• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিজেপি নেতাকে বেদম মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

Eidin by Eidin
December 26, 2022
in রাজ্যের খবর
আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিজেপি নেতাকে বেদম মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে
6
SHARES
91
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৬ ডিসেম্বর : আবাস যোজনার তালিকায় নাম না থাকায় এক বিজেপি নেতাকে বেদম মারধর ও তাঁর দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে । প্রহৃত বিজেপি নেতা আউশগ্রামের দোখলগঞ্জ গ্রামে বাসিন্দা জয়ন্ত দে কর্মকার এনিয়ে ভুলু বাগদি, সুদেব বাউড়ি, শপথ আঁকুড়ে সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন । শুধু তাইই নয়,ঘটনার সময় জয়ন্তবাবুর দোকানের সামনে দিয়ে আলেফনগর গ্রামের বাসিন্দা শেখ কাজল নামে এক যুবক যাওয়ার সময় হামলাকারীরা তার উপরে চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ । এদিকে ওই যুবক গ্রামে গিয়ে ঘটনার কথা জানালে পাল্টা লোকজন জড়ো হয়ে যায় । যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । যদিও খবর পেয়ে পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় । পুলিশ জানিয়েছে, হামলাকারীদের সন্ধান চলছে ।

ঘটনাস্থলে পুলিশবাহিনী । আউশগ্রাম । সোমবার ।


জানা গেছে,জয়ন্ত দে কর্মকার আউশগ্রামে বিজেপির ৫৪ নম্বর মণ্ডলের সদস্য। আউশগ্রাম বাজারে তাঁর গহনার দোকান রয়েছে । জয়ন্তবাবুর অভিযোগ,’এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ ওই চার তৃণমূল কর্মী আমার দোকানে আচমকা চড়াও হয় । আবাস যোজনার তালিকায় নাম না ওঠায় তারা আমাকে মারধর ও দোকানে ভাঙচুর করতে শুরু করে ।’ তিনি বলেন, ‘মানুষের সুবিধার জন্য আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম বিলি করি শুধু । আমি হামলাকারীদের তা বোঝানোর চেষ্টা করি । কিন্তু তারা আমার কোনো কথাতেই কান দেয়নি ।’
জানা গেছে,জয়ন্তবাবুকে মারধরের সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন শেখ কাজল । চার হামলাকারী তাঁকে ধরেও পিটিয়ে দেয় । এদিকে বিজেপি নেতাকে মারধরকে জনরোষ বলে বর্ননা করেছেন আউশগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি ইমদাদুল শেখ । তাঁর দাবি, ওই বিজেপি নেতা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ১০-১৫ হাজার করে টাকা তুলেছিলেন । যদিও তৃণমূল নেতার এই দাবিকে ‘নোংরা রাজনীতি’ বলে ব্যাখ্যা করেছে বিজেপি ।।

Previous Post

জোড়া খুনে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ১০ আসামির কালনা আদালতে আত্মসমর্পণ

Next Post

Bangladesh : প্রেমের ফাঁদে ফেলে হিন্দু তরুনীকে ধর্মান্তরিত করার পর খুন

Next Post
Bangladesh : প্রেমের ফাঁদে ফেলে হিন্দু তরুনীকে ধর্মান্তরিত করার পর খুন

Bangladesh : প্রেমের ফাঁদে ফেলে হিন্দু তরুনীকে ধর্মান্তরিত করার পর খুন

No Result
View All Result

Recent Posts

  • “পাকিস্তান প্রেমী” অভিনেতা সলমন খানকে “ঘৃণার যোগ্য” পর্যন্ত ভাবেন না গায়ক অভিজিৎ 
  • বাসন্তীর যে জায়গায় বিজেপির মিছিলের উপর “হামলা হয়েছিল আজ সেখানেই রামনবমীর শোভাযাত্রা করার কথা ঘোষণা করল হিন্দু সংহতি  
  • এনসিপি-র প্রবীণ নেতা ও মন্ত্রী নরহরি জিরওয়ালের যৌন মিলনের ভিডিও ভাইরাল 
  • ৩৬ বছরে এই প্রথম হিন্দুদের সঙ্গে রাম নবমী উদযাপনে যোগ দিলেন মুসলমানরা 
  • ইচ্ছাপূরণের জন্য সাকাম গায়ত্রী মন্ত্র
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.