• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়া হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল,বিপাকে রোগীরা

Eidin by Eidin
March 16, 2021
in রাজ্যের খবর
কাটোয়া হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল,বিপাকে রোগীরা
5
SHARES
77
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,১৬ মার্চ : বিগত তিন চার দিন ধরে কাটোয়া হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল চলছে ৷ ফলে রক্তের জন্য ব্যাপক সমস্যায় পড়েছে অনেক রোগী । বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্ত সংগ্রহ করতে গিয়ে চুড়ান্ত নাকাল হতে হচ্ছে রোগীর পরিবারের লোকজনদের । কাটোয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার শুভ্রজ্যোতি দে বলেন,’রক্তদান শিবির কম হওয়ায় রক্তের সংকট তৈরি হচ্ছে । শিবির করার জন্য আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি । এছাড়া বিভিন্ন ব্ল্যাড ব্যাংক গুলি থেকে যাতে রক্ত আনা যায় সেই চেষ্টাও করা হচ্ছে । নিয়মিত রক্তদান শিবির হলে এই সমস্যা অনেকটাই মিটে যাবে বলে আশা করছি ।’
সারা বছর কাটোয়া মহকুমা হাসপাতালে রোগীর চাপ লেগেই থাকে । পূর্ব বর্ধমান জেলা ছাড়াও নদীয়া, বীরভূম,মূর্শিদাবাদ থেকে প্রচুর রোগী এখানে চিকিৎসা করাতে আসে । কাটোয়া মহকুমা হাসপাতালে দৈনিক গড়ে ২০ বোতল করে রক্তের প্রয়োজন হয় বলে হাসপাতাল সুত্রে খবর । কিন্তু মার্চ মাসের শুরু থেকেই তীব্র রক্ত সঙ্কট দেখা দিয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাডব্যাঙ্কে । এদিন মঙ্গলবার ব্লাডব্যাঙ্কের তালিকায় দেখা মাত্র চার ইউনিট রক্ত রয়েছে । তার মধ্যে পজিটিভ ১ ইউনিট, এ নেগেটিভ ২ ইউনিট আর বি পজিটিভ মাত্র ১ ইউনিট । ওই চার ইউনিট রক্ত আবার কালনা মহকুমা হাসপাতালের ব্লাডব্যাঙ্ক থেকে আনা হয়েছে বলে জানা গেছে । এদিকে কাটোয়া হাসপাতালের ব্লাডব্যাঙ্কে এই রক্তের আকাল দেখা দেওয়ায় বিপাকে পড়তে হচ্ছে রোগীর পরিজনদের ।
জানা গেছে, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সারা বছর ধরে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে তা থেকেই মূলত হাসপাতালের ব্লাডব্যাঙ্কে রক্তের জোগান হয় । কিন্তু মার্চ মাসে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে । ফলে নির্বাচন বিধি লাগু হওয়ার কারনে রাজনৈতিক দলের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে না । বিভিন্ন সংগঠনগুলিও ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়ায় রক্তদান শিবির কার্যত বন্ধ হয়ে গেছে । তার ফলেই কাটোয়া হাসপাতালের ব্লাডব্যাঙ্কে রক্তের সঙ্কট চলছে বলে জানা গেছে । এই অবস্থায় ব্লাডব্যাঙ্কে রক্তের যোগান স্বাভাবিক রাখতে এক বোতল রক্ত নিলে এক বোতল রক্ত দান করার আবেদন জানানো হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ।

বনদপ্তরের উদ্যোগে রক্তদান শিবির । আউশগ্রাম । মঙ্গলবার ।


এদিকে রক্তের এই আকালের বাজারে বন দফতরের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল আউশগ্রামের আদুরিয়া এলাকায় । মঙ্গলবার আয়োজিত এই শিবিরে একশ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানিয়েছেন বন দফতরের আদুরিয়া বিট অফিসার আসরাফুল ইসলাম । প্রত্যেক রক্তদাতার হাতে বনদপ্তরের তরফ থেকে একটি করে মেহগনি গাছের চারা তুলে দেওয়া হয় ।।

Previous Post

পূর্বস্থলীর জনসভা থেকে তৃণমূল ও বিজেপিকে এক সুরে আক্রমণ সিপিএম নেতা সুজনের

Next Post

কাটোয়ায় বিজেপির জেলা সভাপতির জোরদার প্রচার

Next Post
কাটোয়ায় বিজেপির জেলা সভাপতির জোরদার প্রচার

কাটোয়ায় বিজেপির জেলা সভাপতির জোরদার প্রচার

No Result
View All Result

Recent Posts

  • শিশুসন্তান কোলে নিয়ে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে জিআরপির হাতে গ্রেপ্তার তসলিমা খাতুন নামে অসমের এক মহিলা 
  • একটি রান-আউটকে কেন্দ্র করে  পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে  বাকযুদ্ধ  
  • ইরানের হামলায় নেতানিয়াহুর মৃত্যুর দাবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া : মুছে ফেলা পোস্ট আরও উসকে দিল জল্পনা
  • হরমুজ প্রণালী থেকে এলপিজি ট্যাঙ্কারগুলি পাহারা দিয়ে বের করে আনছে ভারতীয় নৌবাহিনী 
  • এলপিজি সঙ্কটে উনানে কাঠের জ্বালে রান্না হচ্ছে মালদার ভারত সেবাশ্রম সংঘের আবাসিক স্কুলে ; কাঠ ফুরালে কি হবে ভেবে আকুল অধ্যক্ষ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.