• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জোরপূর্বক ও প্রতারণামূলক ধর্মান্তর রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল সুপ্রীম কোর্ট

Eidin by Eidin
November 14, 2022
in দেশ
জোরপূর্বক ও প্রতারণামূলক ধর্মান্তর রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল সুপ্রীম কোর্ট
6
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৪ নভেম্বর : জোরপূর্বক ও প্রতারণামূলক ধর্মান্তর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট । সোমবার জোরপূর্বক ধর্মান্তর সংক্রান্ত একটি পিটিশনের শুনানিকালে সুপ্রিম কোর্ট বলেছে যে জোরপূর্বক ধর্মান্তরকরণ একটি অত্যন্ত গুরুতর বিষয়, যা জাতির নিরাপত্তা এবং ধর্মের স্বাধীনতাকে প্রভাবিত করে । সুপ্রিম কোর্ট বলেছে যে এই প্রকার ধর্মান্তর রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে । জোর করে ধর্মান্তরকরণের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে তার অবস্থান স্পষ্ট করার কথাও বলেছে সর্বোচ্চ আদালত । পাশাপাশি আদালত সতর্ক করে দিয়েছে, জোরপূর্বক ধর্মান্তরকরণ বন্ধ না করা হলে “খুব কঠিন পরিস্থিতি”র সৃষ্টি হবে । সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রলোভনের মাধ্যমে ধর্মান্তরিত করা হয় এমন মামলা প্রতিরোধে পদক্ষেপের পরামর্শ দিতে বলেছে বিচারপতি হিমা কোহলি বেঞ্চ ৷ বেঞ্চ বলেছে, এটা খুবই গুরুতর বিষয় । জোরপূর্বক ধর্মান্তর রোধে কেন্দ্রের গুরুতর প্রচেষ্টা করা উচিত। অন্যথায় খুব কঠিন পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আদালত ৷
সুপ্রিম কোর্ট বলেছে যে জোরপূর্বক ধর্মান্তরকরণ একটি অত্যন্ত গুরুতর সমস্যা । এটি নাগরিকদের বিবেকের স্বাধীনতার পাশাপাশি দেশের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে । এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে বলেছে আদালত । প্রতারণামূলক ধর্মান্তর রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য একটি হলফনামা দাখিল করতেও বলা হয়েছে । এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৮ নভেম্বর দিন ধার্য্য করা হয়েছে ।।

Previous Post

সুদের কারবারিদের হাত থেকে নিষ্কৃতি পেতে পুলিশের দ্বারস্থ শিক্ষক, গ্রেফতার ৪

Next Post

পঞ্চায়েতের টেন্ডার পাশের জন্য মাথায় বন্দুক ঠেকিয়ে মহিলা উপপ্রধানকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবার অভিযোগ

Next Post
পঞ্চায়েতের টেন্ডার পাশের জন্য মাথায় বন্দুক ঠেকিয়ে মহিলা উপপ্রধানকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবার অভিযোগ

পঞ্চায়েতের টেন্ডার পাশের জন্য মাথায় বন্দুক ঠেকিয়ে মহিলা উপপ্রধানকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবার অভিযোগ

No Result
View All Result

Recent Posts

  • শ্রীচন্দ্র অষ্টোত্তর শত নাম স্তোত্রম্ : মানসিক শান্তি, শীতলতা এবং সৌভাগ্য লাভের জন্য প্রতি সোমবার পাঠ করুন
  • ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান শিখ নাগরিক রাজবিন্দর কৌরের সঙ্গে পাকিস্তানি লাভ জিহাদি শহীদ গজানফরের ভয়ঙ্কর প্রতারণার কাহিনী শুনলে শিহরিত হবেন   
  • “যদি ১.২৫ কোটি হিন্দু যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলদ…”  : বাংলাদেশ সম্পর্কে আরএসএস প্রধানের বড় মন্তব্য
  • দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 
  • ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.