• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

Cambodia hotel casino fire : জীবন্ত দগ্ধ হয়ে মৃত ১০,আহত ৩০

Eidin by Eidin
December 29, 2022
in আন্তর্জাতিক
Cambodia hotel casino fire : জীবন্ত দগ্ধ হয়ে মৃত ১০,আহত ৩০
5
SHARES
77
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নম পেন, ২৯ ডিসেম্বর : পশ্চিম কম্বোডিয়ায় একটি ক্যাসিনো এবং হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত এবং কয়েক ডজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । বুধবার মধ্যরাতে কম্বোডিয়ায় পোয়েপেট ( Poipet) শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি ক্যাসিনোতে ( Grand Diamond City Casino) স্থানীয় সময় ১১টা নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে । প্রসঙ্গত,পয়েপেট হল পশ্চিম কম্বোডিয়ার বান্তে ম্যানচে প্রদেশের (Banteay Meanchey) একটি শহর, যেটি থাইল্যান্ডের ধনী শহর বলে পরিচিত অরণ্যপ্রথেতের (Aranyaprathet) বিপরীতে অবস্থিত । এই দুটি স্থান আন্তঃসীমান্ত বাণিজ্য ও পর্যটনের অন্যতম একটি কেন্দ্র ।
থাইল্যান্ডের পাবলিক টিভি স্টেশন থাই পিবিএস জানিয়েছে যে ৫০ জন থাইকর্মী এবং গ্রাহক ক্যাসিনো কমপ্লেক্সের ভিতরে আটকা পড়েছে । থাইল্যান্ডের সা কাইও( Sa Kaeo) প্রদেশের গভর্নর পারিনিয়া ফোথিসাট(Parinya Phothisat) বলেছেন, নিহতদের মধ্যে একজন থাই নাগরিক এবং ৩২ জন থাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । কম্বোডিয়ানেস বান্তে ম্যানচে প্রাদেশিক পুলিশ কমিশনার মেজর জেনারেল সিথি লোকে(Sithi Loh) জানিয়েছেন, মোট ৩০ জন অগ্নিদগ্ধ হয়েছে । দমকলকর্মী এবং অন্যান্য জরুরি কর্মীরা মানুষকে উদ্ধারের চেষ্টা করছেন । থাই পিবিএস অনুসারে, কম্বোডিয়ান কর্তৃপক্ষ থাইল্যান্ডের কাছে সাহায্যের অনুরোধ করেছিল । যার পরে পাঁচটি ফায়ার ট্রাক এবং ১০ টি রেসকিউ ভ্যান সীমান্তের ওপারে পাঠানো হয়েছে ।।

Previous Post

Philippines : সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯,নিখোঁজ অর্ধ শতাধিক

Next Post

Kerala : নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের ৫৬ ঠিকানায় হানা দিল এনআইএ

Next Post
Kerala : নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের ৫৬ ঠিকানায় হানা দিল এনআইএ

Kerala : নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের ৫৬ ঠিকানায় হানা দিল এনআইএ

No Result
View All Result

Recent Posts

  • ছত্তিশগড়ের বিজাপুরে ২০ জন মহিলাসহ ৩০ জন নকশালের আত্মসমর্পণ 
  • অভাবের তাড়নায় রাস্তার ম্যানহোলের ঢাকনা চুরি করছে পাকিস্তানিরা ; চুরি আটকাতে “নর্দমা আইন” আনলেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ 
  • স্ত্রী-পুরুষের চুম্বনে কি উপকার জানেন ? চুম্বন সম্পর্কে এই ১০টি মনস্তাত্ত্বিক তথ্য জানলে অবাক হয়ে যাবেন 
  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.