• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘আগামি কয়েক সপ্তাহের মধ্যে ১৮ থেকে ২০ হাজার ভূয়ো চাকরি যাওয়া উচিত”- শুভেন্দু অধিকারী

Eidin by Eidin
December 23, 2022
in রাজ্যের খবর
‘আগামি কয়েক সপ্তাহের মধ্যে ১৮ থেকে ২০ হাজার ভূয়ো চাকরি যাওয়া উচিত”- শুভেন্দু অধিকারী
5
SHARES
76
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,রানাঘাট(নদীয়া),২৩ ডিসেম্বর : আগামি কয়েক সপ্তাহের মধ্যে ১৮ থেকে ২০ হাজার ভূয়ো চাকরি যাওয়া উচিত বলে মনে করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুক্রবার বিকেলে তিনি নদীয়ার রানাঘাটে একটি জনসভা করেন । সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন,’এই চোরেদের আসল পরীক্ষার দরজা খুলে গেছে । ৯৫২ জনের চাকরি তো গতকালই চলে গেছে । এসএসসির ওয়েবসাইটে তা উঠে গেছে । এটা তো সবে শুরু হল । আমি বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি, যাদের ওএমআর মার্কসিট পরিবর্তন করে সাদা খাতা দিয়ে চাকরি দিয়েছেন, সেই সমস্ত গ্রুপ সি,গ্রুপ ডি,নাইন-টেন-ইলেভেন- টুয়েলভ, প্রাইমারি,আপার প্রাইমারি মিলে ১৮ থেকে ২০ হাজার ভূয়ো চাকরি আগামি কয়েক সপ্তাহের মধ্যে যাওয়া উচিত । আর তারপর ২৫ হাজার চাকরি হারাদের নিয়ে টাকা ফেরতের দাবিতে কলকাতায় পিসি-ভাইপোর বাড়ির উদ্দেশ্যে মিছিল করবো ।’
শুভেন্দু অধিকারীর অভিযোগ,’প্রথম লিস্ট বের হওয়ার পরে শুধু রোল নম্বর দিয়েছিল । যাতে কেউ চিনতে না পারে এই চোরগুলোকে । আজকে একটু আগে মহামান্য কলকাতা আদালত বলেছে ২৯ তারিখের মধ্যে নাম,সঙ্গে বাবা অথবা স্বামীর নাম,ঠিকানা,স্কুলের নাম দিয়ে প্রকাশ করতে হবে । তাহলেই বুঝতে পারবেন গ্রামে গ্রামে এই চোরগুলো পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের কিভাবে বঞ্চিত করে চাকরি চুরি করেছে ।’
তিনি আরও বলেন,’মানিক ভট্টাচার্যের মামলায় ইডি বলছে ৫৮ হাজার চাকরি জালিয়াতি করেছে শাসকদল । সিট বলছে ১৩ লক্ষের মধ্যে ৯ হাজারের বেশি ওএমআর পরিবর্তন হয়েছে । বলছে এসএসসির ২১,৫০২ জনের চাকরি যাওয়া উচিত । আর প্রাইমারি ৫৩ জন যারা কলকাতা আদালতে গিয়েছিল আজ তাদের সবার চাকরি চলে গেছে । তাতে এই জেলার মাতব্বরেরাও আছে ।’
শুধু শিক্ষক নিয়োগ দূর্নীতিই নয়,জবকার্ড নিয়ে দূর্নীতি নিয়েও এদিন মুখ খোলেন শুভেন্দু । তিনি বলেন,’১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ লাখের বেশি ভূয়ো জবকার্ড বেরিয়েছে ৷ ৩১ শে ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যাটা ১০ লাখের বেশি হবে । এতদিন ওই জবকার্ডে যত টাকা ঢুকতে তার সব রাজ্য সরকারের কাছে ফেরত চাওয়া হবে ।’ পাশাপাশি নদীয়ার নাম পরিবর্তনের চেষ্টা হলে বিজেপি তা মেনে নেবে না বলে শুনিয়ে দেন বিধানসভার বিরোধী দলনেতা । এপ্রসঙ্গে তিনি বলেছেন,’নদীয়ার নাম বদল হলে বিজেপি ছাড়বে না । আমরা শ্রীচৈতন্যদেবের সেন্টিমেন্টের সঙ্গে কম্প্রোমাইজ করবো না ।’।

Previous Post

অনলাইনে ব্যবসার নামে ফাঁদে ফেলে ভাতারের দ্বাদশ শ্রেণীর ছাত্রের সঙ্গে প্রতারণা

Next Post

Ketugram : পাচারের সময় উদ্ধার ১৯ গরু,গ্রেফতার ৪ গরু পাচারকারী

Next Post
Ketugram : পাচারের সময় উদ্ধার ১৯ গরু,গ্রেফতার ৪ গরু পাচারকারী

Ketugram : পাচারের সময় উদ্ধার ১৯ গরু,গ্রেফতার ৪ গরু পাচারকারী

No Result
View All Result

Recent Posts

  • বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল উদ্বোধনী ম্যাচের জন্য কড়া নিরাপত্তা, মুখোমুখি হবে আরসিবি ও এসআরএইচ 
  • “পাকিস্তান প্রেমী” অভিনেতা সলমন খানকে “ঘৃণার যোগ্য” পর্যন্ত ভাবেন না গায়ক অভিজিৎ 
  • বাসন্তীর যে জায়গায় বিজেপির মিছিলের উপর “হামলা হয়েছিল আজ সেখানেই রামনবমীর শোভাযাত্রা করার কথা ঘোষণা করল হিন্দু সংহতি  
  • এনসিপি-র প্রবীণ নেতা ও মন্ত্রী নরহরি জিরওয়ালের যৌন মিলনের ভিডিও ভাইরাল 
  • ৩৬ বছরে এই প্রথম হিন্দুদের সঙ্গে রাম নবমী উদযাপনে যোগ দিলেন মুসলমানরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.