• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“ভারত এবং পাকিস্তান একই নৌকার যাত্রী নয়”-পাক বিদেশমন্ত্রীর সফরের পর সম্পর্ক স্বাভাবিক হওয়ার ধারনা প্রত্যাখ্যান করলেন এস জয়শঙ্কর

Eidin by Eidin
May 6, 2023
in দেশ
“ভারত এবং পাকিস্তান একই নৌকার যাত্রী নয়”-পাক বিদেশমন্ত্রীর সফরের পর সম্পর্ক স্বাভাবিক হওয়ার ধারনা প্রত্যাখ্যান করলেন এস জয়শঙ্কর
5
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,গোয়া,০৬ মে : সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন (SCO) চলাকালীন জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের বিষয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । তিনি ভুট্টোর মন্তব্যকে ‘আন্তর্জাতিক প্রতিশ্রুতির লঙ্ঘন’ বলে অভিহিত করে বলেন, ‘এখানে পাকিস্তানের কিছু করার নেই । পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা তার বৈদেশিক মুদ্রার রিজার্ভের চেয়ে দ্রুত হ্রাস পাচ্ছে ।’ পাশাপাশি জয়শঙ্কর সাফ জানিয়ে দেন,’ভারত এবং পাকিস্তান একই নৌকার যাত্রী নয় ।’ তিনি ভুট্টোর ভারত সফরের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ধারনাকে দৃঢ় ভাবে প্রত্যাখ্যান করেন ।
উল্লেখ্য,শুক্রবার পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এসসিও বৈঠকে যোগ দিতে যখন গোয়ায় ছিলেন,তখন জম্মু-কাশ্মীরের রাজৌরিতে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হামলায় শহীদ হন ভারতের ৫ সেনা জওয়ান । একজন আহত আধিকারিক এখনো হাসপাতালে চিকিৎসাধীন । এদিকে এসসিও সম্মেলনে বিলাওয়াল ভুট্টো জারদারিকে পাকিস্থানের সন্ত্রাসবাদ নিয়ে বক্তব্য দিতে শোনা যায় । ভুট্টোর এই ভন্ডামীর কড়া ভাষায় সমালোচনা করেন ড: এস জয়শঙ্কর । তিনি বলেন,’সন্ত্রাসবাদের শিকাররা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করার জন্য কখনো সন্ত্রাসবাদীদের সাথে বসে না । সন্ত্রাসবাদের শিকার ব্যক্তিরা নিজেদের রক্ষা করে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে, তারা সন্ত্রাসবাদীদের ডেকে আনে না ।’ সন্ত্রাসবাদকে বৈধতা দেওয়ার জন্যই নাশকতা ঘটছে বলে প্রতিক্রিয়া জানান এস জয়শঙ্কর । এমনকি তিনি নিজের টুইটার হ্যান্ডেলে রাশিয়া,চীন সহ অনান্য দেশের বিদেশমন্ত্রীদের সাথে ছবি শেয়ার করলেও বিলাওয়াল ভুট্টো জারদারির সাথে কোনো ছবি শেয়ার করেননি ।।

Previous Post

জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় খতম এক সন্ত্রাসবাদী, টানা ৪ দিন ধরে যৌথ বাহিনীর অভিযান চলছে রাজৌরিতে

Next Post

কঙ্গোয় সাম্প্রতিক বন্যায় শতাধিক মানুষের মৃত্যু

Next Post
কঙ্গোয় সাম্প্রতিক বন্যায় শতাধিক মানুষের মৃত্যু

কঙ্গোয় সাম্প্রতিক বন্যায় শতাধিক মানুষের মৃত্যু

No Result
View All Result

Recent Posts

  • স্ত্রী-পুরুষের চুম্বনে কি উপকার জানেন ? চুম্বন সম্পর্কে এই ১০টি মনস্তাত্ত্বিক তথ্য জানলে অবাক হয়ে যাবেন 
  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.