• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কবিতা : শিল্পীর চোখে

Eidin by Eidin
May 3, 2023
in ব্লগ
কবিতা : শিল্পীর চোখে
12
SHARES
170
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

আমরা কত ছবি দেখেছি
কেউ আঁকছে কার্টুন কেউ বা শিল্পীর চোখে নাম দিয়ে কোনো হারিয়ে
যাওয়া সভ্যতা !
কেউ বা বা আঁকছে কোনো প্রাগৈতিহাসিক এক
জীবাশ্মের ছবি ।
আবার অনেকেই গালে হাত দিয়ে তুলি হাতে
চেয়ে আছে আকাশের দিকে !
হয়তো তিনি ভাবছেন আকাশের রং কি হবে ?
নীল নাকি তপ্ত কাঞ্চনের মত !
পরম আত্মীয়কে বাঁচানোর জন্য হাসপাতালে
ঘুরে বেড়াচ্ছে কোনো নারী ।
সেই ছবি কি শিল্পীর তুলিতে রং পায় না !
অক্সিজেনের অভাব দূর করার জন্য কৃত্রিমভাবে
মুখের উপর মুখ রেখে বাঁচিয়ে রাখার চেষ্টা ।
মুখে মুখ রেখে শ্বাস নেওয়ার জীবনের
শেষ চেষ্টা টুকু কোনো তুলি টান দিতে পারে না।
চুম্বনের কোনো দৃশ্য পট হলে শিল্পীর তুলিতে
রং ঝরে পড়ত ।
শিল্পীর চোখে এই দৃশ্য খুবই সাধারণ , যে শিশুটি
লঙ্গরখানা থেকে খাবার নিয়ে উত্তপ্ত গরম পিচের
রাস্তায় খালি পায়ে হেঁটে অসুস্থ “পরিযায়ী শ্রমিক”
বাবা ও দীর্ঘ দিন ক্ষুধার্ত থাকা মায়ের জন্য বুকে করে আঁকড়ে নিয়ে যায় খাবার !
এখানে কোন রং দিলে ঠিক ঠাক প্রকাশ পাবে
তাদের জঠর জ্বালা , শিল্পী রং খুঁজতে খুঁজতে
দিশেহারা ।
প্রেমের রং, বিরহের রং, ভালোবাসার রং,
অভিমানের রং শিল্পীর কাছে মজুত আছে ।
কিন্তু হোম কোয়ারন্টাইনে থাকা ছেলেটি জানলা
দিয়ে দেখেছিল তার মাকে শশ্মানে নিয়ে যেতে
চিৎকার করে কেঁদেছিল পরিস্থিতি তার মাকে
শেষ দেখা দেখতে দেয় নি সেই ছেলেটির মুখের অভিব্যক্তির কি রং হবে ?
আছে কি এমন কোনো রং কোনো শিল্পীর চোখে ?

Previous Post

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডির হানা

Next Post

হিন্দু দেবদেবী ও হিন্দু নাম দিয়ে দেদার ব্যবসা চালাচ্ছে মুসলিমরা

Next Post
হিন্দু দেবদেবী ও হিন্দু নাম দিয়ে দেদার ব্যবসা চালাচ্ছে মুসলিমরা

হিন্দু দেবদেবী ও হিন্দু নাম দিয়ে দেদার ব্যবসা চালাচ্ছে মুসলিমরা

No Result
View All Result

Recent Posts

  • স্ত্রী-পুরুষের চুম্বনে কি উপকার জানেন ? চুম্বন সম্পর্কে এই ১০টি মনস্তাত্ত্বিক তথ্য জানলে অবাক হয়ে যাবেন 
  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.