• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্লাস্টিক সচেতনতায় প্রচারে গুসকরা পুরসভা

Eidin by Eidin
December 21, 2022
in রকমারি খবর
প্লাস্টিক সচেতনতায় প্রচারে গুসকরা পুরসভা
7
SHARES
102
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),২১ ডিসেম্বর : একটা সময় ছিল মানুষ চটের তৈরি থলি হাতে নিয়ে বাজার করতে যেত। কিন্তু যত আমরা আধুনিক হচ্ছি আধুনিকতার হাত ধরে তত আমরা পরিবেশের ক্ষতি করে চলেছি। গত কয়েক বছর ধরে প্লাস্টিক জাত দ্রব্য আমাদের জীবনকে আষ্টেপৃষ্টে ঘিরে ফেলেছে। চরম সর্বনাশ হচ্ছে পরিবেশের। দেরিতে হলেও প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগ নিচ্ছে সরকার।
সবচেয়ে বেশি অসচেতনতার পরিচয় পাওয়া যায় শহুরের নাগরিকদের মধ্যে। তাই রাজ্য নগর উন্নয়ন সংস্হা (সুডা) তাদের সচেতন করার জন্য বারবার উদ্যোগ গ্রহণ করে চলেছে।
সুডার নির্দেশে এবং পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভার সক্রিয় সহযোগিতায় বুধবার ডিসেম্বর সামনে সুসজ্জিত ট্যাবলো ও বিভিন্ন ধরনের সচেতনতামূলক স্লোগান যুক্ত প্লাকার্ড হাতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের নিয়ে নাগরিক সচেতনতার র‍্যালি বের হয় গুসকরা শহরের বুকে। র‍্যালি শুরু হয় গুসকরা বিদ্যাসাগর হলের সামনে থেকে। বাসস্ট্যান্ড, স্কুলমোড় হয়ে র‍্যালি শেষ হয় পৌরসভার সামনে।
র‍্যালিতে পা মেলান গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী, ভাইস চেয়ারম্যান বেলি বেগম সহ অন্যান্য কাউন্সিলাররা, পুরসভায় সুডার ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর অভিষেক দলুই ও পুষ্পেন্দু মুখার্জ্জী, সুপারভাইজার চিরঞ্জিৎ ব্যানার্জ্জী ও প্রদীপ দাস সহ আরও অনেকে।
কুশল বাবু বললেন,’আমরা বারবার নাগরিকদের সচেতন করে চলি। তাও মাঝে মাঝে নজর এড়িয়ে অল্পস্বল্প নিষিদ্ধ প্লাস্টিক জাত ব্যাগ ব্যবহার করা হচ্ছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ যাতে ১২০ মাইক্রোনের নীচে প্লাস্টিক জাত ব্যাগ, গ্লাস, থার্মোকলের থালা, বাটি ইত্যাদি ব্যবহার না করে সেজন্য মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আশাকরি ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে মানুষ অবশ্যই সচেতন হবে।’।

Previous Post

বাংলাদেশের দিনাজপুরের ফুলবাড়ীর মাঠ থেকে উদ্ধার হল বহু প্রাচীন কষ্টি পাথরের দেব মূর্তি

Next Post

Katwa : বুলেট বাইক কেনার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার কাটোয়ার ৩ বন্ধু

Next Post
Katwa : বুলেট বাইক কেনার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার কাটোয়ার ৩ বন্ধু

Katwa : বুলেট বাইক কেনার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার কাটোয়ার ৩ বন্ধু

No Result
View All Result

Recent Posts

  • “বহিরাগত” প্রার্থীকে মেনে নিতে না পেরে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন কালনায় বিজেপির মণ্ডল সভাপতিরা ; প্রার্থী বললেন : “তৃণমূল পয়সা দিয়ে বিজেপির ঝান্ডা ধরিয়ে এইসব করাচ্ছে”
  • চতুর্থবার ক্ষমতায় এলে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ; সেই সাথে বাংলাকে “পূর্ব ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র” হিসেবে গড়ে তোলার “অঙ্গীকার” করলেন
  • পাকিস্তানের হামলা থেকে নিজেদের বাঁচাতে নিরীহ আফগানিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে তালিবান : ফ্রিডম ফ্রন্ট 
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে আজিম ও আজাদ গ্রেপ্তার করেছে ইউপি পুলিশ,ধৃতদের হিন্দু বলে চালাতে সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেছে বাম-উদারপন্থী চক্র 
  • বিজেপির প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.