• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কার্তিক পূজো ঘিরে মেতে উঠেছে কাটোয়া, শোভাযাত্রায় থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

Eidin by Eidin
November 17, 2022
in রকমারি খবর
কার্তিক পূজো ঘিরে মেতে উঠেছে কাটোয়া, শোভাযাত্রায় থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
কাটোয়ার কার্তিক পূজোর একটি মণ্ডপ । বৃহস্পতিবার ।
7
SHARES
99
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৭ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কার্তিক পূজোর সুখ্যাতি রাজ্য জুড়ে । শারদোৎসবের থেকেও কাটোয়ার কার্তিক পূজোর ধুমধাম বেশি এখানে । বিশেষ করে পূজোর পরের দিন কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা দেখতে দূরদুরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান কাটোয়ায় । আজ বৃহস্পতিবার কার্তিক পূজো ঘিরে উৎসবের আবহ কাটোয়া শহর জুড়ে । পূজো ও শুক্রবার কার্তিক লড়াইয়ের শোভাযাত্রার দিন শহরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন ।
বিগত দু’বছর করোনা মহামারির কারনে নামেমাত্র কার্তিক পূজো হয়েছিল কাটোয়ায় । কিন্তু এবারে বিধিনিষেধ নেই,ফলে বাধনহারা উচ্ছ্বাসে মেতে উঠেছে শহরবাসী । এবারে বেশ কিছু পূজো কমিটি থিমের পূজো করছে । একে অপরকে টেক্কা দিতে তারা মূর্তি ও মণ্ডপ সজ্জায় অভিনবত্ব আনার চেষ্টা করেছে । পানুহাটের নিউ আপনজন ক্লাব বাঁশ ও চাটাই দিয়ে মন্দিরের আদলে মণ্ডপ গড়েছে । কাটোয়ার ঝংকার ক্লাব মূর্তি,মণ্ডপ ও আলোকসজ্জায় অভিনবত্ব এনেছে । এবারে বুর্জ খলিফা থিম করেছে ইউনিক ক্লাব । নবকল্যান সংঘের ‘প্রজাপতির দেশ’, সবুজপাতা সংঘের বদ্রিনাথ ধাম এবং চর পানুহাটের একটি পূজো কমিটির ইন্ডিয়া গেট নজর কেড়েছে দর্শনার্থীদের । এছাড়া কাটোয়া খড়ের বাজার , ডুবোপাড়া, সাতভাই কার্তিক পুজোকমিটি এবারে ‘থাকা কার্তিক’ থিম করেছে । থরে থরে সাজানো দেব সেনাপতির বিভিন্ন আকৃতির মূর্তি দেখতে ভিড় জমাছেন কাতারে কাতারে মানুষ ।

কাটোয়ার কার্তিক পূজোর একটি মণ্ডপ । বৃহস্পতিবার ।


এদিকে শুক্রবার কার্তিক লড়াইয়ের শোভাযাত্রায় শহর জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । শোভাযাত্রা পথে বসানো হয়েছে ২১০ টি সিসিটিভি ক্যামেরা । মোতায়েন করা হবে মোট ৩৫০ বাহিনী । নজরদারি রাখার জন্য থাকছে পুলিশের ভ্রাম্যমাণ ভ্যান ও মোটর সাইকেল । শুক্রবার বিকেল ৩ টে থেকেই কাটোয়া শহরের রাস্তাগুলি নো এন্ট্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ।।

Previous Post

মেয়ের বাড়িতে কার্তিক পূজোর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বাইক দূর্ঘটনায় মৃত্যু বাবার

Next Post

জমির ক্ষতি করেই নাড়া পোড়ানো অব্যাহত রয়েছে, সতর্ক করলেন গবেষকরা

Next Post
জমির ক্ষতি করেই নাড়া পোড়ানো অব্যাহত রয়েছে, সতর্ক করলেন গবেষকরা

জমির ক্ষতি করেই নাড়া পোড়ানো অব্যাহত রয়েছে, সতর্ক করলেন গবেষকরা

No Result
View All Result

Recent Posts

  • পুলিশ ব্যারাকে প্রশিক্ষণ নিতে গিয়ে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু ঘিরে উত্তেজনা ফুলবাড়িতে
  • ধুরন্ধর ছবিতে নিজের বিখ্যাত গান “রম্ভা হো”র রিমেক নিয়ে প্রতিক্রিয়া দিলেন ঊষা উত্থুপ 
  • উগ্র ইসলামিক প্রচারক জাকির নায়েক প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে  : দাবি সোশ্যাল মিডিয়ায় ; এর আগে এইডস আক্রান্ত হওয়ার খবর রটেছিল 
  • কর্ণাটকের বেল্লারি জেলার টেক্কালাকোটে খননের সময় প্রায় ৫০০০ বছরের মানব কঙ্কাল আবিষ্কার 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য   আইসিসির কাছে তিনটি দাবি পেশ করেছে পাকিস্তান : সূত্র 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.