এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,০৪ মে : ‘দ্য কেরালা স্টোরি’র কারনে রাজ্যে আইন-শৃঙ্খলা সমস্যা হতে পারে বলে সরকারকে সতর্ক করেছে তামিলনাড়ুর গোয়েন্দা সংস্থা । দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ তামিলনাড়ুর স্বরাষ্ট্র দফতরের পাশাপাশি জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের ফিল্ম মুক্তির সম্ভাব্য প্রতিবাদ সম্পর্কে সতর্ক করেছে ।
এদিকে তামিলনাড়ুর নাগাপট্টিনামের বিধায়ক জে মোহাম্মদ শানাভাস ওরফে ‘আলুর’ শানাভাস বলেছেন যে যদি ছবিটি রাজ্যে মুক্তি দেওয়া হয় তবে তাহলে তার দল বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) প্রতিবাদ করবে । তার কথায় এই ছবিটি সমাজে বিভাজনের সৃষ্টি করবে ।
ভেলোরের প্রাক্তন সাংসদ সদস্য এবং তামিলনাড়ু ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল রহমান দ্য প্রিন্টকে বলেন,’সিনেমাটি ইচ্ছাকৃতভাবে ভারতীয় মুসলিম জনগণের খ্যাতি, ঐতিহ্যগত এবং মূল্যবান সংস্কৃতিকে, বিশেষ করে মুসলিম মহিলাদের অপমান করার লক্ষ্যে তৈরি করা হয়েছে । আমরা দৃঢ়ভাবে এই ধরনের প্রচেষ্টার নিন্দা করি ।’এছাড়া সিপিএম, কংগ্রেস এবং এমকে স্ট্যালিনের মত বিজেপির বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বী দাবি করেছে যে এটি সংঘ পরিবারের এজেন্ডাকে প্রচার করে । এই ধরনের সম মনোভাবাপন্ন রাজনৈতিক এবং হিন্দু ধর্মীয় সংগঠনগুলির গোষ্ঠীগুলি এতে জড়িয়ে রয়েছে ।
অন্যদিকে মালায়ালম অভিনেতা তথা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা কৃষ্ণ কুমার অবশ্য সিনেমাটিকে সমর্থন করেছেন । তিনি বলেছেন যে এই সিনেমাটি সমাজে একটি শক্তিশালী বার্তা নিয়ে এসেছে। শুধুমাত্র রাজনৈতিক দলগুলি যারা সংখ্যালঘু তোষামোদে নিয়োজিত একমাত্র তারাই এই সিনেমাটির বিরুদ্ধে আপত্তি তুলছে ।’ তিনি বলেন,’কেরালার কীভাবে হিন্দু যুবতী মহিলাদের আইএসের মতো সংগঠনগুলিকে লক্ষ্যবস্তু করে, তাদের ধর্মান্তরিত করে এবং সন্ত্রাসবাদী হতে বাধ্য করা হয়,সেই কাহিনীই এই ছবিতে বর্ণনা করা হয়েছে । এমন একটি সংবেদনশীল গল্প সামনে আনার জন্য আমাদের চলচ্চিত্র নির্মাতাকে অবশ্যই কৃতজ্ঞতা জানানো উচিত ।’
এদিকে সুপ্রিম কোর্ট মঙ্গলবার ইসলামিক সংগঠন জমিয়ত উলামা-ই-হিন্দের সিনেমার উপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে । পরিবর্তে সুপ্রিম কোর্ট আবেদনকারীদের কেরালা হাইকোর্টে যেতে বলেছে ।
কেরালায় ‘লাভ জিহাদ’-এর কাহিনী অবলম্বনে সুদীপ্ত সেনের পরিচালনায় নির্মিত এই হিন্দি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি এবং সোনিয়া বালানি প্রমুখ । সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে একটি ‘এ’ বা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফিকেশন পেয়েছে।
লাভ জিহাদে ফেঁসে কুখ্যাত ইসলামি স্টেটের হয়ে অস্ত্র ধরতে বাধ্য হওয়া কেরালার ৩২,০০০ হিন্দু তরুনীর হৃদয়বিদারক কাহিনী এই ছবিতে বর্ণিত হয়েছে বলে জানিয়েছেন পরিচালক । শুক্রবার (৫ মে ২০২৩) দেশ জুড়ে ছবিটি রিলিজ হওয়ার কথা । কিন্তু কেরালার শাসকদল বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) এবং বিরোধী দল কংগ্রেসের সাথে মিলিত হয়ে সিনেমাটি নিষিদ্ধ করার জন্য উঠেপড়ে লেগেছে । আর এই হিন্দি সিনেমাটির বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ।।

