• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ছয় মাস পর সুস্থ হয়ে ফিরে এসে কাটোয়া হাসপাতালের সুপারকে ধন্যবাদ জানালেন মানসিক ভারসাম্যহীন যুবক

Eidin by Eidin
January 27, 2023
in রাজ্যের খবর
ছয় মাস পর সুস্থ হয়ে ফিরে এসে কাটোয়া হাসপাতালের সুপারকে ধন্যবাদ জানালেন মানসিক ভারসাম্যহীন যুবক
5
SHARES
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ জানুয়ারী : মাস ছয়েক আগে ছিলেন বদ্ধ উন্মাদ । বাম পা’টা ভেঙে যাওয়ায় ধাতব ফ্রেম লাগানো ছিল । ফ্রেমটি খুলে গিয়ে পায়ে ক্ষতের সৃষ্টি হয় । ক্ষতস্থান দিয়ে বেরিয়ে আসছিল পূঁজরক্ত । বছর ত্রিশের ওই যুবক একদিন ওই অবস্থাতে কাটোয়া কাটোয়া মহকুমা হাসপাতাল চত্বরে বসেছিলেন । নজরে পড়ে যায় হাসপাতালের সুপার ডাঃ সৌভিক আলমের । তিনি ওই যুবকের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন । বর্ধমান হাসপাতালে অক্ষয় দাস নামে ওই যুবকের চিকিৎসা চলছিল । বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয় । কিন্তু তিনি ভুলতে পারেননি কাটোয়া হাসপাতালের সুপারের সেই মানবিকতার কথা । তাই ওই যুবক সুস্থ হতেই প্রথমেই ছুটে আসেন কাটোয়া হাসপাতালের সুপারের কাছে । শুক্রবার সুপারের অফিসে গিয়ে তাঁকে কৃতজ্ঞতা জানান । সেই সঙ্গে নিরাশ্রয় ওই যুবক সুপারকে একটা কাজ দেখে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন । সুপার তাঁকে আশ্বাসও দিয়েছেন বলে জানা গেছে ।
জানা গেছে,ঘরবাড়ি ও পরিবার সব থাকা সত্ত্বেও নিরাশ্রয় অক্ষয় দাস । কাটোয়ার গিধগ্রামে নিজেদের পৈতৃক ভিটে রয়েছে তার । কিন্তু অক্ষয়ের যখন চার বছর বয়স তখন তার মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যান । তারপর দ্বিতীয় বিয়ে করেন তার বাবা মিলন দাস । আর তখন থেকেই অক্ষয়ের জীবনে নেমে আসে দুর্দৈব । সৎমায়ের অত্যাচারে এতটাই বেড়ে গিয়েছিল যে মাত্র ৮ বছর বয়সেই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন অক্ষয় । কাটোয়া থেকে ট্রেনে চলে যান মুর্শিদাবাদের সালারে । রেলস্টেশনে বসে খিদের জ্বালায় কান্নাকাটি করতে দেখে তাকে উদ্ধার করে বহরমপুর হোমে পাঠিয়ে দিয়েছিল পুলিশ ।
অক্ষয় এদিন বলেন,’হোম থেকে আমার বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । কিন্তু সৎমা আমায় বাড়িতে জায়গা দিতে রাজি হয়নি । সেই কারনে আমায় কাটোয়ার আনন্দ নিকেতন পাঠিয়ে দেওয়া হয়েছিল । সেখানে আমি অষ্টম শ্রেণির পর্যন্ত পড়াশোনা করেছি । তারপর আর পড়াশোনা করতে মন চায়নি । সেই কারনে আমায় কাটোয়ার গোয়াই গ্রামে ‘প্রেমানন্দ ডিজেবল আশ্রমে’ পাঠিয়ে দেওয়া হয়েছিল । এতদিন আমি সেখানেই ছিলাম ।’

দেখুন ভিডিও :-


কিন্তু মাথার সমস্যা দেখা দিল কিভাবে ? এর উত্তরে অক্ষয় বলেন,’বছর তিনেক আগে আমি দিল্লি নির্মান শ্রমিকের কাজ করতে গিয়েছিলাম । এক ঠিকাদার আমায় নিয়ে গিয়েছিল । কিন্তু মাস তিনেক কাজ করার পর মালিকের সঙ্গে বেতন নিয়ে সমস্যা হয় । এনিয়ে বচসা চলাকালীন আমায় একটি নির্মিয়মান বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয় । আমার বাম পা ভেঙে যায় । এছাড়া মাথায় গুরুতর আঘাত লেগে আমি ভারসাম্য হারিয়ে ফেলি ।’
জানা গেছে,দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে কাটোয়ায় চলে আসেন মানসিক ভারসাম্যহীন অক্ষয় । একদিন কাটোয়া হাসপাতাল চত্বরে বসে থাকার সময় হাসপাতাল সুপার ডাঃ সৌভিক আলমের নজরে পড়ে যান তিনি । তারপর সুপার তার চিকিৎসার ব্যবস্থা করেন ।
ডাঃ আলম বলেন, ‘আজ যখন ওই যুবক আমার অফিসে এসে নিজের পরিচয় দেয় খুব অবাক হয়ে গিয়েছিলাম । যেদিন যুবককে উদ্ধার করে বর্ধমানে পাঠানো হয়েছিল তখন ঠিকমতো কথা বলতে পারছিল না । তার বাম পায়ের অবস্থাও ভালো ছিল না । ওই অবস্থা থেকে সে যে সুস্থ জীবনে ফিরে এসেছে এটাই বড় কথা । আজ যুবককে সুস্থ দেখে সত্যি খুব আনন্দ পেয়েছি ।’।

Previous Post

মাঠের সাবমার্সিবলে জল পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কৃষকের

Next Post

খোয়া যাওয়া ৬১ টি মোবাইল উদ্ধার করে আসল মালিককে ফিরিয়ে দিল কাটোয়া থানার পুলিশ

Next Post
খোয়া যাওয়া ৬১ টি মোবাইল উদ্ধার করে আসল মালিককে ফিরিয়ে দিল কাটোয়া থানার পুলিশ

খোয়া যাওয়া ৬১ টি মোবাইল উদ্ধার করে আসল মালিককে ফিরিয়ে দিল কাটোয়া থানার পুলিশ

No Result
View All Result

Recent Posts

  • বাসন্তীতে বিজেপির মিছিলে “লুঙ্গি-হাওয়াই চটি” পরা দুষ্কৃতীদের হামলা,পুলিশ ও বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে লাঠিপেটা, আহত এসআইসহ বেশ কয়েকজন পুলিশ ও বিজেপি কর্মী ; কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ দিলীপ ঘোষের 
  • ‘ইরানিস ফর পিস’-এর জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান বলিউড অভিনেতা বোমান ইরানি , তবে শর্ত হলো ট্রাম্পকে একটা বড় গ্যাস সিলিন্ডার নিয়ে দাদর পার্সি কলোনিতে তার বাড়িতে বৈঠকে বসতে হবে 
  • প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘মানহানিকর’ এআই ভিডিও প্রকাশের দায়ে এক্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা দায়ের
  • বেঙ্গালুরুতে পদদলিত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করল বিসিসিআই
  • তৃণমূলের প্রতীক এঁকে উসকানিমূলক দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা পূর্বস্থলীতে, প্রতিবাদে পথ অবরোধ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.