• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কবিতা : মানুষ ঠাকুর

Eidin by Eidin
May 3, 2023
in ব্লগ
কবিতা : মানুষ ঠাকুর
11
SHARES
158
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

হ্যাঁ গ খুড়া! চলল্যে কুথায়
হগবগায়্যে বিহান বেলায়-
কি হবে গ মঞ্চ টাত্যে!
ঝালর ঝুলুর কাপড় ঝুল্যায়।।

মেইয়া গুলান আইসছে দেখো
কেমন উদের সাজের বহর!
বাবুরা সব চোঙা হাতে
দিবেক কুছু জবর খবর।।

ছ্যালা বুঢ়া মিয়া মরদ
মঞ্চ ঠিনে জড় হঁইয়ে-
ফটক টাতে দিছে মালা
এক এক কইরে উপরে যায়্যে।।

হুই যে উটা কার ফটক গো
গলায় মালা প্রদীপ জ্বালা-
কুথায় উদের বামুনঠাকুর
আইনব্যে কুখন ভগের থালা?

খুড়া :

ফটক টা কে চিনতে লাইরছিস
তুকে কি আর বইলব গাধা-
হেই মানুষকে নাই জানে তুই
কাটাই দিলি জীবন আধা।।

জনম দিন আজ রবি কবির
জানিস নাই তুই ই কথাটা-
বৈশাখ মাসের পঁচিশ তারিখ
সারা পৃথবী জানে ওটা।।

মস্ত বড় লক উনি হে
সবকাই তাঁকে ঠাকুর ডাকে-
লিখা পড়া শিখলি নাই বাপ
কেমনে জাইনবি মানুষ টা কে।।

গান থেটার নাটক নভেল
ই সব গুলান উনার লিখা-
জীবন টা তোর ফুঁরাইন যাবেক
শেষ হবেক নাই তবু শিখা।।

ছেলে :

শুনো খুড়া!শুইনলি অনেক
গান কবিতা নাটক থেটার-
শুনে ইগুলান হবে টা কি!
ভুখা প্যাটের জুটবে খাবার?

বাজনা বাজা জানো তোমরা!
শুইনেছো স্যেই বাজনটাকে-
ভুখা প্যাটের ডুগডুগি টা
কেমন কইরে বাজতে থাকে!

শুন নাইগো সে বাজনটা
তাই তো এ সব লিয়ে ভাবো-
রুখা সুখা প্যাটের গাঢ়হায়
দু মুঠা ভাত কেমনে দিবো!

প্যাটের গাঢ়হা ভইরল্যে তবে
ইসব কুছু মনে জাগ্যে-
ছট্ পটাল্যে খিদার জ্বালায়
গান কবিতা আপনি ভাগ্যে।।

গান কবিতা আইসবে নাই গো
প্যাটের জ্বালা বড় জ্বালা-
সারাটা দিন এত খাটেও
সাঁঝে জুটে ফুটা থালা।

তুমরা কর রবির পূজা
গান কবিতা সাঁজায় লিয়ে-
আমরা করি প্যাটের পূজা
জীবনটা কে বিঁতায় দিয়ে ।।

Previous Post

উপভোক্তাদের হাতে ‘মানবিক পেনশন’-এর অনুমতিপত্র তুলে দিল গুসকরা পুরসভা

Next Post

প্রতিষ্ঠা দিবসে দু:স্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল গুসকরার কোচিং সেন্টার

Next Post
প্রতিষ্ঠা দিবসে দু:স্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল গুসকরার কোচিং সেন্টার

প্রতিষ্ঠা দিবসে দু:স্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল গুসকরার কোচিং সেন্টার

No Result
View All Result

Recent Posts

  • ইউপির সাহারানপুরে গ্রেপ্তার আইএসআইএস সন্ত্রাসী হারিস আলী ; সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বিডিএস দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া
  • ভাতার বিডিও অফিসের সামনে টাঙানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি প্রকল্পের সাইনবোর্ড খোলার দাবিতে সিপিএমের বিক্ষোভ 
  • তৃণমূলের উপপ্রধানের জামাইকে ভাতারের প্রার্থী করায় ক্ষোভ বিজেপির অন্দরে ; ২১ সালের প্রার্থীর কথায় : “আসনটা তৃণমূলের হাতে তুলে দেওয়া হল” 
  • মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে কে ওই ‘রহস্যময় গেরুয়াধারী’ ?  রামকৃষ্ণ মিশন সাফ জানিয়ে দিয়েছে আমাদের কেউ নয় 
  • আমলা-পুলিশ কর্তাদের সরানোর পর এবার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.