• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে তৃণমূল কংগ্রেসের বাইক র‍্যালি

Eidin by Eidin
February 22, 2021
in রাজ্যের খবর
ভাতারে তৃণমূল কংগ্রেসের বাইক র‍্যালি
10
SHARES
143
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,২২ ফেব্রুয়ারী : রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষন এখনও ঘোষনা করেনি নির্বাচন কমিশন । তবে এদিকে এই নির্বাচন ঘিরে একদিকে যেমন প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গেছে তেমনি জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে রাজ্যের শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলি । সোমবার ভাতারে বাইক র‍্যালির মধ্য দিয়ে কার্যত ভোটের প্রচার শুরু করে দিল শাসকদল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । এদিন ভাতার বাজারে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয় থেকে এই বাইক র‍্যালিটি শুরু হয় ৷ বাইক র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়সহ অনান্যরা । ভাতার বাজার থেকে শুরু করে র‍্যালিটি আলিনগর, বামুনাড়া হয়ে পশ্চিম ভাতারের ১৮-২০ টি গ্রাম পরিক্রমা করে মোহনপুর গ্রামে গিয়ে শেষ হয় ।
বাইক র‍্যালির উদ্বোধনের আগে সাংবাদিক সম্মেলন করেন বিধায়ক সুভাষ মণ্ডল । তিনি বলে, ‘২০২১ সালের নির্বাচন ঘিরে রাজ্যে উৎসবের পরিবেশের সৃষ্টি হয়েছে । রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন যে,একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভালো চান । তাই তাঁকে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য তৈরি রাজ্যের মানুষ । আগামী দিনে আমাদের একটাই শ্লোগান হবে , ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’
ভাতারের অনুন্নয়ন নিয়ে বিজেপিসহ বিরোধী দলগুলি যে অভিযোগ তোলে এদিন তারও জবাব দিয়েছেন সুভাষবাবু । তাঁর কথায়, ‘বিগত দু’তিন বছরের মধ্যে ভাতারে ২৮ টি পাকা রাস্তা,২৭ কোটি টাকা কৃষি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে । এছাড়া কৃষক ভাতা,কণ্যাশ্রী,কৃষক বন্ধুসহ সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ভাতারের সাধারন মানুষ । কৃষকরা ন্যায্যমূল্য ধান বিক্রি বিক্রি করছেন । স্বয়ংভর গোষ্ঠীর মহিলারা হাঁস-মুরগি-ছাগল পাচ্ছেন ৷ সেই সঙ্গে তাঁরা সরকারি অনুদান পাচ্ছেন।’
পাশাপাশি তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক,শ্রমিক,আদিবাসীদের উন্নয়ন ও বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান নিয়ে ভাবছেন । আমরা জিতলে রাজ্যের মানুষদের বিন্যামূল্যে রেশন দেওয়া হবে ।’।

Previous Post

মঙ্গলকোটে একাদশ শ্রেনীর ছাত্রীর বিয়ে রুখল চাইল্ড লাইন

Next Post

বন্ধুর মায়ের সাথে প্রেম যুবকের ! মর্মান্তিক পরিণতি যুগলের

Next Post
বন্ধুর মায়ের সাথে প্রেম যুবকের !  মর্মান্তিক পরিণতি যুগলের

বন্ধুর মায়ের সাথে প্রেম যুবকের ! মর্মান্তিক পরিণতি যুগলের

No Result
View All Result

Recent Posts

  • হরমুজ প্রনালী পার হওয়ার আগেই বাংলাদেশের জাহাজ আটকে দিল  ইরান 
  • একাধিক স্ত্রী থাকা মুসলিম স্বামীদের জন্য কোষাগার উন্মুক্ত করে দিল ব্রিটেনের বামপন্থী সরকার 
  • ভগবান কৃষ্ণের বাল্যরূপ দেখিয়ে  মুরগির মাংসের বিরিয়ানির বিজ্ঞাপন : গ্রেপ্তার কেরালার রেস্তোরাঁ মালিক মহম্মদ শেমি 
  • অষ্টবক্র গীতা ত্রয়োদশোঽধ্যায়ঃ : অকিঞ্চনভাব নিয়ে জীবনযাপনের নির্দেশিকা রয়েছে এই অধ্যায়ে
  • ‘রাম ও লক্ষ্মণ রাবণের ফল চুরি করেছিলেন, শূর্পণখা জিএসটি বসিয়ে টাকা দাবি করেছিলেন’: খ্রিষ্টান রীতি পালন করা অভিনেতা প্রকাশ রাজের মন্তব্যে এফআইআর দায়ের 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.