দেখে তিনি আর স্থির থাকতে পারেননি । মেয়েয়ের উদ্দেশ্যে জেলবন্দি বাবার একটাই প্রশ্ন ছিল, ‘তোকে আমি বারবার বারন করা সত্ত্বেও তুই দিল্লি কেন এলি ?’ এর আগে প্রথমবারের মত মেয়ের গ্রেফতারির খবর শুনে ইডির আধিকারিকদের সামনে হাউহাউ করে কেঁদে ফেলেছিলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল।।

Previous Post

সিলিকন সিটি বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রীর রো শোয়ে জনজোয়ার

Next Post

ভাতারে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৫, আটক ২ গাড়ি

Next Post
ভাতারে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৫, আটক ২ গাড়ি

ভাতারে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৫, আটক ২ গাড়ি

No Result
View All Result

Recent Posts

  • স্ত্রী-পুরুষের চুম্বনে কি উপকার জানেন ? চুম্বন সম্পর্কে এই ১০টি মনস্তাত্ত্বিক তথ্য জানলে অবাক হয়ে যাবেন 
  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.