• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঠাণ্ডা থেকে বাঁচতে হিটার লাগিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু গোটা পরিবারের

Eidin by Eidin
January 9, 2023
in দেশ
ঠাণ্ডা থেকে বাঁচতে হিটার লাগিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু গোটা পরিবারের
5
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,সীতাপুর (উত্তরপ্রদেশ),০৯ জানুয়ারী : ঠাণ্ডা থেকে বাঁচতে হিটার লাগিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু গোটা পরিবারের । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুর জেলার বিশ্বন এলাকায় । নিহতরা হলেন মাদ্রাসা শিক্ষক আসিফ (৩২), তাঁর স্ত্রী সাগুফতা (৩০) ও তাঁদের দুই সন্তান জায়েদ (৩) ও মাইরা (২) । শনিবার রাতে প্রচণ্ড ঠাণ্ডায় পেট্রোম্যাক্সের গ্যাস জ্বালিয়ে আসিফ ও তার পরিবার ঘরে ঘুমচ্ছিলেন । এদিকে ঘরের দরজা জানালা বন্ধ থাকায় গোটা ঘর বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ হয়ে যায় । ফলে ঘুমের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় সকলের ।
জানা গেছে,সকালে দুধওয়ালা দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। প্রতিবেশীদের সন্দেহ হলে পুলিশে খবর দেয় । পুলিশ দরজা ভেঙ্গে ভিতরে ঢুকলে বিছানায় আসিফ, তার স্ত্রী ও দুই সন্তানকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে । সবাইকে উদ্ধার করে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক দম্পতি ও তার সন্তানদের মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসরোধেই মৃত্যু হয়েছে সকলের । পুলিশ কর্মকর্তা বিশ্ব অভিষেক প্রতাপ জানান,এই ঘটনায় থানায় মামলা দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।।

Previous Post

ছয় শতাধিক ইউক্রেনীয় সৈন্যকে হত্যার দাবি করল রাশিয়া

Next Post

চীনের কাছের দ্বীপগুলোতে গোলাবারুদ ও অস্ত্রের ডিপো তৈরি করবে জাপান

Next Post
চীনের কাছের দ্বীপগুলোতে গোলাবারুদ ও অস্ত্রের ডিপো তৈরি করবে জাপান

চীনের কাছের দ্বীপগুলোতে গোলাবারুদ ও অস্ত্রের ডিপো তৈরি করবে জাপান

No Result
View All Result

Recent Posts

  • সাত দিন পিছিয়ে গেল এসআইআর শুনানির দিন 
  • পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলবেন না আফগান ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ 
  • কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আই এস-এর প্রধান কেন্দ্র হয়ে উঠেছে পাকিস্তান : তালেবান-অনুমোদিত সংবাদমাধ্যমের রিপোর্ট 
  • হিন্দু-শিখ-খ্রিস্টান ও আহমদিয়া মুসলিমদের নিশ্চিহ্ন করার পর এখন শিয়াদের উপর নজর ; সুন্নিদের মারাত্মক জালে ফেঁসে এখন অস্তিত্ব সঙ্কটের মুখে পাকিস্তানের শিয়া সম্প্রদায়  
  • নিম করোলি বাবার ভক্ত সেজে হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছিল সাহিল, তারপর সে তরুনীর জীবন নরক বানিয়ে দেয় ; জানুন গোটা ঘটনাটি কি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.